অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল, রাজ্য-কেন্দ্রকে একের পর এক ইস্যুতে নিশানা সেলিমের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে এসএফআই কর্মীদের উপর হামলার প্রতিবাদে মিছিল, রাজ্য-কেন্দ্রকে একের পর এক ইস্যুতে নিশানা সেলিমের!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মেদিনীপুর কলেজে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল। মিছিলে অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। শহরের রিং রোড পরিক্রমা করে ফের একই জায়গায় এসে শেষ হয় মিছিল। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয

দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয়, বোম স্কোয়াডের তৎপরতায় বড়সড় সাফল্য পুলিশের! পশ্চিম মেদিনীপুর

দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয়, বোম স্কোয়াডের তৎপরতায় বড়সড় সাফল্য পুলিশের!

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক উদ্ধারের পর সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করল দাঁতন থানার পুলিশ ও বোম স্কোয়াড। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক পদার্থ নিষ্ক্রিয়করণ ঘিরে শনিবার ২২ আগস্ট নদীপাড়ের এলাকায় জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা।কয়েকদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে দাঁতন থানার অন্তর্গত তুরকা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি জায়গা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়। এরপর সেগুলি যাতে কোনওভাবে সাধার

মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই মেদিনীপুরে কড়া অভিযান, তিন হোটেলেই নেই বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট! পশ্চিম মেদিনীপুর

মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই মেদিনীপুরে কড়া অভিযান, তিন হোটেলেই নেই বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট!

মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরদিনই মেদিনীপুর শহরে বড়সড় অভিযান। শুক্রবার, ২১ আগস্ট শহরের দুটি হোটেল ও একটি শপিংমলে আচমকা পরিদর্শন করেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার ঠিক পরের দিন, শনিবার ২২ আগস্ট, শহরের একাধিক হোটেলে হানা দিল দমকল ও পুলিশ প্রশাসন।অভিযানে শহরের তিনটি হোটেলে গিয়ে ফায়ার সেফটি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন দমকল বিভাগের আধিকারিকরা। বিশেষভাবে চাওয়া হয় বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট। কিন্তু অভিযানের সময় কোনও একটি হোটেলেও বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট মেলেনি বলে

রেললাইনে বিপদ টের পেয়েই তৎপরতা! বড় দুর্ঘটনা রুখে খড়্গপুরে পুরস্কৃত ৫ রেলকর্মী! পশ্চিম মেদিনীপুর

রেললাইনে বিপদ টের পেয়েই তৎপরতা! বড় দুর্ঘটনা রুখে খড়্গপুরে পুরস্কৃত ৫ রেলকর্মী!

উপস্থিত বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত এবং কর্তব্যনিষ্ঠার জেরে একাধিক সম্ভাব্য বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই অসাধারণ তৎপরতার স্বীকৃতি হিসেবে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পাঁচ চালক ও রেলকর্মীকে বিশেষ আর্থিক পুরস্কার এবং প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করলেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম ললিত মোহন পান্ডে।রেল সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট রাতে বেটনটি ও ভঞ্জপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ৬৮১৭৩ নম্বর ট্রেনটি যাওয়ার সময় অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন মোটরম্যান চন্দ্রকান্ত কুমা

মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই কড়া পদক্ষেপ, সিল দুই হোটেল! কর্মহীন হয়ে দিশেহারা পুরনো কর্মীরা! পশ্চিম মেদিনীপুর

মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই কড়া পদক্ষেপ, সিল দুই হোটেল! কর্মহীন হয়ে দিশেহারা পুরনো কর্মীরা!

গত শুক্রবার ২১শে আগস্ট মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার ২২শে আগস্ট সকাল থেকেই শুরু হয় কড়া পদক্ষেপ। দমকল ও পুলিশের যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট দুটি হোটেল গালা দিয়ে সিল করে দেওয়া হয়।হোটেল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সেখানে দীর্ঘদিন ধরে কর্মরত পুরনো কর্মচারীরা। আচমকা কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় হোটেলের বাইরে দাঁড়িয়ে তাঁদের কার্যত দিশেহারা অবস্থায় দেখা যায়। কারও চোখে জল, আবার কেউ কান্নায় ভেঙে পড়েন।বছরের পর বছর এই হোটেলেই কাজ ক

ভালোবাসা ও প্রজন্মের বন্ধনে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে দাদু-ঠাকুমা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

ভালোবাসা ও প্রজন্মের বন্ধনে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে দাদু-ঠাকুমা দিবস উদযাপন!

দাদু-ঠাকুমা ও নাতি-নাতনিদের অমূল্য সম্পর্ককে সম্মান জানিয়ে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে পালিত হল দাদু-ঠাকুমা দিবস। ভালোবাসা, স্নেহ, প্রজ্ঞা ও মূল্যবোধ দিয়ে পরিবারের ভিতকে শক্ত করে তোলা প্রবীণ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ প্রদীপ কুমার সামাল এবং প্রধান শিক্ষিকাসোনালী মহানন্দা উপস্থিত দাদু-ঠাকুমা ও নানা-নানিদের উষ্ণ অভ্যর্থনা জানান। ইউকেজি-বি বিভাগের ছাত্র অগ্নিবেশ মণ্ডলের স

বেলদায় চতুর্থ রেললাইন তৈরিতে ৩৩৫২ কোটি টাকা বরাদ্দ, বদলাবে খড়গপুর-বালেশ্বর রেল যোগাযোগ! পশ্চিম মেদিনীপুর

বেলদায় চতুর্থ রেললাইন তৈরিতে ৩৩৫২ কোটি টাকা বরাদ্দ, বদলাবে খড়গপুর-বালেশ্বর রেল যোগাযোগ!

পশ্চিমবঙ্গ ও ওড়িশার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। খড়গপুর থেকে বালেশ্বর হয়ে ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণে ৩৩৫২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় ১৭৩ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে খড়গপুর, বেলদা, নারায়ণগড়, দাঁতন-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার রেল পরিকাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।হাওড়া-চেন্নাই রেল করিডরে বর্তমানে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ ক্রমশ বাড়

মেদিনীপুরের হোটেল-শপিংমলে অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন, একাধিক অনিয়মে ক্ষুব্ধ মন্ত্রী! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের হোটেল-শপিংমলে অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন, একাধিক অনিয়মে ক্ষুব্ধ মন্ত্রী!

মেদিনীপুর শহরের একাধিক হোটেল, লজ ও শপিংমলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এল। শুক্রবার শহরের বিভিন্ন হোটেল ও শপিংমলে আচমকা পরিদর্শনে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একাধিক গাফিলতি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।পরিদর্শনের পর মন্ত্রীর অভিযোগ, কোথাও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, আবার কোথাও জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য নির্ধারিত ‘ফায়ার এক্সিট’ও বন্ধ করে রাখা হয়েছে। বালাজি হোট

মুখোমুখি কর্মসূচিতে পুর পরিষেবা নিয়ে বৈঠক, নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস অগ্নিমিত্রার! পশ্চিম মেদিনীপুর

মুখোমুখি কর্মসূচিতে পুর পরিষেবা নিয়ে বৈঠক, নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস অগ্নিমিত্রার!

শুক্রবার, ২১ আগস্ট, মেদিনীপুরে পুর ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক। জেলাশাসকের মিটিং হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।বৈঠকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব, মেদিনীপুরের বিধায়ক-সহ অন্যান্য বিধায়ক এবং জেলার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসাররা উপস্থিত ছিলেন। মূলত সাধারণ নাগরিকদের আরও উন্নত, দ্রুত ও সুষ্ঠু পুর পরিষেবা

৭ বছর ৭ মাসেই বাজিমাত! রেকর্ড বুকে মেদিনীপুরের 'মিশুক' পশ্চিম মেদিনীপুর

৭ বছর ৭ মাসেই বাজিমাত! রেকর্ড বুকে মেদিনীপুরের 'মিশুক'

মাত্র ৭ বছর ৭ মাস বয়সেই আবৃত্তিতে বিশেষ কৃতিত্ব অর্জন করে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম তুলে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল খুদে প্রতিভা অর্কস্মিত পাখিরা, আদরের নাম ‘মিশুক’। ছোট বয়সেই তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দ ও গর্বে ভাসছে পরিবার, বিদ্যালয় এবং শুভানুধ্যায়ীরা।মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা অর্কস্মিত। তার বাবা ড. হীরুলাল পাখিরা চুয়াডাঙ্গা স্কুলের শিক্ষক এবং মা শ্রীমতি প্রিতিশা দে মনোহরপুর রাজারামচন্দ্র বিদ্যানিকেতনের শিক্ষিকা। তাঁদের একমাত্র সন্তান অর্কস্মিত বর্তম

গোপ কলেজের চতুর্থ সমাবর্তনে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিম মেদিনীপুর

গোপ কলেজের চতুর্থ সমাবর্তনে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি, উপস্থিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ, তথা গোপ কলেজের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সমাবর্তন অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের হাতে ডিগ্রি ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।” উচ্চশিক্ষার মাধ্যমে ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন—এই বা

‘তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না’, মন্ত্রীকে ঘিরে মহিলাদের ক্ষোভ মেদিনীপুরে! পশ্চিম মেদিনীপুর

‘তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না’, মন্ত্রীকে ঘিরে মহিলাদের ক্ষোভ মেদিনীপুরে!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অসন্তোষ অব্যাহত। এবার সেই একই অভিযোগের মুখে পড়তে হলো পশ্চিম মেদিনীপুরে আসা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে।শুক্রবার একটি কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুরে আসছিলেন মন্ত্রী। দুপুরে কর্ণেলগোলার কাছে বিজেপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। সেই সময়ই পাশে থাকা কয়েকজন মহিলা মন্ত্রীর উদ্দেশে তাঁদের ক্ষোভের কথা জানান।মহিলাদের অভিযোগ, “তিন মাস হয়ে গেল, অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছি না।

মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মেদিনীপুর কলেজ। শুক্রবার দুপুরে কলেজ চত্বরে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ছাত্র সংগঠন এবিভিপির সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সংঘর্ষের জেরে দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর কলেজ চত্বর। উল্লেখ্য,গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির একটি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতি

ধ্যান-যোগে আত্মনিয়ন্ত্রণের বার্তা, মেদিনীপুর কলেজে নেশাবিরোধী কর্মসূচি পশ্চিম মেদিনীপুর

ধ্যান-যোগে আত্মনিয়ন্ত্রণের বার্তা, মেদিনীপুর কলেজে নেশাবিরোধী কর্মসূচি

নেশার বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করতে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কলেজের উদ্যোগে এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কলেজের বিবেকানন্দ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘নেশামুক্ত ভারত অভিযান’-এর ১০০ সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ড. অসিত পণ্ডা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা।অনুষ্ঠানে ছাত্র-ছ

প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল, ব্যাহত যোগাযোগ! পশ্চিম মেদিনীপুর

প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল, ব্যাহত যোগাযোগ!

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। বাড়ছে নদী ও জলাধারের জলস্তর। এরই মধ্যে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধির জেরে প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হলো ব্রিটিশ আমলে তৈরি ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল।প্রবল স্রোতের ধাক্কায় ভাসাপোলের পাটাতনের একটি বড় অংশ খুলে গিয়ে জলের সঙ্গে ভেসে যায়। এর ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই ভাসাপোল দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। পাটাতনের একাংশ ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থ

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়িকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা! পশ্চিম মেদিনীপুর

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়িকে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা!

টানা বৃষ্টি ও নদীগুলির জলস্তর বৃদ্ধির জেরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই জলমগ্ন সবং ও নারায়ণগড়ের একাধিক এলাকা। কোথাও বাড়িতে জল ঢুকেছে, কোথাও আবার ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের অবস্থা এবং প্রশাসনের তৎপরতা সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুপুরে হেলিকপ্টারে সবংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। অবতরণের আগে আকাশপথেই নারায়ণগড় ও সবংয়ের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ! পশ্চিম মেদিনীপুর

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবংয়ে মুখ্যমন্ত্রী, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ!

পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ২০ আগস্ট সবংয়ে আসেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে সবংয়ের বাড়জীবনপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে সবং বিডিও অফিসে যান তিনি। যাত্রাপথে আকাশপথ থেকেই বন্যাকবলিত বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।সবং বিডিও অফিসে পৌঁছে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং দুর্গতদের জন্য প্রশাসনের তরফে নেওয়া পদক্ষেপ নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তি

ড. রজনীকান্ত দোলইয়ের অষ্টম প্রয়াণবার্ষিকীতে ১০৪ জনের রক্তদান, দুঃস্থদের পাশে স্মৃতি ট্রাস্ট! পশ্চিম মেদিনীপুর

ড. রজনীকান্ত দোলইয়ের অষ্টম প্রয়াণবার্ষিকীতে ১০৪ জনের রক্তদান, দুঃস্থদের পাশে স্মৃতি ট্রাস্ট!

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. রজনীকান্ত দোলইয়ের অষ্টম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মেদিনীপুর শহরের নজরগঞ্জে আয়োজিত হলো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি। বুধবার, ১৯ আগস্ট রয়্যাল একাডেমি স্কুল ও প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রক্তদান শিবির, স্মরণসভা, স্মৃতি সম্মান প্রদান এবং দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, সত্যব্রত দোলই-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে শ

পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির, পড়ুয়াদের পাশে থাকার বার্তা পুলিশের! পশ্চিম মেদিনীপুর

পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির, পড়ুয়াদের পাশে থাকার বার্তা পুলিশের!

বাল্যবিবাহ রুখতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। বুধবার কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা শিবির’-এ পড়ুয়াদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী নিরাপত্তা এবং আইনি বিষয়গুলি সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং ছাড়াও পিনাকী দাস ভৌমিক, বৈশাখী ঘোষ, সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ, পুষ্পেন্দু চক্রবর্তী-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থি

টানা বৃষ্টিতে কেশপুরে দুর্ভোগ, ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি! পশ্চিম মেদিনীপুর

টানা বৃষ্টিতে কেশপুরে দুর্ভোগ, ভেঙে পড়ল একাধিক মাটির বাড়ি!

অতি ভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের একাধিক গ্রামে দেখা দিয়েছে দুর্ভোগ। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত ও ভেঙে পড়েছে। ঘরে জল ঢুকে নষ্ট হয়েছে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ফলে চরম সমস্যায় পড়েছেন বহু পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের বাগপোতা, গোবিন্দপুর, কদমপাট-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও মাটির বাড়ির একাংশ ভেঙে পড়েছে, আবার কোথাও জল ঢুক