অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

দুই বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২৩তম সমাবর্তন, রাজ্যপালের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন! পশ্চিম মেদিনীপুর

দুই বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২৩তম সমাবর্তন, রাজ্যপালের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন!

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার, ৩ জুন, গৌরবময় ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের কৃতি ছাত্রছাত্রী এবং গবেষকদের ডিগ্রি, পদক ও বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর. এন. রবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এনআ

অনিল দাস-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার, তদন্তে সক্রিয় পুলিশ! পশ্চিম মেদিনীপুর

অনিল দাস-কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার, তদন্তে সক্রিয় পুলিশ!

খড়গপুরে প্রবীণ অনিল দাসের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বেবি কোল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সঠিক বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছল অনিল দাসের পরিবার। মঙ্গলবার অনিল দাসের ছেলে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিচার দাবি করেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগেই অনিল দাসের স্ত্রী মুখ্যমন্ত্রী এবং খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ঘটনার পর খড়গপুর সফরে এসে মুখ্যমন

খড়গপুরের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার, রাজনৈতিক মহলে জোর চর্চা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার, রাজনৈতিক মহলে জোর চর্চা!

খড়গপুর শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ সেনগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সূত্রের দাবি, অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণকে কেন্দ্র করে খড়গপুরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটি চত্বরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ সেনগুপ্ত এবং তাঁর অনুগামীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ করছিলেন।স্থানীয় সূত্রের দ

প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে ঘাটাল রেড ক্রস সোসাইটি, জলছত্রে মিলল স্বস্তি! পশ্চিম মেদিনীপুর

প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে ঘাটাল রেড ক্রস সোসাইটি, জলছত্রে মিলল স্বস্তি!

তীব্র গরম ও দাবদাহে যখন সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, তখন পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগ নিল ঘাটাল রেড ক্রস সোসাইটি। ঘাটাল পুরনিগম এলাকার ব্যস্ত জনবহুল স্থানে রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ জলছত্র কর্মসূচির।এই উদ্যোগের মাধ্যমে পথচলতি মানুষ, শ্রমজীবী ও সাধারণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় জল, বিভিন্ন ধরনের ফল এবং গরম থেকে স্বস্তি দেওয়ার উপকরণ। প্রচণ্ড রোদের মধ্যে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এলাকার মানুষ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড

রক্তদানেই জীবনদান, মেদিনীপুরে বিজেপির উদ্যোগে সফল শিবির! পশ্চিম মেদিনীপুর

রক্তদানেই জীবনদান, মেদিনীপুরে বিজেপির উদ্যোগে সফল শিবির!

ভারতীয় জনতা পার্টির ৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় শ্যামসঙ্গ ভবনে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শিবিরে ওয়ার্ডের কর্মী-সমর্থক, রক্তদাতা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্য শঙ্কর সরঙ্গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি শমিত কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদ

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা শুরু, মেদিনীপুরে উদ্বোধন করলেন বিধায়ক! পশ্চিম মেদিনীপুর

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা শুরু, মেদিনীপুরে উদ্বোধন করলেন বিধায়ক!

নারী ক্ষমতায়ন এবং মহিলাদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি সরকারের ঘোষণামতো ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হলো। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক ডাঃ শংকর গুছাইত।নতুন ব্যবস্থার আওতায় মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে চলাচলকারী সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পেতে যাত্রীদের শুধুমাত্র ভোটার কার্ড বা আধ

মেদিনীপুর কলেজিয়েটে বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতে মুখর প্রার্থনা সভা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজিয়েটে বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতে মুখর প্রার্থনা সভা!

১ জুন ২০২৬, সোমবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রার্থনা সভায় দেশাত্মবোধ ও জাতীয় চেতনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থনা লাইনে বিদ্যালয়ের ছাত্ররা শম্ভুরাম স্যারের নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত। পঞ্চম শ্রেণির ছাত্র ঈশান চক্রবর্তী-সহ অন্যান্য ছাত্রদের সুরেলা পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, ‘বন্দে মাতরম’ গানটির রচয়িতা ছিলেন ঋষিসম সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এই গানটি দেশপ্রেম ও জাত

ছয় বন্ধু গিয়েছিল স্নানে, ফিরল মাত্র তিনজন; শোকে স্তব্ধ খড়গপুর! পশ্চিম মেদিনীপুর

ছয় বন্ধু গিয়েছিল স্নানে, ফিরল মাত্র তিনজন; শোকে স্তব্ধ খড়গপুর!

হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকস্তব্ধ খড়গপুর। মেদিনীপুরের মোহনপুর এলাকায় কংসাবতী (কাঁসাই) নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে তিন কিশোরের। মৃতরা সকলেই খড়গপুর শহরের ছোটা টেংরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, ছোটা টেংরা এলাকার ছয় কিশোর টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। পরে তারা মোহনপুরে কংসাবতী নদীতে স্নান করতে যায়। স্নান করার সময় আচমকাই তারা নদীর গভীর জলে চলে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধ

মেদিনীপুরের প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ ও ‘জনগণমন’, দেশাত্মবোধে মুখর স্কুল চত্বর! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ ও ‘জনগণমন’, দেশাত্মবোধে মুখর স্কুল চত্বর!

দীর্ঘ গরমের ছুটির পর সোমবার থেকে ফের খুলে গেল রাজ্যের স্কুলগুলি। ছুটির পর প্রথম দিনেই স্কুল প্রাঙ্গণে নজর কাড়ল দেশাত্মবোধের আবহ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, এদিন থেকে বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত হয়েছে ‘বন্দে মাতরম’। ফলে দীর্ঘ বিরতির পর স্কুলে ফিরে পড়ুয়াদের সঙ্গে সমবেত কণ্ঠে এই দেশাত্মবোধক গান গেয়ে দিনের সূচনা করলেন শিক্ষক-শিক্ষিকারাও।মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চ স্কুল এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক বিভাগ)-সহ জেলার বিভিন্ন বিদ্যালয়

অভিনন্দন যাত্রায় কর্মী-সমর্থকদের ঢল, চন্দ্রকোনায় বিজেপির কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

অভিনন্দন যাত্রায় কর্মী-সমর্থকদের ঢল, চন্দ্রকোনায় বিজেপির কর্মসূচি!

চন্দ্রকোনা বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা। চন্দ্রকোনা ২ নম্বর মণ্ডলের আয়োজনে এই কর্মসূচি চন্দ্রকোনার ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে পুরের হাট পর্যন্ত পরিক্রমা করে।অভিনন্দন যাত্রায় অংশ নেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, বিজেপি নেতা সুদীপ কুসারি, মণ্ডল নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।যাত্রাপথে বিধায়ক সুকান্ত দোলুই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা

মেদিনীপুরে পুলিশের জালে প্রাক্তন শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গ্রেফতার ছেলে-সহ ৩! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে পুলিশের জালে প্রাক্তন শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গ্রেফতার ছেলে-সহ ৩!

মেদিনীপুরে বড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার হলেন মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব এবং আরও এক ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের একটি পুরনো মারামারির মামলায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁদের পুলি

মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব গ্রেফতার, আটক ছেলে! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব গ্রেফতার, আটক ছেলে!

রবিবার ,২১শে মে গ্রেফতার মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। একইসঙ্গে তাঁর ছেলেকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ পাণ্ডবের বিরুদ্ধে মারধর, এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ, তোলাবাজি ও কাটমানি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে।বিশ্বনাথ পাণ্ডব মেদিনীপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপ

শিল্প হোক, দূষণ নয়: খড়গপুরে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের! পশ্চিম মেদিনীপুর

শিল্প হোক, দূষণ নয়: খড়গপুরে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের!

খড়গপুরে প্রাতঃভ্রমণ শেষে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ১৪৪ নম্বর বুথে আয়োজিত চা-চক্র ও সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানেই খড়গপুরের দূষণ সমস্যা নিয়ে সরব হন তিনি এবং দূষণ নিয়ন্ত্রণে কড়া বার্তা দেন সংশ্লিষ্ট শিল্প কর্তৃপক্ষকে।দিলীপ ঘোষ বলেন, খড়গপুরের মালঞ্চ, ভবানীপুর ও ইন্দা এলাকায় বছরের প্রায় সব সময়ই বাড়ির ছাদ ও দেওয়ালে কালো ধুলোর আস্তরণ জমতে দেখা যায়। বিশেষ করে শীতকালে বাতাসের সঙ্গে এই কালো গুঁড়ো শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয

IIT খড়গপুরের ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ হ্যাক! OTP হাতিয়ে সক্রিয় প্রতারক চক্র, টাকা চাওয়ার মেসেজে সতর্কতার বার্তা! পশ্চিম মেদিনীপুর

IIT খড়গপুরের ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ হ্যাক! OTP হাতিয়ে সক্রিয় প্রতারক চক্র, টাকা চাওয়ার মেসেজে সতর্কতার বার্তা!

সাইবার প্রতারণার নতুন ফাঁদে পড়লেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। অভিযোগ, OTP হাতিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতদের কাছে টাকা চাওয়ার মেসেজ পাঠানো হয়েছে। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শিক্ষা মহল ও প্রযুক্তি জগতে।সাইবার বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্টে থাকা সমস্ত যোগাযোগের তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। এরপর তারা অ্যাকাউন্টের মালিকের পরিচয় ব্যবহার করে বন্ধু, সহকর্মী বা আত্মীয়দের কাছে জরুরি প্

বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতা সন্দীপ সিংহের! পশ্চিম মেদিনীপুর

বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতা সন্দীপ সিংহের!

শুক্রবার, ২৯ মে দুপুরে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ অভিযোগ করেছেন, বিজয় মিছিল থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট, বাঁশ ও বোতল ছোড়া হয়েছে।ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন সন্দীপ সিংহ। তিনি লেখেন, "আজকে এই অবস্থা করলো আমার বাড়িতে। এত বছরে আমাদের গ্রামে আমরা কোনদিন কারও ক্ষতি করিনি।"এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও অপ

খড়গপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে বামেদের মিছিল, পুনর্বাসনের দাবি! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে বামেদের মিছিল, পুনর্বাসনের দাবি!

খড়গপুরে স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের প্রতিবাদে খড়গপুরে বিক্ষোভ মিছিল করল বামপন্থী সংগঠনগুলি। রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন বাম নেতৃত্ব।খড়গপুরের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দিলীপ দে, সিটু নেতা অসিত সরকার, কামরুজ্জামান, অমল মজুমদার, বাপি দাস-সহ অন্যান্য বামপন্থী নেতা ও কর্মীরা।জানা গিয়েছে, খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় দেড়

নীতি থেকে বাস্তবায়নে আইআইটি খড়গপুর, বাংলায় বিনামূল্যে গণিত শেখার উদ্যোগ ডিরেক্টরের! পশ্চিম মেদিনীপুর

নীতি থেকে বাস্তবায়নে আইআইটি খড়গপুর, বাংলায় বিনামূল্যে গণিত শেখার উদ্যোগ ডিরেক্টরের!

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ যেখানে অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে, সেখানে সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে আইআইটি খড়গপুর।ইনস্টিটিউটের ‘স্কুল কানেক্ট টিচিং প্রোগ্রাম’-এর আওতায় আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী নিজেই ‘সহজে ছোটদের অঙ্ক’ শিরোনামে একটি বাংলা ভাষার বিনামূল্যের গণিত শিক্ষার সিরিজ তৈরি ও উপস্থাপন করেছেন। স্কুল পড়ুয়াদের গণিতের মৌলিক ধারণা আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।ইউটিউবে বিনামূল্

পিকনিক করতে গিয়ে আর ফেরা হল না, বজ্রপাতে মৃত্যু মেদিনীপুরের দুই বন্ধুর পশ্চিম মেদিনীপুর

পিকনিক করতে গিয়ে আর ফেরা হল না, বজ্রপাতে মৃত্যু মেদিনীপুরের দুই বন্ধুর

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বন্ধুর জন্মদিনের আনন্দ মুহূর্ত নিমেষে পরিণত হল শোকে। শুক্রবার বিকেলে আগরবাঁধ এলাকার জঙ্গল সংলগ্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হল দুই কিশোরের। মৃতদের নাম রূপক চৈরা ও অয়ন গোস্বামী। দু’জনেরই বয়স ১৫ বছর এবং তারা স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে কয়েকজন কিশোর মিলে জঙ্গলের ধারে পিকনিকের আয়োজন করেছিল। রান্নাবান্না ও খাওয়া-দাওয়ার মাঝেই আচমকা আবহাওয়ার পরিবর্তন ঘটে। কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল ঝড়-

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্সের সূচনা, শিক্ষার মানোন্নয়নে বড় বার্তা সুকান্ত মজুমদারের! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্সের সূচনা, শিক্ষার মানোন্নয়নে বড় বার্তা সুকান্ত মজুমদারের!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২৯শে মে ,শুক্রবার অনুষ্ঠিত হলো বি.এন. শাসমল হলের নবীকরণ উদ্বোধন এবং “পাবলিক হেলথ ম্যানেজমেন্ট” বিষয়ক অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের আনুষ্ঠানিক সূচনা। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর, জয়েন্ট ডিরেক্টর, ডিজির (ইস্ট) সূর্য ভট্টাচার্য,রেজিস্ট্রার ড. জে. কে. নন্

চন্দ্রকোনায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু!

চন্দ্রকোনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ কর্মসূচি। চন্দ্রকোনা বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের ফর্ম বিলির শুভ সূচনা করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই।সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন থেকেই সাধারণ মানুষের জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। উপভোক্তাদের সুবিধার্থে বিডিও অফিসের পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, যাতে সহজেই ফর্ম সংগ্রহ ও পূরণ করা যায়। এছাড়াও বিধায়কের কার্যালয়েও ফর্ম পূরণের জন্য