পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ঘাট পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত!
পশ্চিম মেদিনীপুর
সাহেবঘাটে কংক্রিটের সেতুর দাবিতে আন্দোলন, 20 নভেম্বর গণডেপুটেশনের ডাক
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের খরিদা রেলগেট তীব্র যানজটের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা!
পশ্চিম মেদিনীপুর
মানবিক উদ্যোগে রক্তদান শিবির, মালঞ্চ সুকান্ত পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে রক্ত দিলেন 32 জন!
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ
বিজয়ার আনন্দে সম্প্রীতির বন্ধন, সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে গুণীজনের সম্মাননা—বিপ্লবী সংবাদ দর্পণের উদ্যোগে খড়গপুরে স্মরণীয় সন্ধ্যা!
বিজয়ার আবেগ, আনন্দ, সৌহার্দ্য, সম্প্রীতি আর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল খড়গপুর শহর। বিপ্লবী সংবাদ দর্পণ (Biplabi Sambad Darpan) মিডিয়া হাউসের উদ্যোগে মালঞ্চা রোডের প্রজাপতি লজে আয়োজিত হয় বিজয়া সম্মিলনী, শারদীয়া সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান। কথায়, সুরে, ছন্দে এবং স্মৃতিচারণে সাজানো এই বিশেষ সন্ধ্যা হয়ে ওঠে এক আন্তরিক মিলনমেলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিক, বিশিষ্ট সাহিত্যিক, কবি, সমাজসেবী, ক্রীড
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগে ১ কোটি ৪০ লক্ষ টাকা! জনশতাব্দী এক্সপ্রেস থেকে নেমেই গ্রেফতার যুবক!
খড়গপুর রেলস্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে খড়গপুরে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে খড়গপুর জিআরপি। ধৃত যুবকের নাম রাহুল সোনি। তিনি হাওড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে খড়গপুর রেলস্টেশনে পৌঁছন রাহুল সোনি। ট্রেন থেকে নামার পর তিনি স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন। সেই সময় স্টেশনের ৭ ও ৮ নম্ব
খড়গপুরের শপিং মলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার বেহাল দশার অভিযোগ! প্রশাসনের দ্বারস্থ শহরবাসী, অভিযানের পর বন্ধ V-Mart শোরুম!
খড়গপুর শহরের বিভিন্ন শপিং মল, বহুতল ভবন, নার্সিংহোম ও হোটেলে অগ্নিনির্বাপণ এবং আপৎকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে তদারকির অভাব ও চরম গাফিলতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা। সম্ভাব্য অগ্নিকাণ্ড বা অন্য কোনও বিপর্যয়ের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহক ও শহরবাসীর মধ্যে।এই পরিস্থিতিতে শহরের বহুতল শপিং মল, নার্সিংহোম, হোটেল-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং
পশ্চিম মেদিনীপুর
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ,মেদিনীপুর কোতোয়ালি থানায় FIR বাম সংগঠনগুলির
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন। বুধবার মেদিনীপুর শহরের পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে SFI, DYFI ও AIDWA-র পক্ষ থেকে মেদিনীপুর কোতোয়ালি থানায় FIR জমা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলি।বাম সংগঠনগুলির অভিযোগ, রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মহিলাদের, বিশেষত বামপন্থী মহিলা নেত
পশ্চিম মেদিনীপুর
মারণ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট সুমন, বাঁচাতে চাই ৪০ লক্ষ টাকা,পথে ছাত্রছাত্রীরা
শৈশবের যে সময়টা হাসি-খেলা আর আনন্দে কাটার কথা, সেই বয়সেই মারণ থ্যালাসেমিয়ার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে ছোট্ট সুমন দাসকে। চোখে রয়েছে সুস্থ হয়ে ওঠার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা। আর সেই বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য নেই ঝাড়গ্রাম জেলার রগড়া গ্রামের দরিদ্র পরিবারটির। তাই সন্তানের জীবন বাঁচাতে আজ সমাজের মানুষের দরজায় দরজায় সাহায্যের আবেদন জানাচ্ছেন অসহায় বাবা-মা।পরিবার সূত্রে
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগে ১ কোটি ৪০ লক্ষ টাকা! বিপুল নগদ উদ্ধার, গ্রেফতার যুবক
খড়গপুর রেলস্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করল খড়গপুর জিআরপি। এই ঘটনায় রাহুল সোনি নামে এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃত যুবকের বাড়ি হাওড়ায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, রাহুল সোনি টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে খড়গপুর রেলস্টেশনে পৌঁছেছিলেন। ট্রেন থেকে নামার পর তিনি স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন।
নতুন প্রজন্মকে দাবায় উৎসাহিত করতে বড় উদ্যোগ, খড়গপুরে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা!
খড়গপুরের ১০ নম্বর ওয়ার্ডে সোমবার, ২ নভেম্বর, ‘বালাজি মন্দির পল্লি উন্নয়ন সমিতি ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত হলো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট ২৬৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেন।গত কয়েক বছর ধরে দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মকে এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে ক্লাবের পক্ষ থেকে ধারাবাহ
পশ্চিম মেদিনীপুর
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন, শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দিল বিশ্ব হিন্দু পরিষদ
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা, জাতীয়তাবাদী নেতা এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, লৌহমানব ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী স্মরণে বিশেষ কর্মসূচির আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মেদিনীপুর নগর প্রখণ্ডের সেবা বিভাগের উদ্যোগে কোড়েদানা স্থিত শিবানন্দ যোগাশ্রমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, দেশপ্রেম, জাতীয় সংহতি এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি শিশুদের মধ্যে ছোটবেলা থেক
পশ্চিম মেদিনীপুর
বিজয়া সম্মিলনীর মঞ্চে সংবর্ধিত ৯৪ বছরের ক্রীড়া সংগঠক নিকুঞ্জ বারিক
বিজয়ার আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার বগছড়ির শকুনডিহা গ্রামে স্বপনবুড়ো স্মৃতিরক্ষা সমিতি পশ্চিমাঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সমিতির উপদেষ্টা, অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সর্বজন শ্রদ্ধেয় ৯৪ বছর বয়সি নিকুঞ্জ বারিক। তাঁকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করে সমিতির সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানের সূচনা হয় সমিতি
পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর চন্দ্রচূড় গোস্বামীর!
পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী। তাঁর অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যে পুলিশ আধিকারিকদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য রাখা হয়েছে এবং এক মহিলা পুলিশ আধিকারিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে।প্রসঙ্গত, সম্প্রতি এক রাজনৈতিক সভায় অভিষেক বন্
বিজয়া সম্মিলনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, এশিয়ান মাস্টার্সের পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা!
১ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ক্লাবের সদস্য-সদস্যা ও অভিভাবকদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। উৎসবের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে সৌহার্দ্য ও সম্প্রীতির পাশাপাশি উঠে এল ক্রীড়াক্ষেত্রে ক্লাবের সাফল্যের চিত্র।অনুষ্ঠানের সূচনায় ক্লাবের খুদে সদস্যদের নিয়ে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্প্রতি ভারতীয় সাঁতার সংস্থা আয়োজিত দ্বিতীয় ‘এশিয়ান মাস্ট
পুলিশকর্মী থেকে পরিবার—বিজয়ার আনন্দে একসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে রবিবার, ১ নভেম্বর অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান। পুলিশ প্রশাসনের দৈনন্দিন কর্মব্যস্ততা ও গুরুদায়িত্বের বাইরে এদিন এক অন্যরকম পরিবেশে মিলিত হলেন জেলার পুলিশ আধিকারিক, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সাধারণত পুলিশের কর্তব্যের পোশাকে যাঁকে দেখা যায়, এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চে শাড়িতে এক অন্যরকম সাজে