অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দেশ

লোকসভা স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর বাড়ল জল্পনা, NCPI-তে যোগ দিচ্ছেন বিদ্রোহীরা? কলকাতা

লোকসভা স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর বাড়ল জল্পনা, NCPI-তে যোগ দিচ্ছেন বিদ্রোহীরা?

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের একাংশের সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান। রাজনৈতিক সূত্রের দাবি, তৃণমূলের বিদ্রোহী শিবিরের প্রায় ২০ জন সাংসদ চার বছরের পুরনো রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়ে NDA জোটের শরিক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।সূত্রের খবর, রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব),

রানওয়েতেই মৃত্যু-ফাঁদ! আইএএফ কার্গো বিমান দুর্ঘটনায় শহীদ ৫ সেনা দেশ

রানওয়েতেই মৃত্যু-ফাঁদ! আইএএফ কার্গো বিমান দুর্ঘটনায় শহীদ ৫ সেনা

আসামের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি AN-32 কার্গো বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে দু’টুকরো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়।এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন বায়ুসেনা শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান বাহিনী একটি কোর্ট অফ

ভারত জোড়োর পর ফের বড় পদক্ষেপ, যুবশক্তিকে সঙ্গে নিয়ে পথে রাহুল দেশ

ভারত জোড়োর পর ফের বড় পদক্ষেপ, যুবশক্তিকে সঙ্গে নিয়ে পথে রাহুল

দেশের ছাত্র-যুব সমাজকে একত্রিত করতে নতুন দেশব্যাপী কর্মসূচির ঘোষণা করল কংগ্রেস। আগামী ১৭ জুন রাজস্থানের কোটা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে শুরু হবে এই অভিযান। বেকারত্ব, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সরব হতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল।কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, শিক্ষাবিদ ও যুব সংগঠনগুলিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা হবে। কোটা ছাড়াও আগামী ১০ জুলাই এলাহাবাদ, ১

AFSPA প্রত্যাহার নিয়ে বড় বার্তা অমিত শাহের, আশার আলো উত্তর-পূর্বে দেশ

AFSPA প্রত্যাহার নিয়ে বড় বার্তা অমিত শাহের, আশার আলো উত্তর-পূর্বে

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আগামী বছরের মধ্যেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ফলে ইতিমধ্যেই ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে AFSPA তুলে নেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত কয়েক বছরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসার ঘটনা অনেকটাই কমেছে। যে সব এলাকায় এখনও AFSPA কার্যক

২০০ কোটির বিনিয়োগে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, জল্পনা তুঙ্গে বাংলায় পশ্চিমবঙ্গ

২০০ কোটির বিনিয়োগে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, জল্পনা তুঙ্গে বাংলায়

পশ্চিমবঙ্গে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ দায়িত্ব নেওয়ার পরই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এর জেরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সাইয়ের প্রায় ২০০ কোটির ক্রীড়া প্রকল্প ফের আলোচনায় এসেছে।বিজেপি নেতা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দার দাবি, তৃণমূল সরকারের আমলে সাইয়ের এই প্রকল্পের জন্য ২৫ একর জমি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। ফলে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। রাজ্যে সরকার

ভুবনেশ্বরে অল্পের জন্য রক্ষা পেল বড় রেল দুর্ঘটনা, মুখোমুখি চলে আসে দুটি ট্রেন! দেশ

ভুবনেশ্বরে অল্পের জন্য রক্ষা পেল বড় রেল দুর্ঘটনা, মুখোমুখি চলে আসে দুটি ট্রেন!

ওড়িশার ভুবনেশ্বরে ১১ই জুন বৃহস্পতিবার সকালে অল্পের জন্য এড়ানো গেল একটি বড়সড় রেল দুর্ঘটনা। ঝাড়পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একই লাইনে কোনার্ক এক্সপ্রেস এবং একটি খালি প্যাসেঞ্জার ট্রেন মুখোমুখি চলে আসায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।রেল সূত্রে জানা গিয়েছে, দুটি ট্রেনই ধীরগতিতে চলছিল। ফলে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রাথমিক তদন্তে রেল ক

জ্বালানিতে নতুন যুগের ইঙ্গিত! ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন মোদি দেশ

জ্বালানিতে নতুন যুগের ইঙ্গিত! ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি: আন্তর্জাতিক পরিস্থিতির জেরে তেল-গ্যাসের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকটের আবহে দেশের শক্তিক্ষেত্র নিয়ে আশাবাদী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ-র এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গত ১২ বছর ধরে ভারতকে শক্তি উৎপাদনে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করেছে কেন্দ্রীয় সরকার।প্রধানমন্ত্রী বলেন, দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পাশাপাশি সৌরশক্তি, পারমাণবিক শক্তি, গ্রিন হাইড্রোজেন এবং গ

ছিঁড়বে না, ভিজবে না! প্লাস্টিকের নোট চালুর পথে আরবিআই? দেশ

ছিঁড়বে না, ভিজবে না! প্লাস্টিকের নোট চালুর পথে আরবিআই?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দাবি করা হচ্ছিল, আগামী ৩০ জুনের পর থেকে দেশে কাগজের নোট তুলে দিয়ে প্লাস্টিকের নোট চালু করা হবে। এই খবর ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা ও বিভ্রান্তি ছড়ায়।তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সরকারি সূত্রের স্পষ্ট বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর পক্ষ থেকে কাগজের নোট বন্ধ করে প্লাস্টিকের নোট চালুর কোনও পরিকল্পনা নেই। বর্তমানে প্রচলিত কাগজের নোটই বাজারে বহাল থাকবে।পিআইবি সাধারণ মানুষকে সতর্ক করে

আইআইটি খড়গপুরে জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬, দেশজুড়ে উদ্ভাবকদের মিলনমেলা! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৬, দেশজুড়ে উদ্ভাবকদের মিলনমেলা!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক দায়িত্ব” শীর্ষক ভাবনাকে সামনে রেখে আইআইটি খড়গপুরের স্কুল অফ ওয়াটার রিসোর্সেস (SoWR) আয়োজন করল জাতীয় জলবায়ু উদ্ভাবন প্রতিযোগিতা (National Climate Innovation Competition - NCIC) ২০২৬। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিল্পসংস্থা এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের প্রায় ২০০ জন প্রতিনিধি ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান

দিল্লিতে তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা, রাজনৈতিক মহলে তুমুল চর্চা! দেশ

দিল্লিতে তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা, রাজনৈতিক মহলে তুমুল চর্চা!

রাজধানী দিল্লিতে ৮ই জুন সোমবার সন্ধ্যায় একাধিক রাজনৈতিক বৈঠককে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে পৌঁছান। সেখানে দলের একাংশ অসন্তুষ্ট সাংসদও উপস্থিত ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজধানীতে এক সাংসদের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে একাধিক সাংসদ অংশগ্রহণ করেন। প্রকাশ্যে আসা কিছু ছবিতে দেখা গিয়েছে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের পর

দিল্লিতে নির্মলা–শুভেন্দু বৈঠক, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বড় উদ্যোগের ইঙ্গিত! দেশ

দিল্লিতে নির্মলা–শুভেন্দু বৈঠক, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বড় উদ্যোগের ইঙ্গিত!

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, ঋণের প্রাপ্যতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘উন্নত ভারত’ গঠনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করার বিভিন্ন সম্ভা

নারীর নিরাপত্তা ও সমাজ রক্ষার দাবিতে গুয়াহাটিতে সহস্রাধিক মানুষের সমাবেশ! দেশ

নারীর নিরাপত্তা ও সমাজ রক্ষার দাবিতে গুয়াহাটিতে সহস্রাধিক মানুষের সমাবেশ!

নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, পর্নোগ্রাফির বিস্তার এবং মাদকদ্রব্যের প্রসার রোধের দাবিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ-অভিবর্তন। অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংসদ (AIMSS)-এর আসাম রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক নারী-পুরুষ এবং বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অভিবর্তনের সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী ড. চিত্রলেখা দাস। সমাজে নারী নির্যাতন, অশ্লীলতার প

ভারত-মার্কিন বন্ধুত্বের বার্তা নিয়ে কলকাতায় বর্ণাঢ্য বাইক র‍্যালি! কলকাতা

ভারত-মার্কিন বন্ধুত্বের বার্তা নিয়ে কলকাতায় বর্ণাঢ্য বাইক র‍্যালি!

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতার আমেরিকান সেন্টারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ উদযাপন কর্মসূচি। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘জয় – ফ্রিডম রাইড: এ ইউ.এস.-ইন্ডিয়া সিকিউরিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি বাইক র‍্যালি, যা ভারত-মার্কিন নিরাপত্তা সহযোগিতার প্রতীক হিসেবে আয়োজন করা হয়।র‍্যালিটি চিত্তরঞ্জন অ্যাভিনিউস্থিত আমেরিকান সেন্টার থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাবুঘাট এবং লালবাজার পুলিশ সদর দপ্তর পরিক্রমা করে

৩-১ ব্যবধানে বাংলাদেশকে উড়িয়ে সাফ ট্রফি জিতল ভারতীয় মহিলা দল! খেলা

৩-১ ব্যবধানে বাংলাদেশকে উড়িয়ে সাফ ট্রফি জিতল ভারতীয় মহিলা দল!

দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলে ফের ভারতের আধিপত্য। সাত বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে SAFF Women's Championship-এর শিরোপা পুনরুদ্ধার করল ভারতের মহিলা ফুটবল দল। ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ভারতীয় ফুটবলাররা। শনিবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন ভারতীয়রা। ম্যাচের ৪২ মিনিটে পিয়ারি জাকার গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ৪৬ মিনিটেই ব্যবধান বাড়ান সানফ্রিদা

বই আর জাতীয় পতাকা হাতে প্রতিবাদ, নিট কেলেঙ্কারিতে সরব ককরোচ জনতা পার্টি! দেশ

বই আর জাতীয় পতাকা হাতে প্রতিবাদ, নিট কেলেঙ্কারিতে সরব ককরোচ জনতা পার্টি!

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে শনিবার দিল্লির যন্তরমন্তরে নজর কাড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ কর্মসূচি। সংগঠনের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে।সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন মঞ্চ থেকে বলেন, “আরশোলা সহজে ভয় পায় না, মরেও না। তাই এই লড়াই চলবে।” তাঁর বক্তব্য, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই এই আন্দোলন।পুলিশের অনুমতি নিয়ে যন্তরমন্তরে অনুষ্ঠিত

দলের দায়িত্ব ভাগ করে দিলেন মমতা, তৃণমূলে নতুন কমিটি নিয়ে জোর চর্চা দেশ

দলের দায়িত্ব ভাগ করে দিলেন মমতা, তৃণমূলে নতুন কমিটি নিয়ে জোর চর্চা

আগামী রাজনৈতিক লড়াইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে বড় সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের বিভিন্ন স্তরে নতুন দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহাল থাকলেও সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। রাজ্য সহ-সভাপতি হিসেবে সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাবর আলি

ভারতে ইবোলার হানা নিয়ে জোর চর্চা, নজরে জয়পুরের এই বিদেশি পর্যটক দেশ

ভারতে ইবোলার হানা নিয়ে জোর চর্চা, নজরে জয়পুরের এই বিদেশি পর্যটক

বিশ্বের অন্যতম প্রাণঘাতী সংক্রামক রোগ ইবোলাকে ঘিরে উদ্বেগ বাড়ল ভারতে। উগান্ডার এক ১৯ বছর বয়সী তরুণী পর্যটকের শরীরে ইবোলার মতো উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে জয়পুরের একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।জানা গিয়েছে, শারজা থেকে এয়ার আরবিয়ার একটি উড়ানে জয়পুরে পৌঁছন ওই তরুণী। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন তাঁর শারীরিক অবস্থায় সন্দেহজনক লক্ষণ ধরা পড়ে। এরপরই তাঁকে পৃথক পর্যবেক্ষণে রাখা হয় এবং নমুনা পরীক্ষার জন্য পুণের বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।তরুণীর পেটে ব্যথা, মাথাব্যথা

মণিপুরে নতুন করে হিংসার আগুন, দম্পতি-সহ ৩ জনকে খুনের অভিযোগ দেশ

মণিপুরে নতুন করে হিংসার আগুন, দম্পতি-সহ ৩ জনকে খুনের অভিযোগ

ফের অশান্ত মণিপুর। রাজ্যের কাংপোকপি জেলার একটি কুকি অধ্যুষিত গ্রামে বন্দুকবাজদের হামলায় এক দম্পতি-সহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথাড়ি হামলা চালায়। পরে লেটখনগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপের (৩৪) দেহ উদ্ধার করা হয়। হামলাকারীরা সাতটি বাড়িতে আগুনও লাগিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলিকে দায়ী করেছে

প্রেমের সম্পর্কে ‘বাধা’! দেড় বছরের শিশুকে পিটিয়ে খুন প্রেমিকের, সব জেনেও চুপ ছিলেন মা দেশ

প্রেমের সম্পর্কে ‘বাধা’! দেড় বছরের শিশুকে পিটিয়ে খুন প্রেমিকের, সব জেনেও চুপ ছিলেন মা

কেরলে এক দেড় বছরের শিশুকে নৃশংস অত্যাচার করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মায়ের প্রেমিক দীর্ঘদিন ধরে শিশুটির উপর অকথ্য নির্যাতন চালানোর পর শেষ পর্যন্ত পিটিয়ে হত্যা করে। আরও ভয়ঙ্কর অভিযোগ, সমস্ত ঘটনা জানার পরও নীরব ছিলেন শিশুটির মা। ঘটনাটি কেরলের নেদুমানাগড়ের পানাভুর এলাকার। গত ২৯ মে দেড় বছরের শিশুটিকে তার মা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে শিশুটির মা এবং তাঁর লিভ-ইন সঙ্গী দাবি করেছিলেন, শিশুটির গলায় খাবার আটকে যায় এবং পর

ডি. কে. শিবকুমারের শপথে কর্ণাটকে নতুন অধ্যায়, ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ! দেশ

ডি. কে. শিবকুমারের শপথে কর্ণাটকে নতুন অধ্যায়, ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ!

আটবারের বিধায়ক এবং কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ডি. কে. শিবকুমার বুধবার বিকেলে কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।বুধবার, ৩ জুন বিকেল ৪টা ১৫ মিনিটে লোক ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত সপ্তাহ থেকেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল।শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে কংগ্রেস ১৩ সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করে। মুখ্যমন্ত্রীর সঙ্