পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
গ্রীষ্মে রক্তসংকট মোকাবিলায় মানবিক উদ্যোগ, বিদ্যাসাগর পল্লী অ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবিরে সাড়া
গ্রীষ্মকাল মানেই বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি। আর সেই সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এবার অভিনব মানবিক উদ্যোগ নিল মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের উদ্যোগে রবিবার আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে এলাকার যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। আয়োজকদের বক্তব্য, গরমের সময় রক্তের চাহিদা তুলনামূলকভাবে বেড়ে যায়। বহু সময় জরুরি প্রয়োজনে রোগীর পরিবারের সদস্যদের ব্লাড ব্যাঙ্কে গিয়েও রক্ত না পেয
পশ্চিম মেদিনীপুর
তৃণমূলকে টাকা না দেওয়ায় মেলেনি আবাস! বৃদ্ধার বাড়িতে গিয়ে চমকে উঠলেন বিধায়ক শংকর গুছাইত!
আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। কীভাবে বাংলার বহু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন, সেই চিত্রও উঠে এসেছে একাধিকবার। ভোটে জয়ের পর এবার সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক শংকর গুছাইত। ইতিমধ্যেই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ শোনার কর্মসূচি শুরু করেছেন তিনি। মেদিনীপুর শহরের লালদীঘি এলাকায় যোগ্য অথচ বঞ্চিত প্রাপকদের সঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো চমকে ওঠেন বিধায়ক। আশা চৌবে নামে প্রায় ৭০ বছরের এক বৃদ্ধার বাড়িতে গি
পশ্চিম মেদিনীপুর
ভালোবাসা ও আবেগে ভরপুর মাতৃ দিবস উদযাপন গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে!
গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল ‘মাতৃ দিবস’। সন্তানদের জীবনে মায়েদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, শক্তি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান জনাব অভিষেক কুমার যাদব, অধ্যক্ষ জনাব প্রদীপ কুমার সামল এবং প্রধান শিক্ষিকা সোনালী মহানন্দা। মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বিশিষ্ট
পশ্চিম মেদিনীপুর
রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য, শপথের আগে বাবা-মায়ের আশীর্বাদ নিলেন বিধায়ক সুকান্ত দোলুই!
চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। সংঘের সভাপতি ও আইনজীবী সমীর কুমার ঘোষের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।মাল্যদান করেন চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই এবং আইনজীবী সমীর কুমার ঘোষ। এদিন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশ্বকবির জীবন, সাহিত্য ও ভাবনা নিয়ে আলোচনা করেন বিধায়ক সুকান্ত দোলুই।অন্যদিকে, আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে বাবা-মাক
পশ্চিম মেদিনীপুর
রবীন্দ্র স্মরণে রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, ব্যতিক্রমী উদ্যোগ মনোবিকাশের
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে স্মরণ করে এক অভিনব সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। মনোবিকাশ গ্রুপ অফ ইন্সটিটিউটের উদ্যোগে শনিবার আয়োজিত হলো রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান, রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান। মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড শাখায় অনুষ্ঠিত এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।২০১৪ সাল থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শিক্ষামূলক পরিবেশকে সমৃদ্ধ করে চলেছে মনোবিকা
পশ্চিম মেদিনীপুর
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে জাতীয় স্তরের সেমিনার, অংশ নিলেন শতাধিক গবেষক ও পড়ুয়া
মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের জাতীয় স্তরের সেমিনার। কলেজের ইতিহাস বিভাগ এবং IQAC-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল — “Ideas and Thoughts in Colonial and Post Colonial Bengal”। সেমিনারকে ঘিরে শিক্ষামহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।এই একদিনের জাতীয় স্তরের সেমিনারের উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রূপকুমার বর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা ড. স্বপ্না ঘোড়াই
পশ্চিম মেদিনীপুর
৫২ জন মহিলা সহ ২৩০ জনের রক্তদান, মানবিক উদ্যোগে নজর কাড়ল দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট
মানবসেবার অন্যতম বড় মাধ্যম রক্তদান। আর সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত হল এক বৃহৎ রক্তদান উৎসব। এই শিবিরে ৫২ জন মহিলা সহ মোট ২৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাজগতের একাধিক সম্মানীয় মানুষ। অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ জানা, স্যার আশুতোষ উচ্চতর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জগন্নাথ পাল, রামপুর প
পশ্চিম মেদিনীপুর
৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে নবম মেদিনীপুরের বাসিন্দা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঐশিক চক্রবর্তী
মাধ্যমিকে পরীক্ষায় ৬৮৯ নম্বর পেয়ে মেদিনীপুরে বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঐশিক চক্রবর্তী রাজ্য নবম স্থান অধিকার করেছে। ঐশিকের বাবা ড. ইন্দ্রদীপ চক্রবর্তী উত্তরবঙ্গের একটি জেলার মৎস বিভাগের জেলা আধিকারিক। মা পলি পাহাড়ি নাড়াজোল অমরেন্দ্রনাথ খান গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। ঐশিকরা রবীন্দ্র নগরের বাসিন্দা। ঐশিক বক্তৃতা, বিতর্ক, আবৃত্তিতে পটু। নরেন্দ্রপুর মিশনের নিজস্ব ব্যান্ড জোনাকিতে সঞ্চালনা করে ঐশিক। ঐশিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়।
পশ্চিম মেদিনীপুর
বিশ্ব রেডক্রস দিবসে ঘাটালে মাল্যদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত!
৮ই মে বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে ঘাটাল রেডক্রস সোসাইটি ভবনে প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শুভঙ্কর ঘোষের ঘোষণামতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক তথা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সুদীপ্ত সাঁতরা , সোসাইটির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায়, কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী, আজীবন সদস্যা সৌমিত্রী ভট্টাচার্য, আজীবন সদস্য সচিদানন্দ ঘোষ, রফিক আলী খান, তাপস পোড়েল সহ অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ। মূল
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল সৌর জানা! মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান
চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বপ্ন, পড়াশোনার পাশাপাশি গান-আবৃত্তিতেও সমান দক্ষ সৌরমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই গর্বে ভাসছে মেদিনীপুরের নগরচক এলাকা। এবারের মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান অর্জন করেছে মেদিনীপুরের কৃতি ছাত্র সৌর জানা। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-এর ছাত্র। এই সাফল্যে খুশির আবহ সৌরের পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়।মেদিনীপুর শহরের নগরচক এলাকার স্বাস্থ্যকেন্দ্রের পিছনের গলিতে বেড় বল্লভপুরে সৌরদের বাড়ি। বাবা সুভাষ জানা শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজী সুভাষ হাইস্কু
মাধ্যমিকের ফল প্রকাশের আগেই শিক্ষক-শিক্ষিকাদের পাশে শংকর গুছাইত, শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের বার্তা বিজেপির!
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই মেদিনীপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের অগ্রিম শুভেচ্ছা জানালেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক ড. শংকর গুছাইত।শুক্রবার, ৮ই মে সকাল থেকেই মেদিনীপুর শহরে মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ের বাইরে শিক্ষক-শিক্ষিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই আবহেই সেখানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শংকর গুছাইত।নিজেও পেশায় একজন শিক্ষক হওয়ায়, ফল প্রকাশের দিনের উদ্বেগ ও মানসিক চাপ তিনি খুব ভালোভাবেই বোঝেন বলে জানান বিজেপি বিধায়ক। তিনি
শুভেন্দুর আপ্তসহায়ক খুনে উত্তাল বাংলা! পশ্চিম মেদিনীপুরের অবরোধ, টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ!
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই ফের উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। গতকাল ৬ই মে, বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।ঘটনার পর থেকেই বিভিন্ন জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ৭ই মে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শালবনির বুড়িশোল এলাকায় চন্দ্রনাথ রথের হত্যা
পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ভারতের বরেণ্য ব্যক্তিত্বদের উদযাপন
পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ইতিহাস যেন এবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। আজ, ০৬ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সদ্য নির্মিত ত্রিমাত্রিক (3D) ম্যুরালগুলির পরিদর্শন করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই অনন্য ম্যুরালগুলিতে ফুটে উঠেছে ভারতের মহান চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং জাতি নির্মাতাদের জীবন ও কর্মের গৌরবময় অধ্যায়। নিছক শিল্পকর্ম নয়, এই ম্যুরালগুলি যেন ইতিহাসের এক জীবন্
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘অ্যামাজনের পদ্ম’—গবেষণায় নতুন দিগন্তের সূচনা!
৬ মে, বুধবার—প্রকৃতি ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের বিরল জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া অ্যামাজনিকা (Giant Water Lily) কৃত্রিমভাবে নির্মিত জলাশয়ে সফলভাবে রোপণ করা হয়েছে।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তাঁর সঙ্গে ছিলেন উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক অমল কুমার মণ্ডল এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। জল সিঞ্চনের মধ
বিজেপির জয়ের পর দেবের বার্তা: অভিনন্দনের পাশাপাশি ‘ব্যান সংস্কৃতি’ বন্ধের আর্জি!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন টলিউড সুপারস্টার ও তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। বুধবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় তিনি একদিকে যেমন নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন, তেমনই রাজ্যের উন্নয়ন ও শান্তি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন।বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে দেব লেখেন, বাংলার মানুষ নতুন সরকার গঠনের যে রায় দিয়েছেন, তা সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। তাঁর আশা, এই সরকার উন্নয়ন, স্থিতিশীলতা ও সাধ
বিপুল জয়ে কৃতজ্ঞ সুকান্ত দোলুই, উন্নয়নের অঙ্গীকারে জোর—চন্দ্রকোনায় নতুন দিশার বার্তা!
চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে ৩৩,৪৮১ ভোটের ব্যবধানে জয়লাভের পর এলাকার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানালেন নবনির্বাচিত বিধায়ক সুকান্ত দোলুই। জয়ের পর প্রথম প্রতিক্রিয়াতেই তিনি স্পষ্ট করে দেন, এই সাফল্য কোনও ব্যক্তিগত অর্জন নয়, বরং চন্দ্রকোনার প্রতিটি মানুষের সম্মিলিত জয়ের প্রতিফলন।ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুকান্ত দোলুই বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই তিনি এলাকার সার্বিক উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়বেন। তাঁর কথায়, রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্ব
পশ্চিম মেদিনীপুর
অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারি! শালবনীতে ‘নো টলারেন্স’ বার্তা বিধায়ক বিমান মাহাতো-র!
আইন ভাঙলেই কড়া ব্যবস্থা, শান্তি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের আশ্বাস। পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভা এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনাকে ঘিরে কড়া বার্তা দিলেন বিধায়ক বিমান মাহাতো। তিনি স্পষ্ট জানিয়েছেন, এলাকায় যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কোনওভাবেই সহনশীলতা দেখানো হবে না। বিধায়কের কথায়, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রথম লক্ষ্য। যারা উত্তেজনা ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপা
পশ্চিম মেদিনীপুর
ভোট-পরবর্তী অশান্তিতে আতঙ্কিত জেলা, অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ দিনেন রায়!
ভোটের ফল ঘোষণার পর থেকেই জেলাজুড়ে অশান্তির অভিযোগে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। বহু তৃণমূল কর্মী-সমর্থক ঘরছাড়া—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে। পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস দখল, কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনাও সামনে এসেছে।এই পরিস্থিতিতে জয়ের পরেও পুলিশ প্রশাসনের কাছে সরব হয়েছেন খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল প্রার্থী ও নবনির্বাচিত বিধায়ক দিনেন রায়। বুধবার তিনি জেলা শাসকের দপ্তরে গিয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করেন এবং দ্রুত হস্তক্ষেপের দাবি জানান
ভোট পরবর্তী অশান্তিতে কড়া পদক্ষেপ, জেলাজুড়ে ১৬২ গ্রেফতার—কঠোর বার্তা প্রশাসনের!
দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, ভাঙচুরে শূন্য সহনশীলতার বার্তা। ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ সামনে আসছে। সদ্য বিরোধী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল, দলীয় নেতাদের বাড়িঘরে ভাঙচুর—এমন একাধিক অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। পরিস্থিতি সামাল দিতে একদিকে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, অন্যদিকে দ্রুত স্বাভাবিকতা ফেরানোর আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন।এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনায় জড়িত থাকার অভ
পশ্চিম মেদিনীপুর
স্পেশাল নয়, চাই নিয়মিত ট্রেন! খড়গপুর ডিভিশনে গণস্বাক্ষরসহ ফের জমা দাবি পত্র!
দীঘা ও হলদিয়া সেকশনে লোকাল পরিষেবা বাড়ানোর জোর দাবি, যাত্রীদের চাপ বাড়ছে!গত ৪ মে খড়গপুর ডিভিশনের একাধিক আধিকারিকের দপ্তরে পুনরায় জমা দেওয়া হল গুরুত্বপূর্ণ দাবি পত্র। এর আগে একই আবেদন ইমেইলের মাধ্যমে পাঠানো হলেও, এবার বহু গণস্বাক্ষর সংযুক্ত করে সরাসরি অফিসে জমা দেওয়া হয়েছে, যাতে বিষয়টির গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরা যায়।এই আবেদনপত্রে মূলত দীঘা এবং হলদিয়া সেকশনে চলা স্পেশাল লোকাল ট্রেনগুলিকে নিয়মিত পরিষেবায় রূপান্তরের দাবি জানানো হয়েছে। যাত্রীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই ট