অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

এক ক্লিকেই বিধায়কের দপ্তরে অভিযোগ, মেদিনীপুরে চালু ‘আমার বিধায়ক’ অ্যাপ! পশ্চিম মেদিনীপুর

এক ক্লিকেই বিধায়কের দপ্তরে অভিযোগ, মেদিনীপুরে চালু ‘আমার বিধায়ক’ অ্যাপ!

বাড়িতে বসেই জানানো যাবে সমস্যা, মেদিনীপুরে চালু ‘আমার বিধায়ক’ অ্যাপ!মেদিনীপুর বিধানসভার সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করতে ডিজিটাল উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘আমার বিধায়ক’ পোর্টাল ও মোবাইল অ্যাপ, যা মেদিনীপুর বিধানসভা এলাকায় জনসংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভার বাসিন্দারা বাড়িতে বসেই সরাসরি বিধায়

গোয়ালতোড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল এলাকা, থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও! পশ্চিম মেদিনীপুর

গোয়ালতোড়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল এলাকা, থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও!

গোয়ালতোড়ে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোয়ালতোড় থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে বামপন্থী সংগঠনগুলি।বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের পরিবর্তে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে বিভিন্নভাবে চাপের মুখে ফেলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষোভ মঞ্চ থেকে প্রশাস

জনসেবায় প্রযুক্তির ছোঁয়া, ‘আমার বিধায়ক’ অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ শংকর গুছাইতের! পশ্চিম মেদিনীপুর

জনসেবায় প্রযুক্তির ছোঁয়া, ‘আমার বিধায়ক’ অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ শংকর গুছাইতের!

মেদিনীপুরের মানুষের সমস্যা সমাধানে বড় উদ্যোগ নিলেন বিধায়ক শংকর গুছাইত। চালু হলো অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমার বিধায়ক’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বিধানসভা এলাকার প্রায় ২ লক্ষ ৬১ হাজার মানুষের সঙ্গে সরাসরি ডিজিটাল সংযোগ স্থাপন করলেন তিনি।এবার থেকে এলাকার বাসিন্দারা বাড়িতে বসেই রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।বিধায

এক ধাক্কায় বদলে গেল জেলার পুলিশ প্রশাসনের চেহারা, রদবদলে ৬ আধিকারিক! পশ্চিম মেদিনীপুর

এক ধাক্কায় বদলে গেল জেলার পুলিশ প্রশাসনের চেহারা, রদবদলে ৬ আধিকারিক!

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে ছয়জন পুলিশ আধিকারিককে, যার ফলে জেলার প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।নতুন নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব নিচ্ছেন অমিতাভ মাইতি। বর্তমানে এই পদে থাকা অরিজিৎ সিনহাকে ডিআইজি (ট্রাফিক) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খড়্গপুর রেল পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে জয়ন্ত মুখোপাধ্যায়কে। বর্তমান পুলিশ সুপার মিতুন

বিধায়কদের মঙ্গল কামনায় অসমের কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিলেন বিজেপির সক্রিয় কর্মীরা! পশ্চিম মেদিনীপুর

বিধায়কদের মঙ্গল কামনায় অসমের কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিলেন বিজেপির সক্রিয় কর্মীরা!

মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী সৌরভ মাল, ভারতীয় জনতা পার্টির প্রচারক কার্তিক মাহাতো ওরফে তারকাটা টিংকু, ও গোয়ালতোড় দক্ষিণ মন্ডলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অতনু ঘোষ,ভারতীয় জনতা পার্টির এই মহা বিজয়ের জন্য, একান্ন শক্তি পিঠের সবথেকে জাগ্রত শক্তিপীঠ অসমের কামাখ্যা দেবীর কাছে পূজো দিয়ে গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা শালবনির বিধায়ক বিমান মাহাতো মেদিনীপুরের বিধায়ক ডক্টর শংকর গুছাইত, নয়াগ্রাম আর বিধায়ক তোতা রাজ্যের প্রতি মন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুর এর বিধায়ক

ফিট ইন্ডিয়াকে সামনে রেখে গোয়ালতোড়ে পালিত হল বিশ্ব সাইকেল দিবস! পশ্চিম মেদিনীপুর

ফিট ইন্ডিয়াকে সামনে রেখে গোয়ালতোড়ে পালিত হল বিশ্ব সাইকেল দিবস!

আনন্দে ঘোরাও প্যাটেল আর বাজাও বেল, শরীর থাকবে ফিট চালালে বাই সাইকেল। সবায় নিঃশ্বাস নেবে প্রান খুলে, ধোঁয়া দূষন হবে না চড়লে সাইকেলে, চাপতে তে তো হবেই বাসে, রেলে, কিন্তু কাছাকাছি হাট বাজার স্কুলে যেতে হোলে ,এর মত কি জুড়ি মেলে? তাই রবিবার বিশ্ব সাইকেল দিবসে , কত লাভ সাইকেলে ,দেশ জুড়ে সচেতনতা সাইকেল মিছিলে মিছিলে, ঘরে বাইরে সাইকেল চালালে,পড়বে কম দূর্ঘটনার কবলে। সেই জন্য রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে ফিট ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার সুজয় হাজরা, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ! পশ্চিম মেদিনীপুর

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার সুজয় হাজরা, ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ!

জমি কেলেঙ্কারি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে রবিবার মেদিনীপুর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শুনানি শেষে তাঁকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা কাঁচা ডিম ছুড়ে মারেন এবং ‘চোর চোর’ স্লোগানে সরব হয়ে ওঠেন।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সুজয় হাজরাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সরকারি

মেদিনীপুর আদালতে পেশ প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা,বিক্ষোভকারীদের স্লোগান! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর আদালতে পেশ প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা,বিক্ষোভকারীদের স্লোগান!

জমি সংক্রান্ত অনিয়ম ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর রবিবার মেদিনীপুর আদালতে পেশ করা হল মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। ৬ই জুন শনিবার খড়গপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। তদন্তকারী সংস্থার দাবি, জেলার বিভিন্ন থানায় সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলছে। ৭ই জুন রবিবার সকালে কড়া নির

বিশ্ব সাইকেল দিবসে মেদিনীপুরে বর্ণাঢ্য র‍্যালি, দূষণমুক্ত শহরের বার্তা! পশ্চিম মেদিনীপুর

বিশ্ব সাইকেল দিবসে মেদিনীপুরে বর্ণাঢ্য র‍্যালি, দূষণমুক্ত শহরের বার্তা!

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার এবং সাইকেলের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। সেই উপলক্ষে রবিবার সকালে মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর সাইক্লার্স ক্লাবের যৌথ উদ্যোগে পালিত হল বিশেষ বিশ্ব সাইকেল দিবস।অনুষ্ঠানে কিশোর থেকে প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা,মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুচ্ছাইত,এসডিও,সৌম্য শংকর সারঙ্গী সি.এম.ও.এইচ,মৃদুল শ্রীমণি,সৌমেন খান —সহ জেলা আধিকারিকবৃন্দ

খড়গপুরে ওটি রোডের স্পা সেন্টারে হানা, বড় সাফল্য খড়গপুর মহিলা পুলিশের! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে ওটি রোডের স্পা সেন্টারে হানা, বড় সাফল্য খড়গপুর মহিলা পুলিশের!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহিলা থানার পুলিশের অভিযানে শহরে বড়সড় সাফল্য মিলেছে। খড়গপুরের ওটি রোড সংলগ্ন একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খড়গপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) প্রতিভা হালদার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখত

জেলাশাসকের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, পুরস্কার পেল জেলার কৃতী পড়ুয়ারা! পশ্চিম মেদিনীপুর

জেলাশাসকের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, পুরস্কার পেল জেলার কৃতী পড়ুয়ারা!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। শুক্রবার, ৫ জুন ২০২৬, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণের উপস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তের স্কুলপড়ুয়াদের নিয়ে আন্তরিক পরিবেশে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।উল্লেখ্য, গত ২২ মার্চ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে রাজ্যস্তরের একটি পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিল— “একটি গাছ, অনেক প্রাণ”। জে

গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় সিপিআইএমের রক্তদান শিবির, সংগ্রহ ২২২ ইউনিট রক্ত! পশ্চিম মেদিনীপুর

গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় সিপিআইএমের রক্তদান শিবির, সংগ্রহ ২২২ ইউনিট রক্ত!

প্রচণ্ড গ্রীষ্ম ও রক্তের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রক্তসংকট মোকাবিলায় উদ্যোগী হল সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শনিবার, ৬ জুন মেদিনীপুর শহরের মীরবাজারে জেলা কেন্দ্র কৃষক ভবনে আয়োজিত হল এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির।অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু ও মেদিনীপুরের কৃতী সন্তান আফরিন জাবি। এদিনের শিবিরে মোট ২২২ জন রক্তদান করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন মহিলা রক্তদাতা।অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী সাঁতরে বিশ্বরেকর্ড গড়া আফরিন জাবিকে সংবর্ধন

খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর

খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সদ্য তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা-কে গ্রেফতার করল পুলিশ। শনিবার খড়গপুর স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে বলে জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সুজয় হাজরা আত্মগোপনে ছিলেন

বিশ্ব পরিবেশ দিবসে ডালমিয়া ভারতের সবুজ বার্তা, ২০০ চারাগাছ বিতরণে পরিবেশ রক্ষার অঙ্গীকার! পশ্চিম মেদিনীপুর

বিশ্ব পরিবেশ দিবসে ডালমিয়া ভারতের সবুজ বার্তা, ২০০ চারাগাছ বিতরণে পরিবেশ রক্ষার অঙ্গীকার!

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে একাধিক সচেতনতামূলক ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচির আয়োজন করল ভারতের অন্যতম শীর্ষ সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা ডালমিয়া ভারত লিমিটেড। সংস্থার বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস–মেদিনীপুর ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্ম ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারের মতো পরিবেশবান্ধব উদ্যোগে মানুষ

অরবিন্দ শিশু উদ্যান থেকে গান্ধীঘাট— বিশ্ব পরিবেশ দিবসে ১০০০ বৃক্ষরোপণ! পশ্চিম মেদিনীপুর

অরবিন্দ শিশু উদ্যান থেকে গান্ধীঘাট— বিশ্ব পরিবেশ দিবসে ১০০০ বৃক্ষরোপণ!

প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছর “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর স্কুল বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান, কলেজ মাঠ, বিদ্যাসাগর হল চত্বর এবং গান্ধীঘাট প্রাঙ্গণে মোট ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ ও সুন্দর করে তোলে না

বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির শুভ সূচনা, বৃক্ষরোপণ করলেন বিধায়ক বিমান মাহাতো! পশ্চিম মেদিনীপুর

বিশ্ব পরিবেশ দিবসে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির শুভ সূচনা, বৃক্ষরোপণ করলেন বিধায়ক বিমান মাহাতো!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত গড়বেতা-৩ ব্লকের উদ্যোগে এবং চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার সকাল ১১টায় সারদাময়ী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘একটি গাছ মায়ের নামে’।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শালবনী বিধানসভার ব

পরিবেশ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবার বার্তা, নবকোলায় বিশেষ চক্ষু শিবির পশ্চিম মেদিনীপুর

পরিবেশ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবার বার্তা, নবকোলায় বিশেষ চক্ষু শিবির

চন্দ্রকোনা রোড, ৫ জুন ২০২৬: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নবকোলায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। হাতিখানা বরাকুরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট এবং মেদিনীপুরের অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে

মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত,মেদিনীপুরের 'বিধায়ক রক্তদান শিবিরে'  রক্ত দিলেন ২৪১ জন পশ্চিম মেদিনীপুর

মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত,মেদিনীপুরের 'বিধায়ক রক্তদান শিবিরে' রক্ত দিলেন ২৪১ জন

গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে শুক্রবার মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডাঃ শংকর কুমার গুছাইত-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেন দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনে রাজ্যের ২০৮টি বিধানসভায় সাফল্যের প্রেক্ষিতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের

পরিবেশ রক্ষায় অঙ্গীকার, বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

পরিবেশ রক্ষায় অঙ্গীকার, বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এনএসএস (NSS) সেল এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ বিষয়ক বিশেষ সেমিনার। পাশাপাশি ‘উন্নত ভারত অভিযান’ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের দত্তক নেওয়া গ্রামগুলিতেও পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিল

বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের বার্তা, বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ! পশ্চিম মেদিনীপুর

বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের বার্তা, বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস, মেদিনীপুর বিভাগের বিভাগীয় বন আধিকারিক এস. জোন্স জাস্টিন, আইএফএস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৌতম ব্যানার্জী-সহ জেলার একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা।এবারের বিশ্ব পরিবেশ দিবসের