পশ্চিম মেদিনীপুর
ফল ঘোষণার পরই খড়্গপুরে তাণ্ডব! ইন্দায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, আতঙ্কে পরিবার!
দুপুরের আলোয় হামলা, ক্ষোভে ফুঁসছে এলাকা—নির্বাচনী হিংসা নিয়ে বাড়ছে প্রশ্ন? বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে খড়্গপুর শহরের ইন্দা এলাকা। মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দীপ ভট্টাচার্য ওরফে ‘কাকন’-এর বাড়িতে ভয়াবহ ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শুধুমাত্র তৃণমূল সমর্থক হওয়ার কারণেই এই হামলার শিকার হতে হয়েছে। অভিযোগ, একদল অসামাজিক দুষ্কৃতী বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চ
খড়্গপুরে উত্তেজনা চরমে! তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর-দখলের অভিযোগ!
বাংলায় নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে রেল শহর খড়্গপুরেও একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ইন্দা লোকাল থানার সামনের তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি পুরাতন বাজারের হাতি গোলা পুল সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড, গোলবাজারের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূ
১৫ বছরের শাসনের অবসান কেন—শিক্ষা ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তীর!
চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তী জানালেন, বহু প্রতীক্ষিত ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই স্পষ্ট। ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের পরিবর্তন হয়েছে এবং আগামী ৯ তারিখ নতুন সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টি শপথ নেবে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলই ঠিক করবে। তিনি প্রশ্ন তোলেন, ১৫ বছর পর কেন একটি সরকারকে সরে যেতে হলো? তাঁর মতে, যে কোনও সরকারের মূল দায়িত্ব মানুষের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য—পূরণ করা। অন্ন-ব
খড়গপুর সদরে দিলীপ ঘোষের বড় জয়, ৩০,৫০৬ ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার!
পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায়। ৪ মে ২০২৬, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রদীপ সরকারকে ৩০,৫০৩ ভোটে পরাজিত করেন বিজেপির দিলীপ ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার পর রাত প্রায় নটার সময় জয়ের শংসাপত্র হাতে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। গেটের বাইরে স্ত্রী তাঁর গলায় জয়ের মালা পরিয়ে দেন।পথ চলতে চলতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। খড়গপু
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা-ঘাটালে গেরুয়া সাফল্য! জয়ের পর শান্তির বার্তা বিজেপি নেতাদের!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। চন্দ্রকোনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই(৩৩৪৮১)জয়ী হয়েছেন, পাশাপাশি ঘাটাল কেন্দ্র থেকেও বিজেপির প্রার্থী শীতল কপাট (৩৭৬৫৭)জয় ছিনিয়ে নিয়েছেন। দাসপুর বিধানসভার বিজয়ী প্রার্থী তপন কুমার দত্ত(৩২১৩৪) জয় ছিনিয়ে নিয়েছেন। এই জোড়া জয়ের ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের রাজনৈতিক প্
মেদিনীপুরে জয়ের পরই উত্তপ্ত রাজনীতি! তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগে কাঠগড়ায় বিজেপি!
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে নির্বাচনী ফল প্রকাশের পরই রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের জয়ের পরপরই তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় দখলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।স্থানীয় সূত্রে খবর, জয়ের উল্লাসে মেতে ওঠা বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে প্রবেশ করে সেটি দখল করে নেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে এবং সেটিও দখলের চেষ্টা হয়েছে বলে দাবি উঠেছ
গড়বেতায় গেরুয়া দাপট! বিজেপির জয় নিশ্চিত, প্রদীপ লোধার কণ্ঠে শান্তির বার্তা—‘হিংসা নয়, চাই স্থিতি’!
জয়ের পর সংযমের ডাক নবনির্বাচিত বিধায়কের, উত্তেজনার আবহে স্বস্তির বার্তা!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে গড়বেতা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। গণনার শেষ পর্বে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করেন তিনি। এই ফলাফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।গণনার মাঝপথেই ১৫তম রাউন্ড শেষে প্রায় ৩০,০৩৫ ভোটে এগিয়ে পড়েছিলেন প্রদীপ লোধা, যা শেষ পর্যন্ত জয়ের ভিত মজবুত করে দেয়। ফল ঘোষণা হতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্
পশ্চিম মেদিনীপুর
৩৮ হাজারের বেশি ভোটে মেদিনীপুরে বিজেপির বড় জয়, শান্তির বার্তা শংকর গুছাইতের!
“এটা মানুষের জয়”—ফল ঘোষণার পর উন্নয়নের অঙ্গীকার, সংযমের আহ্বান বিজয়ীর! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে স্পষ্টভাবে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩৮,৭৩৭ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো হয়ে ওঠে।তবে এই জয়ের মুহূর্তেও সংযমের বার্তাই দিলেন নবনির্বাচিত বিধায়ক। প্রতিক্রিয়ায় শংকর গুছাইত স্পষ্টভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান
ট্রেন্ডেই জয়ের আভাস, শালবনীতে গেরুয়া ঝড়—চন্দ্রকোনা রোডে উৎসবের আমেজ!
“এটা মানুষের জয়”—রঘুনাথ মান্না; আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতৃত্ব!পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। চন্দ্রকোনা রোডে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের একাংশকে উৎসবের মেজাজে দেখা গিয়েছে—আবির, মিষ্টি আর স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।দলীয় সূত্রে খবর, শালবনী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিমান মাহাতো এগিয়ে রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবুও
খড়গপুরে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু, পুজো দিয়ে মানস ভুঁইয়া—‘পরিবর্তন’ নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ!
খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনা কেন্দ্র চত্বরে কড়া নিরাপত্তা বলয়ে শুরু হতে চলেছে ভোট গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরো এলাকা কার্যত সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে। এরই মাঝে সকালেই মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা করেন মানস ভুঁইয়া। অন্যদিকে, রাজ্যে পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়।
শুরু হচ্ছে গণনার মহাযজ্ঞ! কড়া নিরাপত্তায় আজ খুলবে ২৯৩ বিধানসভার ফলের ভাগ্যফল!
আজ সোমবার, ৪ঠা মে, রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে উত্তেজনা। একযোগে ২৯৩টি বিধানসভার ভোটের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোর থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে বাড়ছে কর্মব্যস্ততা, চোখে পড়ছে কড়া নিরাপত্তার চাদর।মেদিনীপুরে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হবে ভোটগণনা। মেদিনীপুর কলেজে গণনা হবে মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও ডেবরা বিধানসভার ভোট। অন্যদিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কেশপুর, দাঁতন এবং নারায়ণগড় বিধানসভার ভোটগণনার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৬টা থেকেই কাউন্টিং সেন্টারের বাইরে
গণনার আগেই আত্মবিশ্বাস তুঙ্গে! মেদিনীপুরে ১৫-তে ১৫ জয়ের দাবি জুন মালিয়ার, বিরোধীদের কড়া কটাক্ষ!
বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে আগেভাগেই রাজ্যজুড়ে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন Mamata Banerjee। সেই নির্দেশ মেনেই পশ্চিম মেদিনীপুরে ঘাঁটি গাড়ার কথা রয়েছে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার সাংসদ June Malia এবং Deepak Adhikari-র।গণনার আগের দিন, রবিবারই মেদিনীপুরে পৌঁছে যান জুন মালিয়া। সন্ধ্যায় বিদ্যাসাগর হলে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেখানে সংগঠনের প্রস্তুতি, গণনার দিনের কৌশল এবং সার্বিক সতর্কতা নিয়ে বি
জঙ্গলমহলে বদলের হাওয়া! গোয়ালতোড়ে ক্যারাটে বেল্ট পরীক্ষায় নজরকাড়া অংশগ্রহণ, আত্মরক্ষায় এগোচ্ছে নতুন প্রজন্ম!
জঙ্গলমহলের গোয়ালতোড়ে অনুষ্ঠিত হল ক্যারাটের কালার বেল্ট পরীক্ষা, যেখানে অংশ নিল গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড, রামগড় ও লালগড়ের বহু শিক্ষার্থী। একসময়ের আতঙ্কিত ও পিছিয়ে পড়া জঙ্গলমহল আজ বদলে ফেলেছে নিজের চেহারা—মানুষের সচেতনতা ও আত্মবিশ্বাসে এসেছে বড় পরিবর্তন। যে অঞ্চল একসময় নিরাপত্তাহীনতার কারণে চর্চায় থাকত, সেখানেই এখন আত্মরক্ষার শিক্ষায় এগিয়ে আসছে নতুন প্রজন্ম। All India Seishinkai Shitoryu Karate Do Federation-এর অনুমোদিত Shubhajit Seishinkai Shitoryu Karate Do Acad
গণনার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি—সকাল থেকেই শুরু হবে ভোটগণনা!
রাত পোহালেই ভোটগণনা। তার আগেই মেদিনীপুর শহরের কাউন্টিং সেন্টার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা এলাকাজুড়ে টহল বাড়িয়ে কার্যত ফাঁকা করে দিয়েছে আশপাশ। পঞ্চুরচক থেকে গোলকুয়া চক পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ৪ মে, সোমবার সকাল ৮টা নাগাদ শুরু হবে ভোটগণনা। রাজ্যের প্রায় সব কেন্দ্রেই একই সময়ে গণনা শুরু হওয়ার কথা, যদিও বিশেষ কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে বলে প্রশা
ফল ঘোষণার আগে মেদিনীপুরে বিজেপির কড়া প্রস্তুতি, কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক!
ভোটগণনার আগে সংগঠনকে আরও মজবুত করতে জেলায় জেলায় তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। সেই ধারাবাহিকতায় শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গণনা কেন্দ্রকে ঘিরে দলের করণীয় নির্ধারণ এবং কাউন্টিং এজেন্টদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগণনার দিন প্রতিটি টেবিলে এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, ইভিএম ও ভিভিপ্যাট যাচাইয়ের পদ্ধতি এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত কীভাবে পদক্ষেপ নিতে হবে—এই স
নেতৃত্বের নতুন অধ্যায়: গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে আড়ম্বরপূর্ণ ইনভেস্টিচার সেরিমনি!
নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে সগৌরবে পালিত হলো ‘ইনভেস্টিচার সেরিমনি ২০২৬-২৭’। গাম্ভীর্য ও আভিজাত্যে মোড়া এই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ নেতৃত্বের বীজ রোপণের এক গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে ধরা দিল।সুমধুর যন্ত্রসংগীতের আবহে বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অভিষেক কুমার যাদব, অধ্যক্ষ প্রদীপ
পশ্চিম মেদিনীপুর
সিপিআইএম এর উদ্যোগে মেদিনীপুরে মে দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শুক্রবার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে বামপন্থী দল ও বামপন্থী গনসংগঠন গুলি উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। এদিন সকালে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর সহ বিভিন্ন স্থানে লাল পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় সিপিআইএম এর মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে কেরানীতলা চকে একটি সভা হয়। এই সভায় দলীয় নেতৃবৃন্দ মে দিবসের গুরুত্ব নিয়ে আল
পশ্চিম মেদিনীপুর
বিভাসা পত্রিকার প্রতিবাদী কবিতার সংখ্যা প্রকাশ
শুক্রবার মেদিনীপুরে ছোট্ট একটি অনুষ্ঠানে ‘বিভাসা’ লিটিল ম্যাগাজিনের প্রতিবাদী কবিতার সংখ্যার প্রকাশ হল। মে দিবস এই উদ্যোগটিকে আরও গুরুত্ব দান করে। দেশ-বিদেশ জুড়ে মানবতার অবমাননার বিরুদ্ধে অনেক কবি কলম ধরেছেন এবং অনেক নজরকাড়া কবিতার অনুবাদ কবিতা আছে এই সংখ্যায়। তৌফিক হোসেন সম্পাদিত এই পত্রিকার উদ্বোধন করেন উপস্থিত সমস্ত কবি গদ্যকার সাহিত্য-অনুরাগী সমবেতভাবে। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অনুবাদ সাহিত্যিক শৈবাল কুমার নন্দ। তাঁর সঙ্গে ছিলেন কবি গৌতম মাহাতো ,প্রসা
পশ্চিম মেদিনীপুর
গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট, মেদিনীপুরে মানবিক উদ্যোগে এগিয়ে এল বিজ্ঞান মঞ্চ
প্রচণ্ড গরমে যখন রাজ্যের বিভিন্ন ব্লাড সেন্টারে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে, ঠিক সেই সময় মানবিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত কেন্দ্রীয় বিজ্ঞান সভার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর ব্লাড সেন্টারে একটি ইন-হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, রক্তদাতাদের মধ্যে ছিলেন ৪ জন মহিলা এবং ৬ জন প্রথমবারের মতো রক্তদান করে মানবিকতার এই মহান
দাসপুরে নাবালিকাদের যৌন নির্যাতন! গ্রেফতার প্রৌঢ়, ভিডিও ছড়ানোর অভিযোগে চাঞ্চল্য!
পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় নাবালিকা স্কুলছাত্রীদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্কুল থেকে ফেরার পথে নাবালিকাদের খাবারের প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে অসদাচরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, এই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে রাখত এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিত।ঘটনার পর্দাফাঁ