পশ্চিম মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর
নির্বাচনী ফলের পর রাজনৈতিক চমক, জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন উত্তম বারিক!
রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ার পর পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে জেলা পরিষদের সভাধিপতি তথা প্রাক্তন বিধায়ক উত্তম বারিকের পদত্যাগ। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন।জানা গিয়েছে, নির্বাচনে জেলার পাশাপাশি রাজ্যজুড়েও দলের প্রত্যাশিত ফলাফল না হওয়ার পর রাজনৈতিক ও সাংগঠনিক স্তরে চাপ বাড়ছিল। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক দায়িত্ববোধের কথা উল্লেখ করে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন উত্তম ব
পশ্চিম মেদিনীপুর
বিশ্ব পরিবেশ দিবসে সবুজের অঙ্গীকার, নাড়াজোল রাজ কলেজে বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি!
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নাড়াজোল রাজ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং “Climate Actions and Nature Based Solutions” শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বের উপর গুরুত্ব আ
পশ্চিম মেদিনীপুর
পরিবেশ দিবসে রামজীবনপুরে বৃক্ষরোপণ, মা আহার কেন্দ্রে মাছ-ভাত পরিষেবার সূচনা বিধায়ক সুকান্ত দোলুইয়ের!
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোগলা প্রজেক্ট এলাকায় আয়োজিত হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। “একটি গাছ মায়ের নামে” এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুরুষোত্তম পান্ডে, রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারিএবং রামজীবনপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক সুমন মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ, ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার!
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছর “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিকে কেন্দ্র করে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এক হৃদয়স্পর্শী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় গান্ধীঘাট জল পরিশোধন কেন্দ্র প্রাঙ্গণে।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ও মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ৫ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টায়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম
পশ্চিম মেদিনীপুর
‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে সবুজের বার্তা, নারায়ণগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন!
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে “একটি গাছ মায়ের নামে” শীর্ষক কর্মসূচির মাধ্যমে নারায়ণগড় বিধানসভার অন্তর্গত বেলদা-১ অঞ্চলের সরিষা জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে কর্মসূচিটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশক
পশ্চিম মেদিনীপুর
প্রকৃতি রক্ষার অঙ্গীকারে বৃক্ষরোপণ, বিশ্ব পরিবেশ দিবসে মেদিনীপুরে বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা!
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তরে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।সকাল সাড়ে ৯টায় “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সৌম্যশঙ্কর সারঙ্গী। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন এবং সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। আয়োজকদের বক্তব
পশ্চিম মেদিনীপুর
বিশ্ব পরিবেশ দিবসে মেদিনীপুর শিশু উদ্যানে আম্রপালি বৃক্ষরোপণ, সবুজ ভবিষ্যতের বার্তা!
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে মেদিনীপুর শিশু উদ্যানে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে আম্রপালি প্রজাতির আমগাছের চারারোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. সুদীপ্ত চৌধুরী (অধ্যাপক, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ), পবিত্র সাউ, শংকর দাস-সহ স্থানীয় বিজেপি কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের
পশ্চিম মেদিনীপুর
‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে পরিবেশ সচেতনতার পাঠ, গোদাপিয়াশাল এমজিএম স্কুলে চারাগাছ বিতরণ!
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে #DalmiaCement Group-এর উদ্যোগে এবং “মায়ের নামে একটি গাছ” কর্মসূচির আওতায় ৪ঠা জুন বৃহস্পতিবার Godapiasal M.G.M. High School-এ বিশেষ বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এবং প্রতীকীভাবে কয়েকটি গাছ রোপণ করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছ লাগানোর প্রতি আগ্রহ তৈরি করা।আয়ো
পশ্চিম মেদিনীপুর
পূর্ব মেদিনীপুরের নতুন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক হিসেবে দায়িত্ব নিলেন বরুণ মণ্ডল!
পূর্ব মেদিনীপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক (ডিআইসিও) হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বরুণ মণ্ডল। এর আগে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পদে কর্মরত ছিলেন।দায়িত্বভার গ্রহণের পর পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। নতুন কর্মস্থলে যোগ দিয়ে বরুণ মণ্ডল জেলার তথ্য প্রচার, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের প্রসার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংহ
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর রেল ওয়ার্কশপের বড় সাফল্য, বন্দে ভারত এক্সপ্রেস রেকের SS-1 শিডিউল সম্পন্ন!
খড়গপুর রেল ওয়ার্কশপ আরও এক গুরুত্বপূর্ণ সাফল্যের নজির গড়ল। ওয়ার্কশপের টিআরএস পিওএইচ (TRS POH) শপ সফলভাবে টাটা–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস রেকের SS-1 শিডিউলের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের কাজ সম্পন্ন করেছে। এই অর্জন খড়গপুর রেল কারখানার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।এই সাফল্যের পেছনে রয়েছে কারখানার কর্মীদের নিষ্ঠা, দক্ষতা এবং সমন্বিত দলগত প্রচেষ্টা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই চ্যালেঞ্জিং প্রকল্পে মহিলা কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমি
পশ্চিম মেদিনীপুর
মা তারার আশীর্বাদ নিয়ে জনসেবার পথে, বিধায়ক শঙ্কর গুছাইতের হাতে প্রসাদ ও পবিত্র ছবি তুলে দিলেন বিজেপি কর্মীরা!
মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইতের মঙ্গলকামনায় বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন দলের কর্মীরা। সেই পুজোর প্রসাদ ও মা তারার ছবি বিধায়কের হাতে তুলে দিতে তাঁর মেদিনীপুরের কার্যালয়ে উপস্থিত হন বিজেপির একদল কর্মী।বিজেপির মেদিনীপুর চার মণ্ডল কমিটির সম্পাদক বাপন ঘোষ, শালবনি ব্লকের কাশিজোড়া অঞ্চলের সভাপতি কৃষ্ণপদ সরেন এবং কর্মী অভিজিৎ রায় বিধায়ক কার্যালয়ে গিয়ে ড. গুছাইতের হাতে মা তারার ছবি ও পুজোর প্রসাদ তুলে দেন। বিধায়
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরের উন্নয়নে বড় পদক্ষেপ, ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’র শিলান্যাসে নতুন আশার আলো!
কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় মেদিনীপুরবাসীর বহুদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের পথে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার, ৪ জুন বহু প্রতীক্ষিত ‘দেশপ্রাণ বীরেন্দ্র সেতু’ (দ্বিতীয় কংসাবতী নদী সেতু)-এর শিলান্যাস ও ভূমিপূজন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা আইএএস ,বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইত-সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের। সে
পশ্চিম মেদিনীপুর
রাস্তায় বসে পড়ুয়ারা, ৩ ঘণ্টা অচল ক্লাস! মেদিনীপুর কলেজিয়েট প্রাইমারি স্কুলে চরম বিশৃঙ্খলার অভিযোগ!
বৃহস্পতিবার ৪ঠা জুন প্রায় তিন ঘণ্টা ধরে মেদিনীপুর কলেজিয়েট প্রাইমারি স্কুলের পড়ুয়াদের রাস্তায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই সময় স্কুলের প্রধান শিক্ষিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থেকে সমস্যার সমাধানে কোনও উদ্যোগ নেননি এবং অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন। এমনকি তিনি নিজেকে প্রতিষ্ঠানের ‘মালিক’ বলেও দাবি করেছেন বলে অভিযোগকারীদের বক্তব্য।এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক ও স্থানীয় মহলে। অনেকের মতে, এ যেন শিক্ষাব্যবস্থার দুরবস্থারই প্রতিচ্ছবি— যেখানে প
প্রযুক্তি
দক্ষিণ এশিয়ায় দায়িত্বশীল AI-এর রূপরেখা গঠনে আইআইটি খড়গপুর, ইউনেস্কো মঞ্চে সুমন চক্রবর্তীর গুরুত্বপূর্ণ বার্তা!
দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বিশেষ ভূমিকা নিল আইআইটি খড়গপুর। ৫০ হাজারেরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ কোটি ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী নিয়ে দ্রুত বিকাশমান দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতি-আলোচনা সভায় অংশ নেন বিশ্বের শীর্ষ শিক্ষাবিদ, নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রত
পশ্চিম মেদিনীপুর
এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন মেদিনীপুরের ৬ নম্বর ওয়ার্ড, নিকাশি ব্যবস্থার বেহাল দশায় ক্ষোভ!
বুধবার (৩ জুন) বিকেলে অল্প সময়ের প্রবল বৃষ্টিতেই মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় নিকাশি নালা উপচে জল ঢুকে পড়ে বাড়িঘরে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। নোংরা জল ঘরের ভিতরে ঢুকে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। এরপর সেই জল
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর ডিভিশনে টিকিট চেকিংয়ে বড় সাফল্য, একদিনেই উদ্ধার ৩.৬৭ লক্ষ টাকা
টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশন। বুধবার ডিভিশনের বিভিন্ন স্টেশন ও যাত্রীবাহী ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে মোট ৩ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর ডিভিশনের আওতাধীন শালিমার, পাঁশকুড়া, মেদিনীপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এবং বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় টিকিটবিহীন ভ্রমণ, অনিয়মিত টিকিট ব্যবহার এবং বুকিং ছাড়া লাগেজ বহনের
পশ্চিম মেদিনীপুর
গরমে কাহিল পথচারীদের মুখে হাসি, ORS জল নিয়ে এগিয়ে এলেন জওয়ানরা
চন্দ্রকোনা, চন্দ্রকোনার পলাশচাবড়ি এলাকায় বিধানসভা ভোটের সময় থেকে পলাশচাবড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি ক্যাম্প রয়েছে। বর্তমানে দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ও দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।প্রচণ্ড গরমে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের স্বস্তি দিতে রাস্তায় নেমে ORS মিশ্রিত জল বিতরণ করেন কেন্দ্রীয় বাহিনীরা। গরমজনিত অসুস্থতা ও ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে
পশ্চিম মেদিনীপুর
অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান শুরু, গড়বেতা ৩ ব্লকে উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন বিধায়ক বিমান মাহাতো!
গড়বেতা-৩ ব্লকে অন্নপূর্ণা যোজনার আওতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার বহু মহিলা সুবিধাভোগীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য ।বিধায়ক বিমান মাহাতো বলেন, "অন্নপূর্ণা যোজনা শুধু একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি মা-বোনেদের সম্মান, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক। রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা যাতে সরকারি সুবিধা পা
পশ্চিম মেদিনীপুর
সবংয়ে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশের জালে অভিযুক্ত!
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক, টাওয়ার লোকেশন ট্র্যাক করে সবংয়ে দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষককে। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে সবং থানার অন্তর্গত একটি গ্রামে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার পরদিন, অর্থাৎ ১২ মে, নির্যাতিতা
পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন: ৮৯ হাজারেরও বেশি শিক্ষার্থীর হাতে ডিগ্রি, সম্মানিত ৩ বিশিষ্ট ব্যক্তিত্ব!
পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার, ৩ জুন, গৌরবময় ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের কৃতি ছাত্রছাত্রী এবং গবেষকদের ডিগ্রি, পদক ও বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন রাজ্যপাল আর. এন. রবি। তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে