পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে নজর কাড়ল মেদিনীপুর কলেজিয়েটের ধৃতিমান!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করল ধৃতিমান পাল। মেদিনীপুর কলেজিয়েট স্কুল-এর এই কৃতি ছাত্র পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র পরীক্ষার্থী হিসেবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ধৃতিমানের প্রাপ্ত নম্বর ৪৮৯, শতাংশের হিসেবে যা ৯৭.৮ শতাংশ।ধৃতিমানের এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, বিদ্যালয় এবং গ
পশ্চিম মেদিনীপুর
বিধানসভায় শপথের আগে মেদিনীপুরবাসীর আশীর্বাদ নিলেন শংকর গুছাইত!
বৃহস্পতিবার আজ বিধানসভায় শপথ নেবেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডক্টর শংকর গুছাইত। শপথ গ্রহণের আগে বৃহস্পতিবার সকালে তিনি মেদিনীপুরের ধর্মায় অবস্থিত সন্ন্যাসী বাবার মন্দির-এ পুজো দিয়ে আশীর্বাদ নেন।পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর গুছাইত জানান, বিধানসভায় শপথ নেওয়ার পর মেদিনীপুরের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে আলোচনা করবেন। সংবাদমাধ্যমে দীর্ঘদিন ধরে উঠে আসা নানা সমস্যার সমাধানে তিনি উদ্যোগী হবেন বলেও আশ্বাস দেন।
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরে মানবপাচার চক্রের ইঙ্গিত, উদ্ধার মহিলা ফিরলেন বাংলাদেশে!
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে নিয়ে আসা এক মহিলাকে উদ্ধার করে ফের বাংলাদেশে পাঠাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জানা গিয়েছে, ঢাকার বাসিন্দা মিম আক্তার-কে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হেয়ার পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে আনা হয়েছিল। পরে তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে তিনি মেদিনীপুর কোতোয়ালি থানা-য় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্র
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনায় বাইক-টোটো সংঘর্ষে আহত তিন, উদ্ধার কাজে বিধায়ক সুকান্ত দোলুই!
১৩ই মে বুধবার চন্দ্রকোনার আধকাটা এলাকায় মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন বাইক আরোহী। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে, সুকান্ত দোলুই আধকাটা দিক থেকে চন্দ্রকোনার দিকে আসার সময় দুর্ঘটনাটি নজরে পড়ে। তিনি দ্রুত উদ্যোগ নিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা করেন।আহতদের মধ্যে বাইক চালক অক্ষয় দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অপর দুই আহত নমিতা দাস ও সাত্ত্বিক দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদ
পশ্চিম মেদিনীপুর
প্রয়াত প্রাক্তন পৌরপ্রতিনিধি ও শিক্ষাবিদ রনজিত গোস্বামী!
খড়গপুর সুভাষপল্লীর সুপরিচিত শিক্ষক, সাহিত্যিক ও সমাজসেবী রনজিত গোস্বামী আর নেই। বুধবার, ১৩ মে বেলা প্রায় পৌনে বারোটা নাগাদ ৮৩ বছর বয়সে আকস্মিক প্রয়াণ ঘটে তাঁর। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে খড়গপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।খড়গপুর পৌরসভার দীর্ঘদিনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি পরিচিত ছিলেন। পাশাপাশি শিক্ষকতা, সাহিত্যচর্চা এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি। বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ি!
১৩ই মে বুধবার ,খড়গপুরে বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ি!পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশন-এর ইয়ার্ডে বুধবার বিকেলে তেলবাহী ট্যাঙ্কার নিয়ে চলা একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়ায় রেলমহলে। তবে ঘটনাটি মূল লাইনে প্রবেশের ঠিক আগেই ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি ইয়ার্ড থেকে মূল লাইনের দিকে এগোচ্ছিল। প্রাথমিক তদন
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনায় তেলের সংকট, সীমিত জ্বালানিতে সমস্যায় গ্রাহকেরা!
পেট্রোল ও ডিজেলের সরবরাহ ঘাটতির জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-র একাধিক পেট্রোল পাম্পে এখন মোটরবাইকে দু’লিটারের বেশি এবং চারচাকা গাড়িতে এক হাজার টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। কয়েক দিন আগেও এমন কোনও বিধিনিষেধ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।জ্বালানি সাশ্রয় নিয়ে নরেন্দ্র মোদি-র বার্তার পর থেকেই তেল বিক্রিতে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত পেট্রোল পাম্প মালিকদের কাছে এ বিষয়ে কোনও লিখিত নির্
পশ্চিম মেদিনীপুর
প্রকাশিত হলো চারুপ্রভা পত্রিকার তৃতীয় সংখ্যা
সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মনোজ্ঞ পরিবেশে মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘চারুপ্রভা’-র তৃতীয় ও বিশেষ ‘শিল্পী’ সংখ্যা। পত্রিকার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবি প্রণাম, পত্রিকা প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিল্প সম্মাননা প্রদান— সব মিলিয়ে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. লায়েক আলী খান, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, চিত্র সমালোচক সিদ্ধার্থ স
পশ্চিম মেদিনীপুর
ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় নতুন কমিটি গঠন চন্দ্রকোনা রোডে!
ব্যবসায়ীদের ঐক্য, বাজার এলাকার উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার গঠিত হল চন্দ্রকোনা রোড ডাব্চা ব্যবসায়ী সমিতির নতুন পরিচালন কমিটি। সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।দীর্ঘ আলোচনার পর ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজার এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়কে অগ্রাধিকার দিয়েই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে
পশ্চিম মেদিনীপুর
বেলদা কলেজে আলোচনা সভা :এনএসএস শিবিরে দেশ ও সমাজ গঠনের বার্তা!
বেলদা কলেজ-এ শুরু হয়েছে সাত দিনের বিশেষ এনএসএস শিবির। “যুবসমাজ ও আমার ভারত” বিষয়কে সামনে রেখে আয়োজিত এই শিবির চলবে আগামী ১৯ মে পর্যন্ত।শিবিরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জগত পি রায়। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. টি. কে. দাস।অনুষ্ঠানে বক্তারা যুবসমাজের ভূমিকা, সামাজিক সচেতনতা এবং দেশের উন্নয়নে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের বক্তব্য, ছাত্রছাত্রীরা যদি এই বিষয়গুলি সম্পর্কে
পশ্চিম মেদিনীপুর
ICSE-CBSE সহ মাধ্যমিক কৃতীদের বিশেষ সম্মান জেলা পুলিশের!
১২ই মে, মঙ্গলবার,মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ সাফল্যের উজ্জ্বল নজির গড়া জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জানাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউস হলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি ICSE ও CBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প
খেলা
বিশ্বরেকর্ড গড়ে পক প্রণালী জয়, মেদিনীপুরে রাজকীয় সংবর্ধনা আফরিন জাবিকে!
বিশ্বরেকর্ড গড়ে পক প্রণালী জয় করে মেদিনীপুরে ফিরলেন ‘জলকন্যা’ Afrin Jabi। আর তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভাসল গোটা মেদিনীপুর। শহরে ফিরতেই তাঁকে দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা।ইংলিশ চ্যানেল জয়ের পর এবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী ২৯ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী অতিক্রম করে নতুন ইতিহাস গড়েছেন Afrin Jabi। তিনি মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে এই জলপথ পাড়ি দিয়েছেন, যা একটি বিশ্বরেকর্ড। এর আগে কোনও মহিলা বা পুরুষ সাঁতারু এত কম সময়ে পক প্রণালী অতিক্রম করতে পারেননি। গত ৯ এপ্রিল, ভারতীয়
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানালেন ঘাটালের নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট।
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে নার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট। এদিন হাসপাতালের নার্সদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে তাঁদের কাজের প্রতি সম্মান জ্ঞাপন করেন তিনি।হাসপাতাল চত্বরে আয়োজিত এই সৌজন্য অনুষ্ঠানে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিধায়কের কাছ থেকে সম্মান ও শুভেচ্ছা পেয়ে খুশি প্রকাশ করেন হাসপাতালের নার্সরাও।এদিন শীতল কপাট বলেন, “রোগীদের সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা অত্যন্ত
পশ্চিম মেদিনীপুর
মাধ্যমিকে কৃতিত্বের নজির, দাসপুরের শঙ্খদীপকে সংবর্ধনা ঘাটালের বিধায়কের!
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শঙ্খদীপ মান্না এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।শঙ্খদীপের এই কৃতিত্বকে সম্মান জানাতে তাঁর বাড়িতে পৌঁছে সংবর্ধনা দিলেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক Shital Kapat। তিনি ফুল, মিষ্টি ও শুভেচ্ছা জানিয়ে শঙ্খদীপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তিনি ব
পশ্চিম মেদিনীপুর
৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি, চন্দ্রকোনা রোডে সংবর্ধিত বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা!
৩৬ বছরের রাজনৈতিক সংগ্রাম ও দলীয় আদর্শের প্রতি অটুট নিষ্ঠার স্বীকৃতি হিসেবে চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা জানানো হলো। পশ্চিমবঙ্গে দীর্ঘ রাজনৈতিক পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে চন্দ্রকোনা রোড এলাকায় বিজেপির সংগঠন গড়ে তোলার প্রথম সারির যাঁরা উদ্যোগী ছিলেন, তাঁদের অন্যতম ছিলেন খগেন্দ্রনাথ বেরা। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ ক
পশ্চিম মেদিনীপুর
পেনশনের দাবিতে মেদিনীপুর পৌরসভা ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত কর্মীদের
বকেয়া পেনশনের দাবিতে সোমবার উত্তাল হয়ে উঠল মেদিনীপুর পৌরসভা চত্বর। পৌরসভার মেন গেট ঘিরে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন মেদিনীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে নিয়মিত পেনশন না মেলায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন প্রায় ৫০০টি পরিবার বলে অভিযোগ আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের দাবি, বহু অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে চিকিৎসা, ওষুধ কেনা থেকে শুরু করে নিত্যদিনের সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়
পশ্চিম মেদিনীপুর
মন্ত্রীত্বের শপথের পর খড়গপুরে দিলীপ ঘোষের বিশাল বিজয় মিছিল!
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে উৎসাহে মাতল খড়গপুর। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রবিবার, ১০ মে খড়গপুর শহরে এক বিশাল বিজয় মিছিল করেন তিনি। কৌশল্যা মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মহকুমা হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন দাঁতনের নবনির্বাচিত বিধায়ক অজ
পশ্চিম মেদিনীপুর
মাতৃ দিবসে সমাজসেবার বার্তা, বিশেষভাবে সক্ষম ব্যক্তির পাশে SB XI Midnapore!
মা পৃথিবীর সবচেয়ে আপন, নিঃস্বার্থ ও ভালোবাসায় ভরা এক অনন্য মানুষ। তাঁর ত্যাগ, স্নেহ ও মমতার প্রতি শ্রদ্ধা জানাতেই বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস।এই বিশেষ দিনে মানবিক উদ্যোগে নজর কাড়ল SB XI Midnapore ফুটবল দল। রবিবার, ১০ই মে মাতৃ দিবস উপলক্ষে সমাজের বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাবের পক্ষ থেকে সম্রাট নামে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় একটি ট্রাইসাইকেল, SB XI Midnapore-এর জার্সি এবং মিষ্টি।এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা। ক্লাব
খেলা
মেদিনীপুরের মেয়ে এবার বিশ্বরেকর্ডধারী, পক প্রণালীতে দুরন্ত আফরিন!
আবারও ইতিহাস গড়লেন মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবি। মাত্র ৭ ঘণ্টা ০৫ মিনিটে পক প্রণালী (Palk Strait) সাঁতরে পার করে নতুন বিশ্বরেকর্ড গড়ে নজির সৃষ্টি করলেন তিনি। এই মুহূর্তে এটিই পক প্রণালী পার হওয়ার দ্রুততম সময় বলে দাবি করা হয়েছে। আফরিনের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা মেদিনীপুর তথা রাজ্য। ভারত ও শ্রীলঙ্কার মাঝের ভয়ংকর স্রোত, অনিশ্চিত আবহাওয়া এবং দীর্ঘ জলপথকে জয় করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন আফরিন। তাঁর এই জয় শুধুমাত্র একটি রেকর্ড নয়, বরং দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, ত্যাগ,
পশ্চিমবঙ্গ
মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে বিশ্বজোড়া পরিচিতি — থিংক নেক্সট মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও সুব্রত মিদ্যার
পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রামের সাধারণ পরিবারে জন্ম। সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক প্রতিকূলতা এবং সংগ্রামকে সঙ্গী করেই বড় হয়েছেন সুব্রত মিদ্যা। তবে স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিই আজ তাঁকে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি। বর্তমানে তিনি ডিজিটাল জগতের পরিচিত মুখ এবং থিংক নেক্সট মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে সাফল্যের শিখরে পৌঁছেছেন। খুব অল্প বয়স থেকেই প্রযুক্তি, ডিজিটাল ব্যবসা এবং নতুন কিছু গড়ে তোলার প্রতি বিশেষ আগ্রহ ছিল সুব্রতর। কলেজে পড়াকালীন সময়েই