দেশ
দেশ
‘তোকে মেরে দেব’, খুনের হুমকি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
দেশের প্রধান বিচারপতিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এবার নতুন বিতর্কের কেন্দ্রে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন, তিনি হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি অভিযোগ জানান।প্রকাশিত স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে লিখেছেন, “তোকে মেরে দেব।” পাশাপাশি আরও একটি বার্তায় দাবি করা হয়েছে, অবিলম্বে এক্স অ্যাকাউন্ট বন্ধ করে
দেশ
জাতীয় স্তরে স্বীকৃতি, সেরা জেলা ম্যাজিস্ট্রেটদের অন্যতম বিক্রম কৈরি
ফেম ইন্ডিয়া ও এশিয়া পোস্টের জাতীয় স্তরের সমীক্ষায় দেশের সেরা জেলা ম্যাজিস্ট্রেটদের তালিকায় জায়গা করে নিলেন আসামের কাছাড় জেলার সন্তান বিক্রম কৈরি। ২০১৪ ব্যাচের এই আইএএস আধিকারিকের প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছ কর্মপদ্ধতি এবং জনকল্যাণমূলক প্রকল্পের সফল বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।কাছাড় জেলার উদরবান্ধ এলাকার মাঝাগ্রাম চা বাগানের বাসিন্দা বিক্রম কৈরি সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের কঠোর পরিশ্রম ও মেধার জোরে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় জায়গা কর
পশ্চিমবঙ্গ
অদিতি-দেবরাজের হয়ে আদালতে সওয়াল, বিকাশরঞ্জনকে ঘিরে চাপে সিপিএম
: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে কলকাতা হাই কোর্টে সওয়াল করতে দেখা গেল সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। আর সেই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুই তৃণমূল নেতার পক্ষে আদালতে দাঁড়ানো নিয়ে সিপিএমের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর। দলের একাংশের কর্মী-সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে বাম শিবির, তা
দেশ
সংরক্ষণ নীতিতে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের, কাঠগড়ায় ‘ক্রিমি লেয়ার’ বিতর্ক
নিজস্ব সংবাদদাতা : সংরক্ষণ ব্যবস্থার বর্তমান কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। একই পরিবারের একাধিক প্রজন্ম সংরক্ষণের সুবিধা পাবে কিনা, তা নিয়ে এবার সরব হল শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাবা-মা যদি ইতিমধ্যেই সংরক্ষণের সুবিধা নিয়ে উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত হন, তাহলে তাঁদের সন্তানদেরও একই সুবিধা দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নতুন করে ভাবার সময় এসেছে।মামলাটি কর্নাটকের। কুর্বা জনজাতির
দেশ
দিল্লি থেকে বাংলার জন্য আশ্বাস, ‘কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে না’
বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর এবার একই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। দিল্লিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।”শমীক ভট্টাচার্যের বক্তব্য, বিজেপি সরকার ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতিতে বিশ্বাস করে। তাঁর দাবি, যাঁরা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন বা পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছেন, তাঁদের ভারতের মাটিতে কোনও জায়গা নেই। তিনি বলেন, “অন্যদেশিদের কেন আমর
দেশ
হিমালয় রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ১০ গিরিপথে বিশেষ অভিযান শুরু
হিমালয়ের বাস্তুতন্ত্র ও হিমবাহ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে দেশের দুর্গম গিরিপথে একের পর এক অভিযান চালিয়ে চলেছে ‘দ্য ম্যাজিকাল ফোর’। সিকিমের চার অ্যাডভেঞ্চারপ্রেমী সদস্য— ভূপেন্দ্র হ্যাং সুব্বা, অনুপ জে বানিয়া, বসন্ত প্রধান ও লভ বর্মনকে নিয়েই গড়ে উঠেছে এই দল। সম্প্রতি তারা হিমালয় অভিযানের দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।১৯ মে দেশের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ ডংখা লা-তে পৌঁছে অভিযান শেষ করে দলটি। ‘সিকিম রাজ্য দিবস’ উপলক্ষে ১৬ মে গ্যাংটক থেকে শুরু হয়েছিল চারদিনের
দেশ
বেঙ্গালুরুতে ভুয়া কল সেন্টার চক্রের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২!
বেঙ্গালুরুতে সক্রিয় একটি ভুয়া কল সেন্টার চক্রের পর্দাফাঁস করেছে কর্ণাটক রাজ্য সাইবার কমান্ড। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাকাউন্টিং সফটওয়্যার সংস্থা ‘কুইকবুকস’-এর প্রতিনিধি পরিচয় দিয়ে একাধিক মার্কিন নাগরিককে প্রতারণা করা হচ্ছিল।এই ঘটনায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং স্পেশাল সাইবার সেলের যৌথ অভিযানে বেঙ্গালুরুর চারটি পৃথক স্থানে হানা দেওয়া হয়। সেখান থেকেই প্রতারণামূলক কল সেন্টারগুলির কার্যকলাপের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।অভিযানে দিল্লির বাসিন্দ
দেশ
ইবোলা আতঙ্কে বড় সিদ্ধান্ত! স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক
আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এই উদ্বেগজনক পরিস্থিতির জেরে স্থগিত করা হল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সরকার ও আফ্রিকান ইউনিয়নের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২৮ থেকে ৩১ মে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হওয়ার কথা ছিল। আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারত-আফ্রিকা
পশ্চিমবঙ্গ
তীব্র তাপপ্রবাহে নাজেহাল দেশ, ৪৮ ডিগ্রির উপরে ৭ শহর! তালিকায় পশ্চিমবঙ্গও
বৈশাখ পেরিয়ে জৈষ্ঠ্যের শুরুতেই ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ। তার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আবহাওয়া বিষয়ক সংস্থা একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের সবকটিই বর্তমানে ভারতের। মঙ্গলবার দুপুরে এই শহরগুলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।তালিকায় রয়েছে দিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গোয়ালিয়র, কোটা ও রায়পুরের মতো শহর। তীব্র দাবদাহে নাজেহাল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এমনকি পাহাড়ঘেরা উত্ত
পশ্চিমবঙ্গ
দাম বৃদ্ধির জেরে রাস্তায় SUCI(C), শিলচরে বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল এস ইউ সি আই (কমিউনিস্ট)। বুধবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলের কাছাড় জেলা কমিটি। পরে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র জেলা আয়ুক্তের মাধ্যমে জমা দেওয়া হয়।বিক্ষোভে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকেরা অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারের প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে। ফলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা ক
দেশ
ভোর ৪টেয় এল ছাঁটাইয়ের মেল! রাতারাতি চাকরি গেল ৮ হাজার মেটাকর্মীর
বিশ্বজুড়ে ফের বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটল প্রযুক্তি সংস্থা Meta। প্রথমে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ হাজার কর্মীর কাছে পৌঁছে যায় চাকরি ছাঁটাইয়ের ই-মেল। যা সংস্থার মোট কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ বলে জানা গিয়েছে।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে মেটার মোট কর্মী সংখ্যা প্রায় ৭৮ হাজার। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ একাধিক দেশের কর্মীদের অফিসে না এসে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ভারতীয়
দেশ
ক্ষমতায় এসেই উত্তরবঙ্গ সফর, উত্তরকন্যার বৈঠকে বড় ঘোষণা কি শুভেন্দুর?
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন Suvendu Adhikari। শিলিগুড়ির Uttarkanya-য় তিনি উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আসন্ন বর্ষাকে মাথায় রেখে বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সংকট এবং বেআইনি নির্মাণ, জমি ও
পশ্চিমবঙ্গ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আসামের বিভিন্ন প্রান্তে সংগঠনগুলির কর্মসূচি
মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে সোমবার আসামের কাছাড় জেলাজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করল এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল-এর কাছাড় জেলা কমিটি। ১৯৬১ সালের ১৯ মে ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মবলিদান দেওয়া ১১ জন শহীদের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা জানানো হয়।সকালে শিলচর রেলস্টেশনের ঐতিহাসিক শহীদ স্তম্ভে মাল্যদান এবং পরে শ্মশান ঘাটের শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দুপুরে রাঙ্গিরখাড়ি এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয
পশ্চিমবঙ্গ
অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু! জেনে নিন কীভাবে করবেন আবেদন
রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের পোর্টাল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকেই নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা।নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পে সিলমোহর দেয় বিজেপি সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই জানিয়েছিলেন, নতুন আবেদন ও পুরনো আবেদনকারীদের স্টেটাস যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতো ইতিমধ্যেই চালু
দেশ
জ্বর থেকে রক্তপাত! কীভাবে শরীরকে ধ্বংস করে ইবোলা ভাইরাস জানুন
বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা ভাইরাস। বিরল হলেও এই সংক্রামক রোগ অত্যন্ত প্রাণঘাতী বলে সতর্ক করছেন চিকিৎসকরা। মূলত আফ্রিকার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা গেলেও, আন্তর্জাতিক যাতায়াতের যুগে গোটা বিশ্বই রয়েছে ঝুঁকির মধ্যে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ভাইরাল হেমোরেজিক ফিভার’, যা শরীরের রক্তনালী ও গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তীব্র জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, দুর্বলতা ও মাথাব্যথার পর শুরু হতে পারে বমি, ডায়ারিয়া এবং শরীরের ভিতরে-বাইরে রক্তপাত। পরিস্থি
দেশ
‘ভারত এখন মাওবাদমুক্ত’, বস্তারে উন্নয়নের নতুন মডেল ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর !
একসময় ভারতের মাওবাদী কার্যকলাপের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ছত্তিশগড়ের বস্তার। গুলি, বিস্ফোরণ আর রক্তপাত ছিল নিত্যদিনের ছবি। তবে সময় বদলেছে। সোমবার সেই বস্তার থেকেই দেশকে ‘মাওবাদমুক্ত’ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। ছত্তিশগড়ের নেতানারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “আজ আপনারা গর্ব করে বলতে পারেন, ভারত এখন মাওবাদমুক্ত।” তিনি জানান, কেন্দ্র সরকারের লক্ষ্য এখন শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং বস্তারের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ
পথ কুকুর ইস্যুতে ‘সুপ্রিম’ বার্তা, জননিরাপত্তায় জোর
জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ কুকুর সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি Vikram Nath, Sandeep Mehta এবং N. V. Anjaria-র ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল-সহ সংবেদনশীল এলাকা থেকে পথ কুকুরদের টিকাকরণ বা বন্ধ্যাকরণের জন্য সরানোর পর আর সেই জায়গায় ফিরিয়ে আনা যাবে না। দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার একটি পরিসংখ্যান তুলে ধরে আদালত এই রায় দেয়। আদালত জানিয়েছে, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ
দেশ
মাতৃভাষা রক্ষার দাবিতে আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এআইডিএসও-র পথনাটক
মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচর শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক পথনাটকের আয়োজন করল এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার ছোটলাল শেঠ গার্লস হাই স্কুল, পাব্লিক স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল-সহ বিভিন্ন বিদ্যালয়ে সংগঠনের ছাত্র-ছাত্রীরা ‘বর্ণমালার কান্না’ নামে পথনাটক পরিবেশন করেন।পথনাটকের মাধ্যমে মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে ছাত্রসমাজের ভবিষ্যতের উপর যে গভীর সংকট নেমে আসছে, তা তুলে ধরা হয়। সং
দেশ
CBI তদন্তে বড় তথ্য, NEET প্রশ্নফাঁস কাণ্ডে উঠে এল অধ্যাপকের নাম
ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬-এর প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের দাবি, এই গোটা চক্রের অন্যতম ‘কিংপিন’ হলেন পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপক, যিনি পরীক্ষার আয়োজক সংস্থা National Testing Agency-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন। ফলে পরীক্ষার প্রশ্নপত্রে তাঁর সরাসরি প্রবেশাধিকার ছিল বলেই সন্দেহ তদন্তকারীদের।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে কুলকার্নি ধৃত অভিযুক্ত মনীষা ওয়াঘম
দেশ
সাশ্রয়ের বার্তার মধ্যেই জ্বালানির ঝাঁকুনি! বাড়ল পেট্রল-ডিজেলের দাম
দেশজুড়ে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন দামে জ্বালানি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। গড়ে পেট্রল ও ডিজেলের লিটার প্রতি প্রায় তিন টাকা করে দাম বৃদ্ধি হয়েছে। রাজধানী দিল্লিতে এতদিন এক লিটার পেট্রলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। নতুন দামে তা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৮৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৬৭ পয়সায়। কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা। আগে যা ছিল ১০৫ টাকা ৪৫ পয়সা। ডিজেলের দামও বেড়ে দাঁড়িয়েছে