পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে একের পর এক সোনার হার ছিনতাইয়ের কিনারা, গ্রেফতার ৩, উদ্ধার ৬টি হার!
খড়গপুর শহরজুড়ে একের পর এক সোনার হার ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় খড়গপুর টাউন থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দুজন নাবালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ছয়টি সোনার হার উদ্ধার হয়েছে।পাশাপাশি, ছিনতাই করা সোনার হার যে দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ, সেই দোকানের মালিককেও আটক করেছে পুলিশ।২৬শে সেপ্টেম্বর বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান জেলা পু
খড়গপুরের নিমপুরা বাজারে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, খতিয়ে দেখা হল নিত্যপণ্যের দাম!
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার খড়গপুর শহরের অন্যতম ব্যস্ত নিমপুরা সবজি বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখতে আকস্মিক অভিযান চালাল প্রশাসন। বুধবার, ২৭ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৮টা নাগাদ বাজারে পৌঁছে বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য নিয়ে সরেজমিনে তদন্ত করেন প্রশাসনের আধিকারিকরা। অভিযানের সময় আলু, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন কাঁচা সবজি ও ফলের পাশাপাশি মাছ, ডিম এবং মাংসের দামও খতিয়ে দেখা হয়। বিক্রেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছ থেকেও
অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে, উচ্ছ্বসিত মহিলারা! মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুরে ৬ হাজারের বেশি মহিলার মিছিল!
অন্নপূর্ণা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরই খুশির আবহ তৈরি হয়েছে মহিলাদের মধ্যে। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটল রাস্তায় নেমে অভিনন্দন যাত্রার মাধ্যমে। প্রকল্পের সুবিধা পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে বিশাল মিছিল করলেন কয়েক হাজার মহিলা।মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শঙ্কর কুমার গুচ্ছাইতের উদ্যোগে এই অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। বুধবার বিকেলে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিলের সূচনা হয়। এ
মাদার টেরিজার জন্মদিনে মানবতার বার্তা, পারুলিয়ায় রক্তদান শিবিরে ৮২ জনের রক্তদান!
মানবতার মূর্ত প্রতীক মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পারুলিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরটি ছিল সংগঠনের দ্বিতীয় বর্ষের উদ্যোগ।শিবিরে ৬ জন মহিলা-সহ মোট ৮২ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে ২০ জন ছিলেন প্রথমবারের রক্তদাতা। পাশাপাশি সদ্য ১৮ বছর পূর্ণ করা ১১ জন নবীন রক্তদাতাও এদিন রক্তদানের মাধ্যমে মানবিকতার নজির গড়েন।পারুলিয়া শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ আশ্
মেদিনীপুরে চোলাই মদের বিরুদ্ধে রুদ্রমূর্তি মহিলাদের!ভেঙে গুঁড়িয়ে দিলেন একাধিক ভাটি-গুমটি !
মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি চোলাই মদের কারবার চলার অভিযোগ উঠছিল। বারবার পুলিশি অভিযান ও গ্রেফতার সত্ত্বেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না এই অবৈধ ব্যবসা। মঙ্গলবার রাতে ফের অভিযান চালিয়ে দুই চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাঁদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।এরপরই বুধবার সকালে বেআইনি চোলাই মদের কারবার বন্ধের দাবিতে রাস্তায় নামেন রাঙ্গামাটি এলাকার স্থানীয় মহিলারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈ
অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগ
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বা এক মাসের টাকা পাওয়ার পর পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যাওয়া উপভোক্তাদের জন্য ফের ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করেও যাঁদের নাম তালিকায় ওঠেনি, কিংবা টাকা পাওয়া নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের সহায়তায় বুথ ও পাড়াভিত্তিকভাবে পুনরায় ফর্ম পূরণ করা হচ্ছে।খড়্গপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডে সদ্য উদ্বোধন হওয়া বিজেপির দলীয় কার্যালয়েও চলছে অন্নপূর্ণা যোজনার রি-ফর্ম
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার কথামালা’-র প্রথম অধিবেশন, আলোচনায় জেটোর জনগোষ্ঠীর ইতিহাস ও লোকজীবন!
২৫ আগস্ট মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার হলে অনুষ্ঠিত হল ‘গ্রন্থাগার কথামালা’ (Library Talks)-র প্রথম অধিবেশন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য উপস্থিত থাকতে না পারায় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ইন্দ্রনীল আচার্য।উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আচার্য লোককথা ও লোকজীবন নিয়ে অ্যাকাডেমিক চর্চার গুরুত্ব এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। এরপর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবদাস রায় ‘জেটোরদ
হিজলির বন্দিশালা থেকে বিশ্বমানের জ্ঞানতীর্থ—৭৫ বছরে আইআইটি খড়্গপুর, প্ল্যাটিনাম জুবিলিতে মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী!
স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা ইতিহাসের নীরব সাক্ষী হিজলির সেই ঐতিহাসিক মাটি। সময়ের সঙ্গে সেই মাটিই হয়ে উঠেছে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিচর্চার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। ১৯৫১ সালের ১৮ আগস্ট যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, ৭৫ বছর পেরিয়ে আজ সেই Indian Institute of Technology Kharagpur (আইআইটি খড়্গপুর) উদযাপন করছে তার প্ল্যাটিনাম জুবিলি। আইআইটি খড়্গপুরের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন
পশ্চিম মেদিনীপুর
এঁটো বাসন তুলতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! দাসপুরে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
খাওয়ার পর এঁটো বাসন ধুতে গিয়ে হাত থেকে পুকুরের জলে পড়ে যায় বাসন। সেই বাসন তুলতে গিয়েই পুকুরের গভীর জলে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রঘুনাথপুর গ্রামে।জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অর্ধেন্দুশেখর মণ্ডল। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে বাড়ির সামনের পুকুরে এঁটো বাসন ধুতে গিয়েছিলেন তিনি। সেই সময় কোনওভাবে তাঁর হাত থেকে একটি বাসন ফসকে পুকুরের জলে পড়ে যায়।প
২৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে ভাদুতলায় আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ!
ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক)-এর কুইজ ক্লাব ‘প্যানজিয়া’-র উদ্যোগে তৃতীয় বর্ষের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যালয়ের সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে। প্রতিযোগিতায় শালবনী, মেদিনীপুর সদর, মেদিনীপুর পৌরসভা এলাকা এবং ঝাড়গ্রাম জেলার মোট ২৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির সঙ্গে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী। অনু
বাজারদর নিয়ন্ত্রণে মেদিনীপুরে জেলা প্রশাসনের অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপণ্যের দাম!
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে এবার সক্রিয় হল জেলা প্রশাসন। ২৫শে আগস্ট মঙ্গলবার মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নিত্যপণ্যের দাম খতিয়ে দেখলেন প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিকরা।অভিযানের সময় কাঁচা সবজি, চাল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছ থেকেও বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় কোনও পণ্যের জন্য অতিরিক্ত দাম ন
কাঁসাই নদীর চরে রিসোর্ট ঘিরে বিতর্ক, অনৈতিক কার্যকলাপ ও অবৈধ মদের অভিযোগ—মন্ত্রীর দ্বারস্থ গ্রামবাসী!
খড়গপুরের কাঁসাই (কংসাবতী) নদীর চরে একটি অ্যাডভেঞ্চার পার্কের পাশে থাকা রিসোর্টকে ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রিসোর্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ ও অবৈধ মদের ব্যবসা চলছে। একাধিকবার অভিযোগ জানিয়েও পুলিশি ব্যবস্থা না মেলায় এবার রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। গত রবিবার ২৩শে আগস্টখড়গপুরে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরা লিখিত অভিযোগও জমা দেন।খড়গপুর গ্রামীণ থানার অধীন বরকোলা গ্রাম পঞ্চায়েতের খাস্তালুক এলাকায় র
পশ্চিম মেদিনীপুর
বেলদা হাসপাতালে বিধায়কের ‘ফুড টেস্ট’, নিজেই খেলেন রোগীদের খাবার
হাসপাতালে চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য বরাদ্দ খাবারের গুণগত মান নিয়েও কড়া নজরদারি। সোমবার রাতে আচমকাই পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিদর্শনে গেলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি। পরিদর্শনের সময় রোগীদের জন্য রান্না করা খাবার নিজে খেয়ে তার মান পরীক্ষা করেন তিনি।জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি ক্যান্টিনে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন বিধায়ক। খাবারের স্বাদ ও মান নিয়ে সংশ্লিষ্ট কর্ম
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি নিয়ে দুই দিনের কর্মশালা!
রোবোটিক্স, ড্রোন এবং আধুনিক UAV প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণ দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল দুই দিনের বিশেষ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের উদ্যোগে ২৪ ও ২৫ আগস্ট আয়োজিত এই কর্মশালায় অংশ নিচ্ছেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষক।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এ.পি.জে. আবদুল কালাম হলে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। ব
আইআইটি খড়গপুরে ‘ডিজিটাল ইন্ডিয়া টক শো’, নাগরিককেন্দ্রিক ডিজিটাল পরিষেবা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা!
ভারতের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিকাঠামো এবং নাগরিককেন্দ্রিক শাসনব্যবস্থা নিয়ে আলোচনা করতে আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল ‘ডিজিটাল ইন্ডিয়া টক শো’। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন (NeGD)-এর সহযোগিতায় কালিদাস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ডিজিটাল ভারতের অগ্রগতি, প্রযুক্তিনির্ভর জনপরিষেবা এবং নাগরিকদের জন্য আরও সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ, শিক্ষক ও অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানটি পরিচাল
আসামের বন্যাদুর্গত শিবসাগরে ত্রাণ নিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র!
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের উদ্যোগে শিবসাগর জেলার তিনটি বন্যাদুর্গত গ্রামের ২০০-রও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হল নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী। পাশাপাশি ১৫০-রও বেশি ছাত্রছাত্রীর হাতে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাসামগ্রী।মেদিনীপুর থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার পথ পেরিয়ে আসামের বন্যাকবলিত এলাকায় পৌঁছন সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দলে ছিলেন সংগঠনের সদস্য সুভাষ জানা, ভাস্করব্রত পতি, সুদীপ কুমার
ক্যান্সার আক্রান্ত সন্দীপের পাশে মেদিনীপুর ছাত্রসমাজ, পরিবারের হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ টাকা!
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়ল মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র সন্দীপ দাস পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে অনলাইন মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয় সংগঠনটি।সাধারণ মানুষের সহযোগিতায় মোট ২ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ টাকা সংগ্রহ করা হয়। সেই অর্থই সন্দীপের পরিবারের হাতে তুলে দেওয়া হল রবিবার, ২৩ আগস্ট। মেদিনীপুর শহরের রেন
খড়গপুরে সুকান্তের বিস্ফোরক মন্তব্য, ‘তৃণমূল নেতার হাতে পিস্তল থাকবে—এটাই স্বাভাবিক!’
খড়গপুরে বিজেপির প্রশিক্ষণ শিবির থেকে তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল নেতার হাতে পিস্তল থাকার ছবি ভাইরাল হওয়া থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলেজ পরিচালন সমিতি, অন্নপূর্ণা ভাণ্ডার এবং ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি—বিভিন্ন বিষয়েই কড়া মন্তব্য করেন তিনি।খড়গপুর শহরের চৌরঙ্গিতে একটি লজে দু’দিন ধরে চলছে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬’। শনিবার সেই কর্মসূচিতে বক
প্রয়াত খড়গপুরের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষ কুণ্ডু, শোকের ছায়া সাংস্কৃতিক মহলে!
খড়গপুর তথা অবিভক্ত মেদিনীপুরের সাংস্কৃতিক জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও সমাজসেবী পীযূষ কুণ্ডু। রবিবার, ২৩ আগস্ট দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ এবং দীর্ঘদিনের শিক্ষকতার মাধ্যমে খড়গপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন পীযূষ কুণ্ডু। গান শেখানোর পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন
খড়্গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ, তৃণমূলকে ‘দেউলিয়া’ কটাক্ষ!
রবিবার সকালে খড়্গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলেজ পরিচালন সমিতিতে বিধায়ক ও সাংসদদের সভাপতি করা থেকে শুরু করে অগ্নিনিরাপত্তা, অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মীর ভান্ডার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট—বিভিন্ন বিষয়েই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।কলেজ পরিচালন সমিতিতে বিধায়ক ও সাংসদদের সভাপতি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় যাতে অতিরি