অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোডে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্রীকান্ত মাহাতোর  পিএ বরুন ঘোষের বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার ত্রাণ সামগ্রী ও সরকারি প্যাড! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোডে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্রীকান্ত মাহাতোর পিএ বরুন ঘোষের বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার ত্রাণ সামগ্রী ও সরকারি প্যাড!

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক শ্রীকান্ত মাহাতো-র প্রাক্তন ব্যক্তিগত সহকারী (PA) বরুণ ঘোষের চন্দ্রকোনা রোডের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর গড়বেতা থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চলাকালীন বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, শাড়ি, লুঙ্গি, কম্বল-সহ বিভিন্ন সামগ্রী রয়েছে বলে সূ

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’ পশ্চিম মেদিনীপুর

বাংলা নববর্ষে প্রকাশিত হল বাঁশরী রঞ্জন সামন্তের প্রথম উপন্যাস ‘বদ্ধ- আবদ্ধ’

মেদিনীপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী ও লেখক শ্রী বাঁশরী রঞ্জন সামন্ত -এর প্রথম উপন্যাস ‘বদ্ধ-আবদ্ধ’ বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে মেদিনীপুরের রবীন্দ্রনগর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত হয় এই বিশেষ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে পাঠকসমাজের সামনে আসে ‘বদ্ধ আবদ্ধ’। উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যিক মূল্য এবং সমাজজীবনের ন

জাতীয় মঞ্চে মেদিনীপুরের গর্ব সুস্মিতা ভূঁইয়া, জোড়া সোনা জিতে গড়লেন নতুন ন্যাশনাল রেকর্ড পশ্চিম মেদিনীপুর

জাতীয় মঞ্চে মেদিনীপুরের গর্ব সুস্মিতা ভূঁইয়া, জোড়া সোনা জিতে গড়লেন নতুন ন্যাশনাল রেকর্ড

জাতীয় স্তরে ফের একবার জেলার মুখ উজ্জ্বল করলেন মেদিনীপুরের কৃতি পাওয়ার লিফটার সুস্মিতা ভূঁইয়া। উত্তরপ্রদেশের মথুরায় অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে তিনি দুটি স্বর্ণপদক জয়ের পাশাপাশি গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। জাতীয় পাওয়ার লিফটিং ফেডারেশনের উদ্যোগে গত ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত মথুরার শ্রী আদিগর বিদ্যালয়, বৃন্দাবন রোডে আয়োজিত হয়েছিল এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সাব-জুনিয়র, জুনিয়র, ওপেন ও মাস্টার বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত

মন্ত্রী হওয়ার পর প্রথমবার খড়গপুর এসডিও অফিসে বৈঠক দিলীপ ঘোষের, ফুটপাত দখলমুক্ত করার বার্তা! পশ্চিম মেদিনীপুর

মন্ত্রী হওয়ার পর প্রথমবার খড়গপুর এসডিও অফিসে বৈঠক দিলীপ ঘোষের, ফুটপাত দখলমুক্ত করার বার্তা!

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবার মন্ত্রী হিসেবে প্রথমবার খড়গপুর মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সকাল প্রায় ১১টা নাগাদ তিনি খড়গপুর এসডিও অফিসে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান খড়গপুরের মহকুমা শাসক জ্যোতি ঘোষ।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি, পিংলার বিধায়ক স্বাগতা মান্না-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকের আগে গোলবাজার পটেটোস অ্যান্ড অনিয়ন মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েকজন প

শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে দু’দিনব্যাপী নৃত্য কর্মশালা, অংশ নিলেন দেড় শতাধিক শিক্ষার্থী! পশ্চিম মেদিনীপুর

শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে দু’দিনব্যাপী নৃত্য কর্মশালা, অংশ নিলেন দেড় শতাধিক শিক্ষার্থী!

পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র পরিচালিত ‘শেষাদ্রী ডান্স একাডেমী’র উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী নৃত্য কর্মশালা। মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে আয়োজিত এই বিশেষ কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যগুরু ও ‘ভারত বিভূষণ’ সম্মানপ্রাপ্ত আচার্যা অনুসূয়া ঘোষ ব্যানার্জী।‘সৃজন’ শীর্ষক এই কর্মশালায় ভারতনাট্যম এবং সৃজনশীল নৃত্যধারার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এক

ডিম হাতে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও, দুর্নীতির অভিযোগে শালবনিতে তুমুল বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

ডিম হাতে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও, দুর্নীতির অভিযোগে শালবনিতে তুমুল বিক্ষোভ!

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত ১০ নম্বর কর্ণগড় অঞ্চলে বুধবার সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শালবনি পঞ্চায়েত সমিতির সদস্যা নিবেদিতা মাইতির বাড়ির সামনে ডিম হাতে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। বিক্ষোভে অংশ নেন বিজেপির কর্মী-সমর্থকরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পে স্বজনপোষণ, অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন প্রকল্

“কেউ আইনের ঊর্ধ্বে নয়” — খড়গপুরে চা-চক্রে কড়া বার্তা দিলীপ ঘোষের! পশ্চিম মেদিনীপুর

“কেউ আইনের ঊর্ধ্বে নয়” — খড়গপুরে চা-চক্রে কড়া বার্তা দিলীপ ঘোষের!

খড়গপুরে সকালবেলার চা-চক্রে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হলেন খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, প্রাক্তন মন্ত্রীদের গ্রেপ্তারি, দীঘার জগন্নাথ মন্দির এবং ফুটপাত দখল— বিভিন্ন বিষয় নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের বহু সাংসদ ও বিধায়ক বর্তমান নেতৃত্বের উপর অসন্তুষ্ট। তাঁর কথায়, "দল ইতিমধ্যেই মচকে গিয়েছে, এবার ভাঙবেও।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ দেবের

আইআইটি খড়গপুরে জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬, দেশজুড়ে উদ্ভাবকদের মিলনমেলা! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬, দেশজুড়ে উদ্ভাবকদের মিলনমেলা!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক দায়িত্ব” শীর্ষক ভাবনাকে সামনে রেখে আইআইটি খড়গপুরের স্কুল অফ ওয়াটার রিসোর্সেস (SoWR) আয়োজন করল জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা (National Climate Innovation Competition - NCIC) ২০২৬। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিল্পসংস্থা এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের প্রায় ২০০ জন প্রতিনিধি ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান

স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে মেদিনীপুরের সাফল্য, দ্বৈত স্বর্ণ জিতে নজর কাড়লেন সুষ্মিতা ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর

স্টেট পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে মেদিনীপুরের সাফল্য, দ্বৈত স্বর্ণ জিতে নজর কাড়লেন সুষ্মিতা ভূঁইয়া

রাজ্য স্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করলেন পশ্চিম মেদিনীপুরের কৃতী খেলোয়াড় সুষ্মিতা ভূঁইয়া। কলকাতার ভবানীপুরে অবস্থিত সংঘমিত্রা ক্লাবে গত ১৪ ও ১৫ মার্চ অল বেঙ্গল পাওয়ার লিফটিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত স্টেট লেভেল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ পারফরম্যান্স করে তিনি জেলার মুখ উজ্জ্বল করেছেন। মেদিনীপুর শহরের বাসিন্দা সুষ্মিতা ওপেন বিভাগে অংশগ্রহণ করে ডেডলিফট এবং ফুল ইভেন্ট—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন। তাঁর এই কৃতিত্বের স্ব

খড়্গপুর ডিভিশনে আরপিএফের তৎপরতায় ১৮০৪৫ নম্বর ট্রেন থেকে উদ্ধার ৫ নাবালক! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর ডিভিশনে আরপিএফের তৎপরতায় ১৮০৪৫ নম্বর ট্রেন থেকে উদ্ধার ৫ নাবালক!

মানব পাচার রোধে বড় সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। খড়্গপুর রেল ডিভিশনে পরিচালিত এক যৌথ অভিযানে ১৮০৪৫ নম্বর ট্রেন থেকে ৫ জন নাবালক বালককে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মানব পাচারের সন্দেহে ২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরপিএফের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং মানব পাচার বিরোধী দলের সদস্যরাও অংশ নেন।প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্

মোদীর ঐতিহাসিক নজির উপলক্ষে মেদিনীপুরে বিশেষ পূজা-যজ্ঞ, উপস্থিত বিধায়ক শংকর গুছাইত! পশ্চিম মেদিনীপুর

মোদীর ঐতিহাসিক নজির উপলক্ষে মেদিনীপুরে বিশেষ পূজা-যজ্ঞ, উপস্থিত বিধায়ক শংকর গুছাইত!

দেশের রাজনৈতিক ইতিহাসে আরও এক উল্লেখযোগ্য মাইলফলকের সাক্ষী হলো ভারত। টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুন এই নজির গড়ে তিনি স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের অন্যতম হিসেবে নতুন অধ্যায় রচনা করেন। উল্লেখ্য, জওহরলাল নেহরু ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মোট ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। প্রায় ৬২ বছর প

খড়গপুরে কৌশল্যা মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল পৌরসভার সাফাই কর্মী! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে কৌশল্যা মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল পৌরসভার সাফাই কর্মী!

খড়গপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। ৯ই জুন মঙ্গলবার সকালে কৌশল্যা মোড় এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খড়গপুর পৌরসভার এক সাফাই কর্মীর। মৃতের নাম ভাস্কর রাও (৩৬)। তিনি ঝাপেটাপুরের গাইকাটা স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি রাস্তার জঞ্জাল পরিষ্কারের কাজ করছিলেন। কাজ শেষ করে ট্রলি রাস্তার ধারে রাখার সময় কৌশল্যা সবজি মার্কেটের সামনে বারবেটিয়ার দিক থেকে আসা একটি বড় ডা

রাজনীতি নয়, উন্নয়নই লক্ষ্য— ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশাবাদী দেব! পশ্চিম মেদিনীপুর

রাজনীতি নয়, উন্নয়নই লক্ষ্য— ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশাবাদী দেব!

৯ই জুন মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-কে ঘিরে। তবে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি।প্রশাসনিক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, তিনি কোনওভাবেই ‘নতুন তৃণমূল’-এ যোগ দিচ্ছেন না। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য ও শ্রদ্ধা অটুট রয়েছে বলেও স্পষ্ট করেন ঘা

নৃত্যশিল্পীদের অনুপ্রেরণা দিতে মেদিনীপুরে পদ্মশ্রী মমতা শঙ্কর, সফল দু’দিনের কর্মশালা! পশ্চিম মেদিনীপুর

নৃত্যশিল্পীদের অনুপ্রেরণা দিতে মেদিনীপুরে পদ্মশ্রী মমতা শঙ্কর, সফল দু’দিনের কর্মশালা!

নৃত্যচর্চার প্রসার এবং উদয় শঙ্কর নৃত্যধারার শিক্ষা ও প্রয়োগকে আরও বিস্তৃত করার লক্ষ্যে মেদিনীপুরের অন্যতম পরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘লাস্য ডান্স একাডেমি’-র উদ্যোগে সম্প্রতি শহরের অস্মিত পার্কে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী বিশেষ নৃত্য কর্মশালা। কর্মশালার মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত Mamata Shankar।এই কর্মশালার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তপস্বিনী ভট্টাচার্য্য এবং অভিজিৎ পিরি। পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতল— রাজ্যের বিভিন্ন জেলার নৃত

বিজ্ঞানকে জানার নতুন পথ, নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে তিন দিনব্যাপী সামার সায়েন্স ওয়ার্কশপ! পশ্চিম মেদিনীপুর

বিজ্ঞানকে জানার নতুন পথ, নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে তিন দিনব্যাপী সামার সায়েন্স ওয়ার্কশপ!

বিজ্ঞানকে পাঠ্যবইয়ের গণ্ডি থেকে বের করে হাতে-কলমে শেখার সুযোগ করে দিতে সম্প্রতি মেদিনীপুর সায়েন্স সেন্টারের উদ্যোগে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত হলো তিন দিনব্যাপী ‘এক্সপ্লোরেশন সামার সায়েন্স ওয়ার্কশপ-২০২৬’। বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কর্মশালার উদ্বোধন করেন আইআইটি খড়্গপুরের ওসেন, রিভার, অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. অরুণ চক্রবর্তী। অনুষ্ঠানে উপ

ডেবরার দলপতিপুরে প্রস্তাবিত মিমুল কারখানার জমি পরিদর্শন, উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

ডেবরার দলপতিপুরে প্রস্তাবিত মিমুল কারখানার জমি পরিদর্শন, উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ!

শিল্পায়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় প্রস্তাবিত মিমুল কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন খড়্গপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, ডেবরার বিধায়ক শুভাশিস ওম, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পাশাপাশি বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।পরিদর্শন চলাকালীন কারখানা স্থাপনের উপযোগিতা, জমির পরিকাঠামোগত

‘আইনের শাসনই হবে অগ্রাধিকার’— কোলাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বার্তা! পূর্ব মেদিনীপুর

‘আইনের শাসনই হবে অগ্রাধিকার’— কোলাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বার্তা!

নির্বাচনী রাজনীতি একদিকে, আর জনসেবার কাজ অন্যদিকে— এই বার্তাকেই সামনে রেখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯ই জুন মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিধায়ক, সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ভোটের সময়ে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু বছরের বাকি সময় মানুষের উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ

কবিতা, আবৃত্তি ও গানে মুখর খড়গপুর শঙ্খমালার ১০১তম নিবেদন! পশ্চিম মেদিনীপুর

কবিতা, আবৃত্তি ও গানে মুখর খড়গপুর শঙ্খমালার ১০১তম নিবেদন!

পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম রেল শহর খড়গপুরের গোলবাজার দুর্গামন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন ‘খড়গপুর শঙ্খমালা’-র ১০১তম নিবেদন ‘মৃত্যুহীন বৃষ্টি হবে’। প্রতিষ্ঠার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। বর্ষামুখর সন্ধ্যায় গোলবাজার দুর্গামন্দির মঞ্চে জমে ওঠে সংস্কৃতিপ্রেমীদের ভিড়। আবৃত্তি, কবিতা ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি হয়। দীর্ঘ ৩৫ বছরের পথচল

লোকসভায় তৃণমূল ভাঙনের জল্পনা, দেবকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা! পশ্চিম মেদিনীপুর

লোকসভায় তৃণমূল ভাঙনের জল্পনা, দেবকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা!

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে যে, লোকসভায় তৃণমূল কংগ্রেসের একাংশের সাংসদদের অবস্থান নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, কয়েকজন সাংসদ নাকি NDA-র সঙ্গে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা-র কাছে চিঠিও পাঠানো হয়েছে। তবে এই দাবির স্বাধীন ও নির্ভরযোগ্য সরকারি প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।এই জল্পনার আবহে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব-র নাম। গত সোমবার তাঁর দিল্লি সফর এবং পরে কলকাতায় ফিরে

আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মুখ, মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হলেন বুশারা বানো! পশ্চিম মেদিনীপুর

আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মুখ, মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হলেন বুশারা বানো!

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন। জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আইপিএস অফিসার বুশারা বানো। তিনি এই পদে সন্দীপ সেনের স্থলাভিষিক্ত হলেন।নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে।পুলিশি প্রশাসনে অভিজ্ঞ এই আধিকারিকের নেতৃত্বে খড়গপুর মহকুমা-সহ জেলার বিভিন্