অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

বিধানসভা-নির্বাচন ২০২৬

সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের ঘাটালে বড় জয়! পশ্চিম মেদিনীপুর

সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের ঘাটালে বড় জয়!

২০১৪ এবং ২০১৯, পর পর দু’বার ঘাটাল লোকসভা আসন থেকে জয় লাভ করেছিলেন অভিনেতা দীপক অধিকারী ।।২০২৪ লোকসভা নির্বাচনের ঘাটাল প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। তবে মাস কয়েক আগে গরুপাচার কাণ্ডে নাম জড়ায় তারকার। এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দেব, কিন্তু দিদির কথায় সিদ্ধান্ত বদল করে তৃতীয়বার ঘাটাল থেকে লড়াই করেন দেব। যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবের স্বপ্ন, তা বাস্তবায়িত করবে রাজ্য, এই আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ

পশ্চিম মেদিনীপুরের অন্যতম মেদিনীপুর লোকসভা নির্বাচনে জুন মালিয়ার কাছে ২৭১৯১ ভোটে হারলেন অগ্নিমিত্রা পাল! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের অন্যতম মেদিনীপুর লোকসভা নির্বাচনে জুন মালিয়ার কাছে ২৭১৯১ ভোটে হারলেন অগ্নিমিত্রা পাল!

মঙ্গলবার শুরু হতেই দেখা যায় অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে। অনেকে মনে করেছিল, হয়ত এ যাত্রায় মেদিনীপুর থেকে গেল বিজেপির। তবে পশ্চিম মেদিনীপুরের অন্যতম মেদিনীপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার কাছে ২৭১৯১ ভোটে হারতে হয় অগ্নিমিত্রা পালকে।

দেশে লোকসভা ভোটে জয়ের ব্যবধানে রেকর্ড গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কলকাতা

দেশে লোকসভা ভোটে জয়ের ব্যবধানে রেকর্ড গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে সর্বকালীন রেকর্ড গড়লেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সিআই পাতিলকে হারিয়ে স্বাধীনতার পর থেকে দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানের রেকর্ড গড়লেন তিনি। এখনো পর্যন্ত ৭ লক্ষের বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিষেক। যা দেশে আজ পর্যন্ত সমস্ত নির্বাচনে সমস্ত কেন্দ্রে জয়ের ব্যবধানে সর্বোচ্চ।

দেড় লক্ষ্যের বেশি ভোটে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী! পশ্চিম মেদিনীপুর

দেড় লক্ষ্যের বেশি ভোটে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী!

দেড় লক্ষ্যের বেশি ভোটে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী। বিপরীতে থাকা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে কড়া টক্কর দিয়ে তৃতীয়বার জয়ী হলেন তিনি।এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব। দেব বললেন, ভারতের যে রেজাল্ট এসেছে, তাতে বোঝাই যাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া এখন সময়ের অপেক্ষা। যাঁরা ব্ল্যাকমেল করেন, আমিও ব্ল্যাকমেইল হয়েছি, যেভাবে ইডি, সিবিআই শেষ তিন বছরে আমার পিছনেও লাগানো হয়েছে,আজ এগুলো বলতে পারছ

৫ ঘণ্টা অতিক্রান্ত, জয়ের পথে অভিষেক-সায়নী-জুন-মহুয়ারা! পশ্চিমবঙ্গ

৫ ঘণ্টা অতিক্রান্ত, জয়ের পথে অভিষেক-সায়নী-জুন-মহুয়ারা!

লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে ৯৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। মেদিনীপুরে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। কৃষ্ণনগরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

এই মুহূর্তে কোথায় কে এগিয়ে! পশ্চিমবঙ্গ

এই মুহূর্তে কোথায় কে এগিয়ে!

রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা ! কেন্দ্রের ফলাফলের দিকে একনজর : ১০:১০ এ ম (IST) বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। প্রথম রাউন্ডের শেষে ২৬ ভোটে এগিয়ে অধীর। ব্যারাকপুরে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার আরামবাগে এগিয়ে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী শ্রীরামপুরে ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসানসোলে সাড়ে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে

বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী! পশ্চিম বর্ধমান

বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী!

রাত পোহালেই ভোটগণনা। ভাগ্য পরীক্ষা হবে প্রার্থীদের। তার আগে সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে দলীয় বৈঠকে বসেছিল তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের ঘাসফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে আরও অন্যান্য জেলার নেতারা। সেই বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোবাইলেই জেলার নেতাদের ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় জেলা

ফলপ্রকাশের পরেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে! দেশ

ফলপ্রকাশের পরেই ইন্ডিয়া ছেড়ে এনডিএতে!

রাত পোহালেই জানা যাবে লোকসভা ভোটের ফলাফল। বুথফেরত সমীক্ষা বলছে, তৃতীয়বার গেরুয়া ঝড়ে উড়ে যাবে ইন্ডিয়া। বাস্তবে সেই ঝড়ের আগেই টলমল মহারাষ্ট্রের বিরোধী শিবির। বড় দাবি করলেন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক রবি রানা। তাঁর বক্তব্য, ২০ জুনের মধ্যে এনডিএ শিবিরে ফিরে আসবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । উল্লেখ্য, এই নির্দল বিধায়কের স্ত্রী নবনীত রানা এবার অমরাবতী আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।এদিন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক দাবি করলেন, ভোটের ফল সামনে এলেই ফাটল ধরব

রাত পোহালেই লোকসভা ভোটের গণনা! পশ্চিমবঙ্গ

রাত পোহালেই লোকসভা ভোটের গণনা!

রাত পোহালেই লোকসভা ভোটের গণনা শুরু হবে। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ‘এক্সিট পোল’-এ রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে দলের কাউন্টিং এজেন্টদের মনোবল না ভাঙে, সে জন্য আসরে নেমেছেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই দলের তরফে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক ও ইসলামপুর কলেজে দায়িত্বপ্রাপ্ত দলের কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নির্দেশ প

ঘাটাল ও মেদিনীপুর স্ট্রংরুম আগলে সব দলের প্রার্থীরাই! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল ও মেদিনীপুর স্ট্রংরুম আগলে সব দলের প্রার্থীরাই!

আগামীকাল মঙ্গলবার ভোট গণনা। তার আগে সবরকম প্রস্তুতি সারল কমিশন। আগামীকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মোট ন’জন ও ঘাটাল লোকসভা কেন্দ্রের সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে। অন্যদিকে, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে ঘাটাল কলেজে। ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে প্রার্থীদের ভাগ্য। সিসি ক্যামেরায় চলছে নজরদারি। স্ট্রং রুমের বাইরে দিনের ২৪ ঘণ্টা পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়া

সপ্তম দফার নির্বাচনের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে কি বলেন ? কলকাতা

সপ্তম দফার নির্বাচনের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে কি বলেন ?

সপ্তম দফার নির্বাচনের দিন নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর জানালেন যে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কতগুলি আসন পাবে। আর শেষ দফায় ন'টির মধ্যে ন'টি হবে কিনা, সেটাও জানালেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে আমি যেটা বলেছিলাম, আজও সেটাই বলছি। ২০১৯ সালে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম এবং যতগুলি আসন পেয়েছিলাম, সেটা ছাপিয়ে যাব আমরা।আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা

প্রায় ৪০ মিনিট ধরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ‘মহাগুরু! কলকাতা

প্রায় ৪০ মিনিট ধরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ‘মহাগুরু!

শনিবার সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় ৪০ মিনিট ধরে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ‘মহাগুরু’। তবে মিঠুন যেখানে, চমক সেখানে। ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিলেন অভিনেতা।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘‘নির্বাচনের ডিউটি ছিল ৩০ মে পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এ বার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। শনিবার

ভোট কি দিতে যাবেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য? কলকাতা

ভোট কি দিতে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?

প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছোট্ট একটা ফ্ল্যাটে থাকেন তিনি। গত কয়েক বছর ধরেই অসুস্থ। মাঝে অসুস্থতা কিছুটা বেড়েছিল। একটি সময় ছিল যখন ভোটের দিনে বুদ্ধদেব ভট্টাচার্য, স্ত্রী, সন্তানকে নিয়ে ভোট দিতেন। ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ত তাঁর ছবি। কিন্তু এবার কী হবে?সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য এবার ভোট দিতে যেতে পারবেন না।তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা তথা জাতীয় রাজনীতি সম্পর্কে আজও খো

শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন! কলকাতা

শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন!

সপ্তম তথা শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর আরও জোর দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী শনিবার বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে কমিশন। শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন। সপ্ত

দ্রুত গতিতে ছুটছিল ব্রিজভূষণ  সিংয়ের পুত্র  করণের  কনভয়, পিষে মৃত্যু দুই  শিশুর।গুরুতর আহত হন এক মহিলা ! বিধানসভা-নির্বাচন ২০২৬

দ্রুত গতিতে ছুটছিল ব্রিজভূষণ সিংয়ের পুত্র করণের কনভয়, পিষে মৃত্যু দুই শিশুর।গুরুতর আহত হন এক মহিলা !

বুধবার উত্তরপ্রদেশের গোণ্ডায় বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং তথা করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল বিজেপি প্রার্থী করণের কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক জনকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। আহতকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে য

রোড শো'য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী! কলকাতা

রোড শো'য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী!

রোড শো’য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই উচ্ছ্বাস অকল্পনীয়। লোকসভা ভোটের প্রচার পর্বে বার বার তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে। ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরকে। তবে ভোট সপ্তমীর আগে আজ বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক বোঝালেন মোদী। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে, এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন

অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ,অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে আবেদন ! দেশ

অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ,অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে আবেদন !

আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে আবেদন করলেন। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছেন। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পরের দিন আত্মসমর্পণ করতে হবে তাঁকে। আম আদমি পার্টি সূত্রে খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে আপ সুপ্রিমোর। তার মধ্যে রয়েছে PET-CT স্ক্যান। মূলত ক্যানসার নির্ধারণ করার জন্যই এই পরীক্ষা করানো হয়। অন্

নরেন্দ্র মোদীর 'ঈশ্বর প্রেরিত' উক্তিতে রাহুল গান্ধীর কটাক্ষ ! বিধানসভা-নির্বাচন ২০২৬

নরেন্দ্র মোদীর 'ঈশ্বর প্রেরিত' উক্তিতে রাহুল গান্ধীর কটাক্ষ !

হিমাচল প্রদেশে প্রচারে গিয়ে রাহুল গান্ধীর কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উল্লেখ্য,নরেন্দ্র মোদী প্রথমে বলেছিলেন, তাঁর জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি বলে তিনি এখন নিশ্চিত। তাঁর বিশ্বাস, পরমাত্মা তাঁকে কোনও বিশেষ কাজে পাঠিয়েছেন। এর পরে নরেন্দ্র মোদী বলেছেন, ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাঁকে ডেকে নেবেন না বলে তাঁর বিশ্বাস। সম্প্রতি আর এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, তিনি ‘অবিনাশী’। তাঁর বিনাশ নেই। আজ রাহুল গান্ধী প্রশ্ন তুললেন, নরেন্দ্র মোদীর মন

‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ হিরণ প্রসঙ্গে দেবের জবাব! বিধানসভা-নির্বাচন ২০২৬

‘‘যেমন ব্যবহার করবেন, তেমনই রিটার্ন পাবেন।’’ হিরণ প্রসঙ্গে দেবের জবাব!

দেবের অভিযোগ, প্রথম থেকে কেশপুরকে নিয়ে পরিকল্পনা করেছেন হিরণ। তিনি ‘ফাঁস’ করে দিয়েছিলেন যে, এক বিজেপি কর্মীকে খুন করিয়ে কেশপুরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবে বিজেপি। তাই এখন নতুন করে কেশপুরকে ইস্যু করছে বিজেপি। শনিবার সকাল থেকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বার বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন । কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও পুলিশ তো কখনও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির তারকা প্রার্থী। কিন্তু শনিবার ভোটের সকাল থেকে কেশপুর উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উ

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ! পশ্চিম মেদিনীপুর

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় !

ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত জওয়ান। আজকের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ১২৯ নং চকসাহাপুর বুথ এলাকায় লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানি করে এক জওয়ান। ডেবরার বিডিও জানিয়েছেন, ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে । ডেবরা ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে৷ সেখানকার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতার স্বামীর অভিযোগ, তিনি স্নান করতে পুকুরে গিয়েছিলেন ৷ সেই সময় এক জওয়ান তাদের ঘরে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় । সেই জওয়ানই তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছে ৷অভিযোগ পেয়েই