অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

বিধানসভা-নির্বাচন ২০২৬

মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, চার প্রার্থীর মনোনয়ন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমর্থন! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, চার প্রার্থীর মনোনয়ন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমর্থন!

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন ঘিরে তৈরি হল জমজমাট রাজনৈতিক আবহ। বর্ণাঢ্য মিছিল, হুডখোলা গাড়ি, পতাকা-ব্যানারে মোড়া শহর এবং কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় বিশাল শোভাযাত্রা। সেখান থেকে মিছিল করে মেদিনীপুর জেলা শাসকের দফতরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন বিজেপির চার বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এদিন যাঁরা মনোনয়ন জমা দেন, তাঁরা হলেন— মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শংকর গুছাইত, কেশপুরের প্রার্থী শ

বিধানসভা ভোটের আবহে ভোটকর্মীদের বড় সুখবর, ভাতা ও খাবার খরচে নজিরবিহীন বৃদ্ধি কমিশনের! পশ্চিমবঙ্গ

বিধানসভা ভোটের আবহে ভোটকর্মীদের বড় সুখবর, ভাতা ও খাবার খরচে নজিরবিহীন বৃদ্ধি কমিশনের!

রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং কর্মী, কাউন্টিং স্টাফ, মাইক্রো অবজার্ভার থেকে সিএপিএফ আধিকারিক—প্রায় সব স্তরেই ভাতা ও পারিশ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পর এই সংশোধনকে ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে।কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের ক্ষেত্র

নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুন সাসপেন্ড, কড়া বার্তা কমিশনের! পশ্চিমবঙ্গ

নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে খণ্ডঘোষের এআরও জ্যোৎস্না খাতুন সাসপেন্ড, কড়া বার্তা কমিশনের!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।অভিযোগ, নির্বাচনের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকায় সক্রিয়ভাবে প্রচারে যুক্ত ছিলেন। কমিশনের স্পষ্ট নিয়ম অনুযায়ী, ভোটের কাজে নিযুক্ত কোনও স

ভোটের আগে সুন্দরবনে জোর প্রচারে রেখা পাত্র, দলীয় কার্যালয় উদ্বোধনের পর ঘরে ঘরে জনসংযোগ! কলকাতা

ভোটের আগে সুন্দরবনে জোর প্রচারে রেখা পাত্র, দলীয় কার্যালয় উদ্বোধনের পর ঘরে ঘরে জনসংযোগ!

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুন্দরবন ও হিঙ্গলগঞ্জ এলাকায় প্রচারে গতি বাড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপির ঘোষিত প্রার্থী হিসেবে তিনি হিঙ্গলগঞ্জ (এসসি) কেন্দ্র থেকে লড়ছেন।বুধবার দুলদুলি এলাকায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপর সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যার খোঁজ নেন।এদিন জনসংযোগে গিয়ে এলাকার বাসিন্দাদের কাছ থেকে পানীয় জলের সংকট, কর্মসংস্থানের অভাব, রাস্তা ও অন্যান্য প

কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আইনজীবী, তদন্তে নামল NIA—চাঞ্চল্য মালদহে! মালদা

কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আইনজীবী, তদন্তে নামল NIA—চাঞ্চল্য মালদহে!

মালদহের কালিয়াচক কাণ্ডে বড় সাফল্য পেল প্রশাসন। বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় এক সহযোগী-সহ তাঁকে আটক করা হয়।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে বিচারক ও আদালতকর্মীদের নিরাপত্তা নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত তদন্তভার তুলে দেওয়া হয়েছে National I

বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কারুল, মালদহ কাণ্ডে তদন্তে নামছে এনআইএ! মালদা

বিমানবন্দর থেকে গ্রেপ্তার মোফাক্কারুল, মালদহ কাণ্ডে তদন্তে নামছে এনআইএ!

মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এল বড় মোড়। বুধবার থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোফাক্কারুলকে, যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। তদন্তকারী সূত্রে মনে করা হচ্ছে, এই ঘটনায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মালদহ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে যাবে। প্রথমে সিবিআই তদন্তের জল্পনা তৈরি হলেও, রাতের দিকে পরিষ্কার হয় যে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করবে এনআইএ। এই সিদ্ধান্তের পর ঘটনাকে ঘির

দুর্গাপুরে মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি, ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে! দুর্গাপুর

দুর্গাপুরে মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি মুখোমুখি, ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে!

বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুরে চরম রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এল। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই মহকুমা শাসকের দফতরে নিজেদের মনোনয়নপত্র জমা দেন দুর্গাপুর পূর্ব, পশ্চিম এবং রানিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেন প্রদীপ মজুমদার, কবি দত্ত এবং কালো বরণ মণ্ডল।“জিতবে বাংলা, জিতবে দুর্গাপুর” বার্তাকে সামনে রেখে তৃণমূল প্রার্থীদের এই মনোনয়ন কর্মসূচি ছিল যথেষ্ট জোরালো। দলীয় কর্মী-সমর্থকদের উ

আসানসোলে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে মলয়-অভিজিৎ শিবিরে উচ্ছ্বাস; রোড শোয়ে তারকা চমক দেব! দুর্গাপুর

আসানসোলে তৃণমূলের শক্তি প্রদর্শন, মনোনয়ন ঘিরে মলয়-অভিজিৎ শিবিরে উচ্ছ্বাস; রোড শোয়ে তারকা চমক দেব!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দলের দুই হেভিওয়েট প্রার্থী—রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক এবং তাঁর ভাই, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন ঘিরে শহরজুড়ে ছিল রাজনৈতিক উত্তাপ, আর সেই আবহে বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন টলিউড সুপারস্টার দেব। বেলা ১২টা ২০ মিনিটের আগেই আসানসোল মহকুমাশাসক (সদর) দফতরে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দেন মলয় ঘটক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলে

ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো ঘিরে উত্তেজনা, ডিইও-র রিপোর্ট তলব নির্বাচন কমিশনের! কলকাতা

ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো ঘিরে উত্তেজনা, ডিইও-র রিপোর্ট তলব নির্বাচন কমিশনের!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উপস্থিতিতে ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা ও রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতা। ঘটনাকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ সামনে আসতেই দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজনৈতিক ঘাঁটি ভবানীপুরে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু। হাজরা মোড় থেকে শুরু হয় বিজেপির শক্তি প্রদর্শনের রোড শো, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ।

কালিয়াচক কাণ্ডে বড় মোড়: কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, রাজ্যে আসছে সিবিআই! মালদা

কালিয়াচক কাণ্ডে বড় মোড়: কেন্দ্রীয় তদন্তের নির্দেশ, রাজ্যে আসছে সিবিআই!

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় বড়সড় মোড় এল। নির্বাচন কমিশনের নির্দেশে এবার গোটা ঘটনার তদন্তভার যাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর এই কেন্দ্রীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পৌঁছে গিয়েছে এবং খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা রাজ্যে এসে তদন্ত শুরু করবেন।ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম বাদ পড়াকে কেন্

ভোটের আগে আইপ্যাককে ঘিরে ইডির ‘অ্যাকশন’! বেঙ্গালুরু-হায়দরাবাদ-দিল্লিতে একযোগে তল্লাশি! দেশ

ভোটের আগে আইপ্যাককে ঘিরে ইডির ‘অ্যাকশন’! বেঙ্গালুরু-হায়দরাবাদ-দিল্লিতে একযোগে তল্লাশি!

বাংলার পর এবার ভিনরাজ্যে আইপ্যাকের (I-PAC) দপ্তরে ফের তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকাল থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লির একাধিক জায়গায় একযোগে অভিযান শুরু হয়। সূত্রের খবর, কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, আইপ্যাকের এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়িতে হানা দেয় ইডি। শহরের মোট তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে খবর। একই সময়ে হায়দরাবাদেও আইপ্যাকের দপ্তরে তল্লাশি শুরু হয়। প্রাথ

মোথাবাড়ি কাণ্ডে তীব্র চাঞ্চল্য: বিচারক অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী, ধৃত আরও ১৮! মালদা

মোথাবাড়ি কাণ্ডে তীব্র চাঞ্চল্য: বিচারক অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী, ধৃত আরও ১৮!

মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের রাতভর অভিযানে পুলিশের জালে ধরা পড়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ

হুডখোলা গাড়িতে শক্তি প্রদর্শন, খড়্গপুর সদরে বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমা প্রদীপ সরকারের! পশ্চিম মেদিনীপুর

হুডখোলা গাড়িতে শক্তি প্রদর্শন, খড়্গপুর সদরে বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমা প্রদীপ সরকারের!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার খড়্গপুর সদর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হল। হুডখোলা গাড়িতে চেপে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার মনোনয়নপত্র জমা দিলেন।এদিন দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিলের সূচনা হয়। দলীয় পতাকা, স্লোগান এবং শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় প্রদীপ সরকারকে। শোভাযাত্রা

মেদিনীপুর শহর মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহর মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। বৃহস্পতিবার হুডখোলা গাড়িতে করে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। এদিন সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শতাধিক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় পতাকা, ব্

মেদিনীপুরে শক্তি প্রদর্শন তৃণমূলের, বিশাল শোভাযাত্রায় তিন কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে শক্তি প্রদর্শন তৃণমূলের, বিশাল শোভাযাত্রায় তিন কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। শহরজুড়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে জেলার তিন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।এদিন মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শতাধিক দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। ঢাক-ঢোল, দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রার প্রথম সারিতেই দেখা যায় মেদিনীপুর, শালবনী ও গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণম

হাজরা মোড় থেকে শক্তিপ্রদর্শন, অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুরে মনোনয়ন শুভেন্দুর! কলকাতা

হাজরা মোড় থেকে শক্তিপ্রদর্শন, অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুরে মনোনয়ন শুভেন্দুর!

২রা এপ্রিল বৃহস্পতিবার দুপুর গড়াতেই দক্ষিণ কলকাতার রাজনৈতিক পারদ চড়িয়ে হাজরা মোড় থেকে শুরু হল বিজেপির হাই-প্রোফাইল রোড শো। ভবানীপুরে মনোনয়ন জমা দিতে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-কে। শুরু থেকেই এই রোড শো ঘিরে ছিল শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা।বিজেপি সূত্রে খবর, হাজরা ক্রসিং থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ভবানীপুরের বিভিন্ন রাস্তা ঘুরে সার্ভে বিল্ডিংয়ের দিকে এগোয়। পরিকল্পনা অনুযায়ী, সার্ভে বিল্ডিংয়ের প্রায় ২০০ মিটার আ

মালদহে উত্তপ্ত পরিস্থিতি, ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; প্রধান বিচারপতিকেও জানানো হল ঘটনা! মালদা

মালদহে উত্তপ্ত পরিস্থিতি, ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; প্রধান বিচারপতিকেও জানানো হল ঘটনা!

মালদহের মোথাবাড়ি–সুজাপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে এবার সরাসরি নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে তলব পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নজরেও আনা হয়েছে।বুধবার সকাল থেকেই কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর-সহ মালদহের একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ এবং উত্তেজনার ছবি সামনে আ

মনোনয়নের আগে মেদিনীপুর শহরের বটতলা  কালী মন্দিরে পুজো, সবং থেকে লড়াইয়ে নামার আগে রাজনৈতিক বার্তায় মানস ভূঁইয়া! পশ্চিম মেদিনীপুর

মনোনয়নের আগে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো, সবং থেকে লড়াইয়ে নামার আগে রাজনৈতিক বার্তায় মানস ভূঁইয়া!

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন রাজ্য রাজনীতি চূড়ান্ত ব্যস্ততার মধ্যে, ঠিক সেই সময় বৃহস্পতিবার খড়্গপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডা. মানস রঞ্জন ভূঁইয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা দিনটির সূচনা করেন ভক্তিভরে দেবীর আরাধনার মধ্য দিয়ে।মনোনয়ন জমা দেওয়ার আগে সকালেই তিনি স্বস্ত্রীক মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বটতলা কালী মন্দিরে পুজো অর্চনা করেন। দেবীর আশীর্বাদ নিয়েই নির্বাচনী যাত্রা

খড়গপুরের পুরিগেটে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ, নির্বাচনী প্রচারে উত্তপ্ত এলাকা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের পুরিগেটে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ, নির্বাচনী প্রচারে উত্তপ্ত এলাকা!

খড়গপুরের পুরিগেট এলাকায় বৃহস্পতিবার, ২ এপ্রিল, নির্বাচনী প্রচার ঘিরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রচারে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য কার্যত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুরের চেষ্টাও করে। এর জেরে পুরিগেট সংলগ্ন রাস্তা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের ক্ষোভ শুধু দি

ভোটার তালিকা থেকে নাম বাদ, উত্তপ্ত কালিয়াচকের মোথাবাড়ি–সুজাপুর! বিচারকদের ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উদ্ধার ৭ জন! মালদা

ভোটার তালিকা থেকে নাম বাদ, উত্তপ্ত কালিয়াচকের মোথাবাড়ি–সুজাপুর! বিচারকদের ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উদ্ধার ৭ জন!

ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। সকাল গড়াতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েত ছড়িয়ে পড়ে মোথাবাড়ির বিভিন্ন প্রান্তে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা আপাতত থমথমে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি এখনও কাটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মোথাবাড়ি, সুজাপুর-সহ