অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা মেদিনীপুর সদর মহকুমা প্রশাসনের! পশ্চিম মেদিনীপুর

উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা মেদিনীপুর সদর মহকুমা প্রশাসনের!

মেদিনীপুর সদর মহকুমার বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার মুখ উজ্জ্বল করায় ২০ মে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহকুমাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমাশাসক চিত্রদীপ সেন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, মৃদুল শ্রীমানী, পৌরসভার নির্বাহী আধিকারিক এবং সদর মহকুমার অন্তর্গত ছয়টি ব্লকের বিডিওরা।এদিন ব্লকভিত্তিক এবং মেদিনীপুর পৌরসভা এলাকার বিভিন্ন

মেদিনীপুরে বড় উদ্যোগ, ১০১ বেডের হাসপাতাল উদ্বোধনে তারকাদের মেলা পশ্চিমবঙ্গ

মেদিনীপুরে বড় উদ্যোগ, ১০১ বেডের হাসপাতাল উদ্বোধনে তারকাদের মেলা

অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলতে চলেছে আর এক্স অন্বেষণা প্রাইভেট লিমিটেড। আগামী ২২ মে, শুক্রবার মেদিনীপুর শহরের বটতলা চক সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ১০১ বেড বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল। সংস্থার দাবি, এই হাসপাতাল চালু হলে পশ্চিম মেদিনীপুর-সহ পার্শ্ববর্তী জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজে পাবেন।হাসপাতালের উদ্বোধন উপলক্ষে সেদিন বিকেলে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণের গীতাঞ্জলি মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে রেশনের আটা পাচার চক্র ফাঁস, গুদাম থেকে উদ্ধার শতাধিক বস্তা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে রেশনের আটা পাচার চক্র ফাঁস, গুদাম থেকে উদ্ধার শতাধিক বস্তা!

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে রেশনের আটা দিয়ে মাছের খাবার তৈরির আড়ালে ভিন রাজ্যে পাচারের এক বড় চক্রের পর্দাফাঁস হয়েছে। মঙ্গলবার নন্দকিশোরপুর এলাকায় বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা রেশনের আটা বোঝাই একটি গাড়ি হাতেনাতে আটক করেন। ঘটনার খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ, ব্লক খাদ্য দফতর এবং ডিইবি (DEB) যৌথভাবে অভিযান চালায়। এই ঘটনায় ধৃত ব্যবসায়ীর নাম প্রশান্তকুমার সাউ।প্রশাসনের পক্ষ থেকে নন্দকিশোরপুরে অভিযুক্ত ব্যবসায়ীর তিনটি গুদামে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত

গোপন অভিযানে সাফল্য, কেশিয়াড়িতে অস্ত্র উদ্ধারসহ ধৃত দুই বালি কারবারি! পশ্চিম মেদিনীপুর

গোপন অভিযানে সাফল্য, কেশিয়াড়িতে অস্ত্র উদ্ধারসহ ধৃত দুই বালি কারবারি!

কেশিয়াড়ি-তে বেআইনি বালি খাদান চালানোর অভিযোগে অস্ত্রসহ দুই বালি মাফিয়াকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ধৃতদের নাম অনীতেশ পরিয়া ওরফে টিটু এবং কৃষ্ণেন্দু ঘোষ ওরফে সিটু। দু’জনেরই বাড়ি কেশিয়াড়ি থানার ভসরাঘাট এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার অভিযান চালায় পুলিশ অভিযোগ, সুবর্ণরেখা নদী-তে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খাদান চালানোর সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।পশ্চিম মেদিনীপুরের পুলিশ

কমলা ভট্টাচার্য সহ ১১ ভাষা শহীদকে শ্রদ্ধা জানাল মেদিনীপুর কুইজ কেন্দ্র! পশ্চিম মেদিনীপুর

কমলা ভট্টাচার্য সহ ১১ ভাষা শহীদকে শ্রদ্ধা জানাল মেদিনীপুর কুইজ কেন্দ্র!

অসমের বরাক উপত্যকার ১৯ মে ভাষা শহীদদের স্মরণ এবং সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্‌যাপন করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছরের মতো এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।১৯৬১ সালের ১৯ মে অসমের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে শহিদ হয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ মোট ১১ জন ভাষা সেনানী। তাঁদের স্মরণে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে নজরুল

গড়বেতায় আদিবাসী মর্যাদা উৎসব, সরকারি পরিষেবা শিবিরে ব্যাপক সাড়া! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় আদিবাসী মর্যাদা উৎসব, সরকারি পরিষেবা শিবিরে ব্যাপক সাড়া!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ ব্লকের আদিবাসী অধ্যুষিত সোনারবের গ্রামে অনুষ্ঠিত হলো “আদিবাসী মর্যাদা উৎসব ২০২৬” উপলক্ষে বিশেষ সচেতনতা ও পরিষেবা শিবির। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে পালিত এই কর্মসূচিকে ঘিরে এদিন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বহু গ্রামবাসী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি বিভিন্ন জনকল্য

সরকারি রেশনের আটা পাচারের অভিযোগে চাঞ্চল্য নারায়ণগড়ে নন্দকিশোরপুরে! পশ্চিম মেদিনীপুর

সরকারি রেশনের আটা পাচারের অভিযোগে চাঞ্চল্য নারায়ণগড়ে নন্দকিশোরপুরে!

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে সরকারি রেশনের আটা মজুত ও পাচারের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার নারায়ণগড়ের নন্দকিশোরপুর এলাকায় প্রশান্ত সাউ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নারায়ণগড় থানা-র পুলিশ।অভিযোগ, রাতের অন্ধকারে বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে সরকারি আটা সংগ্রহ করে তা গুদামে মজুত করা হচ্ছিল এবং পরে বাইরে পাচার করা হত। এদিন একটি গাড়িতে আটা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িটি আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প

পুরনো ভাড়া ও উন্নত পরিষেবার দাবিতে খড়গপুরে ব্যবসায়ীদের বড় সভা! পশ্চিম মেদিনীপুর

পুরনো ভাড়া ও উন্নত পরিষেবার দাবিতে খড়গপুরে ব্যবসায়ীদের বড় সভা!

খড়গপুরে রেলওয়ে মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হল। মঙ্গলবার, ১৯ মে গোলবাজারের গুজরাটি স্কুলে অনুষ্ঠিত এই সভায় প্রায় এক হাজার দোকানদার অংশগ্রহণ করেন। বিজেপি সমর্থিত রেলওয়ে মার্কেট অ্যাসোসিয়েশনের ডাকে আয়োজিত এই সভায় গোলবাজার, গেটবাজার, নিউ সেটেলমেন্ট সহ খড়গপুরের বিভিন্ন এলাকায় রেলের জমিতে ব্যবসা করা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি টিংকু, শ্রী রাও, শ্রীনাথ সাহা ও বি. উমাশঙ্কর। সভার সভা

রাজ্যে শুরু হতে চলেছে গোকুল মিশন, বড় ঘোষণা দিলীপ ঘোষের! কলকাতা

রাজ্যে শুরু হতে চলেছে গোকুল মিশন, বড় ঘোষণা দিলীপ ঘোষের!

রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে ‘গোকুল মিশন’ প্রকল্প। গোমাতা পালন, দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে দুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি বেআইনি গো হত্যা এবং বাংলাদেশে গরু পাচার রোধেও বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।গোশালা মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আগে কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত হতো না। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পগুলির

নাগরিক পরিষেবা উন্নয়নে মেদিনীপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক! পশ্চিম মেদিনীপুর

নাগরিক পরিষেবা উন্নয়নে মেদিনীপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক!

মঙ্গলবার, ১৯ মে মেদিনীপুর পৌরসভায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ড. শংকর কুমার গুছাইত, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং পৌরসভার কাউন্সিলররা। এদিন পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে আন্তরিক সংবর্ধনাও জানানো হয়।বৈঠকে আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি এবং নতুন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সফলভাবে বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষের কাছে পৌরসভার পরিষেবা আরও দ্রুত,

তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিম মেদিনীপুর, বর্ষার অপেক্ষায় মানুষ! পশ্চিম মেদিনীপুর

তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিম মেদিনীপুর, বর্ষার অপেক্ষায় মানুষ!

তীব্র দাবদাহে কার্যত হাঁসফাঁস অবস্থা মেদিনীপুর শহর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, রাজ্যে বর্ষা প্রবেশের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পূর্বাভাস মেনেই গত কয়েকদিন ধরে ক্রমশ বেড়েছে গরমের দাপট।১৯শে মে,মঙ্গলবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে। তার সঙ্গে গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ছাত

মেদিনীপুর মেডিকেলে পরিকাঠামো ও চিকিৎসা উন্নয়নে কড়া নজর প্রশাসনের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিকেলে পরিকাঠামো ও চিকিৎসা উন্নয়নে কড়া নজর প্রশাসনের!

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। ১৯শে মে,মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উচ্চপর্যায়

তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী, বাড়ছে ফল ও ডাবের দাম! পশ্চিম মেদিনীপুর

তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী, বাড়ছে ফল ও ডাবের দাম!

তীব্র দাবদাহে কার্যত নাজেহাল বঙ্গবাসী। দিন দিন বাড়ছে তাপমাত্রা, সঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তবুও রুজি-রোজগারের তাগিদে রোদের মধ্যেই কাজে বেরোতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। কেউ চোখে সানগ্লাস, মাথায় টুপি, হাতে ছাতা নিয়ে পাড়ি দিচ্ছেন কর্মস্থলের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে কেউ ঠান্ডা জল পান করছেন, কেউ আবার আইসক্রিম বা ঠান্ডা পানীয়ে ভরসা রাখছেন। শরীরকে সতেজ রাখতে ফল ও ডাবের চাহিদাও বেড়েছে বাজারে। ফলে বিভিন্ন ফলের দোকানেও দেখা যাচ্ছে স

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি নয়, মেদিনীপুরে কড়া নজর দমকলের! পশ্চিম মেদিনীপুর

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি নয়, মেদিনীপুরে কড়া নজর দমকলের!

অগ্নিনির্বাপন ব্যবস্থায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না— রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই তৎপর হয়ে উঠেছে দমকল বিভাগ। মঙ্গলবার সকাল থেকেই মেদিনীপুর শহরের একাধিক নার্সিংহোমে শুরু হয়েছে ব্যাপক ফায়ার অডিট অভিযান। দমকল বিভাগের আধিকারিকরা প্রতিটি নার্সিংহোমে গিয়ে খতিয়ে দেখছেন অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা, ফায়ার ইকুইপমেন্ট সঠিকভাবে বসানো হয়েছে কি না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা। পাশাপাশি ফা

মেদিনীপুর সুইমিং ক্লাবের সংবর্ধনায় আবেগঘন আফরিন, লক্ষ্য এবার ক্যাটালিনা চ্যানেল! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর সুইমিং ক্লাবের সংবর্ধনায় আবেগঘন আফরিন, লক্ষ্য এবার ক্যাটালিনা চ্যানেল!

১৮ই মে, সোমবার মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবিকে সংবর্ধনা জানানো হয়। এই বিশেষ অনুষ্ঠানে শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও গুণীজন উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেদিনীপুরের বিধায়ক ডাঃ শঙ্কর কুমার গুচ্ছাইত, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পাপিয়া সুলতানা, মেদিনীপুর রোটারি আই হসপিটালের চেয়ারম্যান তথা বিশিষ্ট ব্যবসায়ী মদনমোহন মাইতি, মেদিনীপুর সুইমিং ক্লাবে

‘Museums Uniting a Divided World’ ভাবনায় আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

‘Museums Uniting a Divided World’ ভাবনায় আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন!

আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে ১৮ই মে, সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিস অ্যান্ড মিউজিয়ামের উদ্যোগে অনিন্দ্য বসু রায় হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসের মূল ভাবনা ছিল — ‘Museums Uniting a Divided World’।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত মুন্ডা সমাজের সভাপতি স্বপন সিং এবং ভারত মুন্ডা সমাজ, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার রাজ্য অফিস সম্পাদক বিপ্লব সিং।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর আদিবাসী স্ট

খড়গপুর ডিভিশনে সংগঠনের নেতৃত্ব বদল, সাংবাদিক বৈঠকে অভিযোগের ঝড়! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর ডিভিশনে সংগঠনের নেতৃত্ব বদল, সাংবাদিক বৈঠকে অভিযোগের ঝড়!

দক্ষিণপূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের খড়গপুর ডিভিশনের উদ্যোগে সোমবার ১৮ মে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাউথ সাইড ফোর্থ অ্যাভিনিউ সংঘশ্রী ক্লাবের বিপরীতে অবস্থিত খড়গপুর ডিভিশনাল অফিসে এই প্রেসমিট অনুষ্ঠিত হয়। আদ্রা, রাঁচি, চক্রধরপুর-সহ চারটি রিজিয়ন নিয়ে গঠিত এই সংগঠনের একাংশ বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।সংগঠনের সদস্যদের অভিযোগ, খড়গপুর ডিভিশনের সাধারণ সম্পাদক এস আর মিশ্র (শিব রঞ্জন মিশ্র)-এর কাজকর্মে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হচ্ছিল। সদস্যদের দাবি, দু

DGQA আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ, আইআইটি খড়গপুরের নতুন সাফল্য! পশ্চিম মেদিনীপুর

DGQA আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ, আইআইটি খড়গপুরের নতুন সাফল্য!

অব্যাহত শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর কর্মকর্তাদের জন্য ‘কোয়ালিটি অ্যান্ড রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক অনলাইন পিজি সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন যৌথভাবে করেছে আইআইটি খড়গপুরের সুবীর চৌধুরী স্কুল অফ

আইআইটি খড়গপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় দিলীপ ঘোষের সঙ্গে! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় দিলীপ ঘোষের সঙ্গে!

আইআইটি খড়গপুর পরিদর্শনে এসে পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী Dilip Ghosh-কে স্বাগত জানানো এবং তাঁর সঙ্গে মতবিনিময় করতে পেরে আনন্দ প্রকাশ করেছে Indian Institute of Technology Kharagpur কর্তৃপক্ষ।আলোচনার মূল বিষয় ছিল উদ্ভাবন, প্রযুক্তি, গবেষণা, গ্রামীণ উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি বিপণন এবং শিল্প-শিক্ষা সহযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক লক্ষ্য পূরণে আইআইটি খড়গপুরের ভূমিকা আরও শক্তিশালী করা। পাশাপাশি চলমান প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের তাৎপর্যও তুলে

রক্তদান শিবিরে সাড়া মেদিনীপুর ডি এ ভি স্কুলে, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা! পশ্চিম মেদিনীপুর

রক্তদান শিবিরে সাড়া মেদিনীপুর ডি এ ভি স্কুলে, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা!

DAV Public School Midnapore-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক রক্তদান শিবির। এই শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম মুখ ও শততম রক্তদাতা অসীম ধর, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মৃত্যুঞ্জয় সামন্ত, প্রবীর কুমার লায়েক, মেদিনীপুর ছাত্রসমাজের সম্পাদক শিক্ষক অনিমেষ প্রামানিক, সহ-সম্পাদক শিক্ষক অভিজিৎ চক্রবর্তী এবং কৃষ্ণগোপাল চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহের দায়িত্বে