পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
কালো মেঘ, ঝড়ো হাওয়া, তারপর স্বস্তির বর্ষণ!
গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা ছিল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তিকর আবহাওয়া আরও তীব্র হয়ে ওঠে। দমবন্ধ করা গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।এর মধ্যেই স্বস্তির বার্তা দেয় India Meteorological Department। পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যার পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। সন্ধ্যা নামতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারপর ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।Medinipur শহরেও নামে স্বস্তির
পশ্চিম মেদিনীপুর
পুরুষ হয়েও ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধাভোগী তৃণমূল নেতা! চন্দ্রকোনায় চাঞ্চল্য
রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে এবার বিতর্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ, একজন পুরুষ হয়েও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, মনোহরপুর এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা ও পেশায় ঠিকাকর্মী উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। অথচ এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। বিজেপির
পশ্চিম মেদিনীপুর
১১ দিনে চতুর্থবার জ্বালানির দাম বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ!
বাংলার সাধারণ মানুষের উপর ফের বাড়ল জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ। একের পর এক দাম বৃদ্ধির আবহে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণ দেখিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিত্যযাত্রীরা।রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মাত্র ১১ দিনের মধ্যে চতুর্থবার জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দ
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনায় পালিত হলো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস।
চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজ, নারী শিক্ষা প
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা রোডে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন অ্যাসোসিয়েশনের অফিস ভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। থ্যালাসেমিয়া ও অন্যান্য মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে অনুষ্ঠিত এই শিবিরে সহযোগিতা করে সাউথ ক্যালকাটা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধ
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর-সাঁতরাগাছিতে পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি রেলের!
World Environment Day উপলক্ষ্যে South Eastern Railway-এর তরফে বিভিন্ন স্টেশনে প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। Kharagpur Junction Railway Station, Shalimar Railway Station এবং Santragachi Junction Railway Station-সহ একাধিক স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টেশনের খাবারের স্টল ও ক্যাটারিং ইউনিটের বিক্রেতাদের প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর নিষেধা
পশ্চিম মেদিনীপুর
গড়বেতা পার্টি অফিসে ত্রাণ মজুতের অভিযোগে সরগরম রাজনীতি!
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ কম্বল ও ত্রিপল উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই পার্টি অফিস খোলা হলে সেখানে থরে থরে সাজানো অবস্থায় ত্রাণসামগ্রী দেখতে পান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা বলে দাবি।BJP-র অভিযোগ, উদ্ধার হওয়া কম্বল ও ত্রিপল পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণসামগ্রী, যা মূলত গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। বিজেপির প্রশ্ন, সরকারি ত্রাণসামগ্রী কেন একটি
খেলা
উজবেকিস্তানে রৌপ্য জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন প্রণতি নায়েক!
মেদিনীপুরের পিংলার মেয়ে ভূমিকন্যা , বাংলার গর্ব Pranati Nayak আবারও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করলেন দেশের নাম। উজবেকিস্তানে অনুষ্ঠিত আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে রৌপ্য পদক জয় করে নজর কেড়েছেন তিনি।এই সাফল্যের পর আবেগঘন বার্তায় প্রণতি জানান, গত কয়েক মাস তাঁর কাছে মোটেও সহজ ছিল না। নানা বাধা, কঠিন সময় এবং অনিশ্চয়তার মধ্য দিয়েও তিনি নিজের বিশ্বাস হারাননি। তাঁর কথায়, “এই পদক নিয়ে পোডিয়ামে দাঁড়ানো প্রমাণ করে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস সবসময়
পশ্চিম মেদিনীপুর
জরাজীর্ণ হাসপাতাল থেকে সুপার-স্পেশালিটি, নতুন পরিকল্পনা সরকারের!
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুর সদরের বিধায়ক Dilip Ghosh জরাজীর্ণ Kharagpur Sub-Divisional Hospital-কে সুপার-স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথা ঘোষণা করলেন। এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানা গিয়েছে। খড়গপুরের Balaji Temple-এ এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “খড়গপুরে আর কাটমানি, ব্যবসায়ীদের ফোন করে হুমকি কিংবা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না।” তাঁর দাবি, অতীতে সাধারণ মানুষের উপার্জন থেকে যারা কাটমানি নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস
পশ্চিম মেদিনীপুর
“আমি ফুলটাইম বিধায়ক” — পলাশচাবড়িতে বার্তা সুকান্ত দোলুইয়ের!
পলাশচাবড়ি ব্যবসায়ী সমিতি ও পলাশচাবড়ি মেলা কমিটির যৌথ উদ্যোগে নবনির্বাচিত চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক Sukanta Dolui-কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হলো।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পান্ডে, ব্যবসায়ী সমিতি ও মেলা কমিটির সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সম্মান জানানো হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত দোলুই বলেন, “আমি পার্ট টাইম বিধায়ক নই, ফুলটাইম বিধায়ক। এলাকার উন্নয়নের স্বার্থে সব
পশ্চিম মেদিনীপুর
গোবিন্দা-মহিমা-শ্রাবন্তীর উপস্থিতিতে উদ্বোধন RX অন্বেষণা হাসপাতালের!
মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা করল অত্যাধুনিক RX Anveshana Multispeciality Hospital। ১০১ বেডের এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা Govinda। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী Mahima Chaudhry, টলিউড অভিনেত্রী Srabanti Chatterjee এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা রক ব্যান্ড
পশ্চিম মেদিনীপুর
খাকুড়দায় কৃতীদের সংবর্ধনা, সম্মানিত আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি
শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সাফল্যকে সম্মান জানাতে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভগবতী দেবী পিটিআইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবিকে। পাশাপাশি নারায়ণগড় ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক
পূর্ব মেদিনীপুর
পথনিরাপত্তায় জোর, ট্র্যাফিক আইন নিয়ে জনসচেতনতায় পূর্ব মেদিনীপুর পুলিশ
পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করতে এবার রাস্তায় নামলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। শুক্রবার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ পথনিরাপত্তা সচেতনতা শিবির।এদিন পথচলতি মানুষ, বাইক আরোহী এবং গাড়িচালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বার্তা দেন পুলিশ সুপার। বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিয়ে তা পরার গুরুত্ব বোঝান তিনি। পাশাপাশি গাড়িচালকদের সিটবেল্ট ব্যবহার এবং সমস্ত ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালা
পশ্চিম মেদিনীপুর
নগর পরিকল্পনায় বৈপ্লবিক পদক্ষেপ, IIT খড়গপুরের গবেষণায় বিশ্বজুড়ে আগ্রহ!
Indian Institute of Technology Kharagpur-এর গবেষকরা টেকসই নগর পরিকল্পনা ও জলবায়ু-সহনশীল শহর গঠনের লক্ষ্যে এক অভিনব বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছেন, যা শহুরে তাপমাত্রা বৃদ্ধি ও বায়ু দূষণের সম্মিলিত প্রভাবকে একক স্বাস্থ্য-ঝুঁকি সূচকে পরিমাপ করতে সক্ষম।“Integrated Heat and Pollution Index for Sustainable Urban Planning: Evidence from Delhi” শীর্ষক এই গবেষণার নেতৃত্ব দেন আইআইটি খড়গপুরের Centre for Ocean, River, Atmosphere and Land Sciences (CORAL)-এর অধ্যাপক জয়নারায়ণন কুট্টিপ্পু
পশ্চিম মেদিনীপুর
“এত সম্পত্তি এল কোথা থেকে?” — প্রদীপ করকে ঘিরে এলাকায় জোর প্রশ্ন!
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ করকে ঘিরে ফের শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তাঁর বিপুল সম্পত্তি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, বালিচক এলাকার বাসিন্দা প্রদীপ করের নামে গত প্রায় ১৫ বছরে ৬৪টি জমির প্লট কেনা হয়েছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান।এছাড়াও পাকুই গ্রামের কাছে বিস্তীর্ণ জমির উপর তৈরি হয়েছে একটি বিলাসবহুল বাগানবাড়ি। প্রায় তিন বিঘার বেশি এলাকাজুড়
পশ্চিম মেদিনীপুর
ছাত্র থেকে জননেতা, ড. গুছাইতের সাফল্যের পথ তুলে ধরল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়!
শুক্রবার ২২ মে Vidyasagar University-এর ফলিত গণিত বিভাগের উদ্যোগে বিভাগের প্রাক্তনী তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক Shankar Kumar Guchhait-কে সংবর্ধনা জানানো হয়। “Academia থেকে Public Leadership-এর পথে ড. শঙ্কর কুমার গুছাইতের যাত্রাকে উদ্যাপন” শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলিত গণিত বিভাগের প্রধান অধ্যাপক দিলীপ কুমার মাইতি।অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক দিলীপ কুমার মাইতি স্বাগত ভাষণে উপাচার্যের
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে অডিটোরিয়ামের দাবিতে দিলীপ ঘোষকে স্মারকলিপি শিল্পী মহলের!
শুক্রবার ২২ মে খড়গপুর ট্রাফিক এলাকার রবীন্দ্র-প্রফুল কক্ষ প্রাঙ্গণে খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী Dilip Ghosh-কে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী মহল খড়গপুরে একটি আধুনিক অডিটোরিয়ামের দাবি তুলে ধরেন।জানা যায়, খড়গপুর শহরে এখনও কোনও পূর্ণাঙ্গ অডিটোরিয়াম নেই। পূর্বতন মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করে টাউন হল এলাকায় একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। সেই সময় তৎকালীন পৌরপ্রধান প্রদীপ সরকার, এসডিপিও দ
পশ্চিম মেদিনীপুর
পুজো-পাঠে সূচনা, কর্মীদের ভিড়ে জমজমাট বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন চন্দ্রকোনা রোডে!
রাজ্যে পালাবদলের পর নতুন রাজনৈতিক সমীকরণের আবহে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত চন্দ্রকোনা রোডে উদ্বোধন হলো বিজেপির শালবনী মন্ডল ২-এর নতুন কার্যালয়। বিজেপি সরকার গঠনের মাত্র ১২ দিনের মাথায় এই কার্যালয় উদ্বোধনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।শালবনী মন্ডল ২-এর সভাপতি পলাশ সেনের নেতৃত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুজো-পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সূচনা
পশ্চিম মেদিনীপুর
মন্ত্রী হওয়ার পর প্রথম মেদিনীপুর সফরে চা চক্রে দিলীপ ঘোষ!
বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বড় পরাজয়ের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের বিজেপি নেতা Dilip Ghosh। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার মেদিনীপুর শহরে এসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন খড়গপুর সদর বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।মেদিনীপুর শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আয়োজিত ওই কর্মসূচিতে তিনি বলেন, “মেদিনীপুরে আগেও বহুবার এসেছি, এখানেই বসে চা খেয়েছি। আজ শুধু দায়িত্ব
পশ্চিম মেদিনীপুর
দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে চলচ্চিত্র উৎসবের আয়োজন!
Rabindranagar Bodhodoy Welfare Society-এর উদ্যোগে এবং Midnapore Film Society-র সহযোগিতায় মেদিনীপুর শহরের Pradyot Smriti Sadan-এ শুরু হলো চারদিনব্যাপী শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার ২১ মে বিকেলে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও চারাগাছে জল অর্পণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।২১, ২৩, ২৪ ও ২৫ মে—এই চারদিনে মোট ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মূলত দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তার উদ্দেশ্যে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে রবীন্দ্রনগর বোধোদয় ওয়