পশ্চিম মেদিনীপুর
৭২ বছরে খড়্গপুর যুব সংঘ, প্রতিষ্ঠা দিবসে জনকল্যাণের অঙ্গীকার!
সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ৭২ বছরে পা দিল খড়্গপুর যুব সংঘ ক্লাব। মঙ্গলবার, ১৮ আগস্ট ক্লাবের নিজস্ব ভবনে নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল ৭২তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রাজেশ মাহাত।অনুষ্ঠানের শুরুতে নৃত্য মঞ্জলিকা সঙ্গীত অ্যাকাডেমির শিশুশিল্পীদের নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে। এরপর বিশিষ্ট অতিথিদের মঞ্চে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ,স্বপন সিনহা,
বন্যায় জলমগ্ন নারায়ণগড়, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলাশাসক—উঠল ক্ষতিপূরণ ও নদী সংস্কারের দাবি!
১৯ আগস্ট, বুধবার , বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে নারায়ণগড়ের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। বুধবার নারায়ণগড় ব্লকের গোপীনাথপুর, দুরিয়া, পাহাড়পুর-সহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় জলবন্দি মানুষের দুর্ভোগ, কৃষিজমির ক্ষয়ক্ষতি এবং জলনিকাশির পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন প্রশাসনিক আধিকারিকরা।জেলাশাসকের সঙ্গে ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, এসডিও জ্যোতি ঘোষ, বিডিও তাপস বিশ্বাস,জেল
বৃক্ষরোপণে সূচনা, নারী সুরক্ষা ও র্যাগিং-বিরোধী বার্তা গড়বেতা কলেজে!
নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন ও মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষাঙ্গনকে র্যাগিংমুক্ত করার বার্তা নিয়ে গড়বেতা কলেজে আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার, ১৮ আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং গড়বেতা থানার পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উত্তম ঘোষ-সহ পুলিশের একাধিক আধিকারিক। অনুষ্ঠানে গড়বেতা কলেজের ছাত্রছাত্র
পশ্চিম মেদিনীপুর
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, মেদিনীপুরে বিধায়কের উদ্যোগে লাড্ডু-চকলেট বিলিয়ে উৎসব
নতুন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজ্যজুড়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার কর্মসূচি নেওয়া হয়।এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ৪১ পাতার একটি বিশেষ বই। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক এই বইয়ে সরকারের প্রথম ১০০ দিনের কাজ, নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। মঙ্গলবার সকালে মেদিনীপুর বিধানসভা এলাকার ব
পশ্চিম মেদিনীপুর
৭৫ বছরে খড়গপুর আইআইটি, প্ল্যাটিনাম জুবিলীতে গর্বের সুর
গৌরবের ৭৫ বছর। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-র প্ল্যাটিনাম জুবিলী উদযাপন হল সাড়ম্বরে। মঙ্গলবার, ১৮ আগস্ট নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, সাফল্য এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বার্তা।‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ইনচার্জ কল্যাণ চক্রবর্তী। অনুষ্ঠানে
সবংয়ে বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে রশ্মি গ্রুপ, পৌঁছে দিল খাদ্যসামগ্রী!
অতিবৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একাধিক এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সবং থানার লোকপীঠ, বিষ্ণুপুর, মাশুমপুর ও নারায়ণবাড় এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। রশ্মি গ্রুপের উদ্যোগে প্রায় ৩০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, সর্ষের তেল, নুন, সোয়াবিন, মুড়ি, গুড়, আলু, চানাচুর ও বিস্কুট-সহ বিভি
পশ্চিম মেদিনীপুর
গড়বেতা কলেজে বৃক্ষরোপণ, র্যাগিং বিরোধী সচেতনতা ও নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ক্যাম্পাসে র্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা এবং নারী সুরক্ষা ও ক্ষমতায়ন—এই তিন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল গড়বেতা কলেজে। একই মঞ্চ থেকে পড়ুয়াদের সচেতনতার পাশাপাশি নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিক পাপিয়া সুলতানা এবং গড়বেতা থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায়। তাঁদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম
পশ্চিম মেদিনীপুর
ডুবছে বাঁশের সাঁকো, তবুও ঝুঁকি নিয়ে পারাপার! শিলাবতীর জলে আতঙ্কে একাধিক গ্রামের মানুষ
একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে বাড়ছে নদীর জল। আর সেই জলেই ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে গ্রামের একমাত্র ভরসার বাঁশের সাঁকো। কিন্তু যোগাযোগের বিকল্প পথ না থাকায় ডুবন্ত সাঁকোর উপর দিয়েই প্রাণ হাতে করে পারাপার করতে বাধ্য হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একাধিক গ্রামের বাসিন্দারা।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। সেই প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। টানা বৃষ্টির জেরে চন্দ্রকোনার শিলাবতী নদীর জলস্তর বেড
খেলা
মেদিনীপুরের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস
মেদিনীপুরের ক্রীড়া জগতে নেমে এল শোকের ছায়া। আজ ভোরে প্রয়াত হলেন মেদিনীপুরের প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জেলার ক্রীড়ামহল। ফুটবল জগতে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ক্রীড়াপ্রেমীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন বহু মানুষ।হরিপদ বোস শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, মেদিনীপুরের ক্রীড়া জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে খেলাধুলার প্রসার ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর স
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, খড়্গপুরের নিকাশি সমস্যা নিয়ে তৃণমূল পুরবোর্ডকে নিশানা সমিত মণ্ডলের!
রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খড়্গপুরের কৌশল্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের জেলা সভাপতি সমিত মণ্ডল দাবি করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার ১০০ দিন পূর্ণ করেছে এবং ইতিমধ্যেই উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে।সমিত মণ্ডলের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে নতুন সরকার। পাশাপাশি বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল প
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, মেদিনীপুরে লাড্ডু-চকলেট বিলিয়ে সাফল্য প্রচার বিধায়কের!
গত ১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এরপর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। এই উপলক্ষে প্রকাশ করা হয়েছে ৪১ পাতার একটি বিশেষ বই। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক ওই বইয়ে সরকারের প্রথম ১০০ দিনের কাজ, বিভিন্ন উদ্যোগ এবং ন
পশ্চিম মেদিনীপুর
বড়সড় গরু পাচার রুখল চন্দ্রকোনা থানার পুলিশ, গ্রেফতার ১
আবারও বড় সাফল্য চন্দ্রকোনা থানার পুলিশের। রাতের অন্ধকারে গাড়িতে করে গরু পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১১টি গরু উদ্ধার করল চন্দ্রকোনা থানার পুলিশ। একইসঙ্গে পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘাটাল-চন্দ্রকোনা রোড রাজ্য সড়ক ধরে একটি গাড়িতে করে ১১টি গরু নিয়ে চন্দ্রকোনা রোডের বগুড়া এলাকা থেকে উলুবেড়িয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ বক্সীর বাগান এলাক
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরের ধর্মায় জলযন্ত্রণা! ৬০ নম্বর জাতীয় সড়কে হাঁটুসমান জল, দুর্ভোগে যাত্রী-চালক
টানা মুষলধারে বৃষ্টিতে ফের জলমগ্ন মেদিনীপুর শহরের প্রবেশপথ ধর্মা এলাকা। ধর্মা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জমেছে প্রায় হাঁটুসমান জল। গুরুত্বপূর্ণ এই সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক থেকে পথচলতি সাধারণ মানুষ।গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তারই প্রভাব পড়েছে মেদিনীপুর শহরের লাগোয়া ধর্মা এলাকাতেও। জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ জল জমে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। জল ঠেলেই একপ্রকার বাধ্য হয়ে
কলকাতা
বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, বুধবার থেকে কাটতে পারে দুর্যোগের মেঘ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও মুষলধারে, আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও বইেছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ
কেলেঘাইয়ের জলস্তর বাড়তেই- সবংয়ে বন্যার জলে বিচ্ছিন্ন চর!
একটানা ভারী বৃষ্টিতে সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মাসুমপুর অঞ্চলের বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে জলবন্দি চরে এক সন্তানসম্ভবা মহিলার খোঁজ পেয়ে তাঁকে নিরাপদে চিকিৎসার আওতায় আনার উদ্যোগ নিল প্রশাসন ও পুলিশ।দুর্গতদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া, ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং অস্থায়ী শিবিরে রান্না করা খাবার সরবরাহের বিষয়টি কন্ট্রোল রুম থেকেই তদারকি করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে
রশ্মি গ্রুপের সহায়তায় পিংলার সনম, আন্তর্জাতিক যোগাসন মঞ্চে ভারতকে প্রতিনিধিত্বের স্বপ্ন!
প্রতিভা ও পরিশ্রম থাকলেও অনেক সময় আর্থিক প্রতিবন্ধকতা বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করে আন্তর্জাতিক মঞ্চে প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে পিংলার কৃতী যোগাসন প্রতিযোগী সনম খাতুনের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ।পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা সনম খাতুন এবার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে চলেছে ৪র্থ UYSF Asia Pacific Yogasana Sports Championship 2026। এই প্রতিযোগিতায় ভা
শ্রাবণের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় ঘাটালের বিধায়ক, চন্দ্রকোনায় ভক্তদের সঙ্গে সুকান্ত দোলুই!
শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবভক্তদের সেবায় এগিয়ে এলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শিলাবতী নদী থেকে জল নিয়ে বাঁক কাঁধে বিভিন্ন শিবমন্দিরের উদ্দেশে রওনা হওয়া পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে পানীয় জল ও বিস্কুট তুলে দেন তিনি।ঘাটালের বড়দা চৌকান এলাকায় বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে ভক্তদের সেবায় উপস্থিত ছিলেন বিধায়ক। দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়া শিবভক্তদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি।শীতল কপাট বলেন, “ভক্তরা অনেক কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রম করছেন।
চলন্ত ট্রেন থেকে পড়া মোবাইল উদ্ধার, তৎপরতায় যাত্রীর হাতে ফিরিয়ে দিল রেলরক্ষী বাহিনী!
চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল রেলরক্ষী বাহিনী। যাত্রীর অভিযোগ পাওয়ার পর দ্রুত তৎপর হয়ে চন্দ্রকোনা রোড ও শালবনী স্টেশনের মাঝামাঝি এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়।জানা গিয়েছে, বিনায়ক রঞ্জন দে নামে এক যাত্রী খড়গপুর–আসানসোল এক্সপ্রেসে যাত্রা করছিলেন। চন্দ্রকোনা রোড স্টেশনে ট্রেন পৌঁছনোর পর তিনি লক্ষ্য করেন, তাঁর মোবাইল ফোনটি সঙ্গে নেই। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, চন্দ্রকোনা রোড ও শালবনী স্টেশনের মধ্যবর্তী কোনও এক জ
মেদিনীপুরের জোড়া মসজিদে ‘বড় হুযুর পাক’-এর পঞ্চম বার্ষিক উরস, ভক্তদের ঢল!
মহান সুফি সাধক ‘বড় হুযুর পাক’ নামে পরিচিত হযরত সৈয়দ শাহ রশীদ আলী আল-কাদেরী আল-বাগদাদী (আঃ)-এর পঞ্চম বার্ষিক উরস যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে পালিত হল। রবিবার মাজার শরীফ ও সংলগ্ন দায়রা পাক প্রাঙ্গণে উরস উপলক্ষে দিনভর বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তাঁর উত্তরসূরি সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল-কাদেরী আল-বাগদাদী আদামাল্লাহু ফুয়ুযাহুম পাকের পরিচালনা ও
যক্ষ্মা রোগীদের পাশে রশ্মি গ্রুপ, ২০০ রোগীর পুষ্টির জন্য ৬ লক্ষ টাকার সহায়তা!
যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়ল পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রশ্মি গ্রুপ। ‘নি-ক্ষয় মিত্র’ হিসেবে সংস্থার পক্ষ থেকে ২০০ জন যক্ষ্মা রোগীর পুষ্টি সহায়তার জন্য ছয় মাসের জন্য মোট ৬ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। রবিবার ১৬ আগস্ট বিকেল ৩টায় মেদিনীপুর জেলা পরিষদের শহিদ প্রদ্যুৎ স্মৃতি সভাগৃহে আয়ুষ্মান ভারত PM-JAY এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জেলা-স্তরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্