জলপাইগুড়ি
উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!
দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এ
প্রায় ৫৪ ঘণ্টা পর সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল দু’জন!
উল্লেখ্য, সোমবার দুপুরে নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকা তাঁদের গাড়ি লক্ষ্য করে লাঠি, জুতো এবং পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের শান্ত করতে গিয়ে খগেন মুর্মু গুরুতরভাবে আহত হন। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জলপ
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ!
পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? আংশিকভাবে বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন? কোন কোন রাস্তা বন্ধ আছে? কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? ১)
জলপাইগুড়ি
পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, ছেলেকে আদালতের যাবজ্জীবন কারাদণ্ড...
মায়ের পেনশনের টাকা না পেয়ে রাগের বশে তাকে খুন করেছিল নিজেরই ছেলে। ঘটনার প্রায় দুই বছর পর জলপাইগুড়ি আদালত শুনিয়ে দিল চূড়ান্ত রায়—দোষী ছেলেকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। তারই সাথে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছিল গত ২০২৩ সালের মে মাসে, শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। পুলিশি তদন্তে জানা যায়, বৃদ্ধার দুই ছেলের মধ্যে ছোটর সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। ছোট ছেলে না থাকার সুযোগে বড় ছেলে বিজয় পান্না, মা শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে। এরপরে
জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!
তিনদিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। আর বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না।’ এরপরই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীবলেন, ‘ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ীকে শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও পাবেন তাঁরা।’ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস-এর অধীনে ৬৯তম স্টেট স্কুল গেমস!
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর অধীনে ৬৯ তম স্টেট স্কুল গেমস ২০২৫ অনূর্ধ্ব ১৪, ১৭,১৯ বালক ও বালিকা বিভাগের প্রতিযোগিতা আয়োজিত হয়। শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৪ - ২৭ আগস্ট। রাজ্য স্কুল গেমসে পশ্চিম মেদিনীপুরের দুই বালিকা অদ্রিজা খাঁড়া ও ত্রিপর্ণা বেরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সিলেক্টর হিসেবে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের মেয়ে টেবিল টেনিস জাতীয় খেলোয়াড় ও কোচ শ্রীপর্ণা নন্দ।
জলপাইগুড়ি
জলপাইগুড়িতে জঙ্গলের মাঝ রাস্তায় একই গাড়িতে বিজেপি নেত্রী ও তৃণমূল নেতার চাঞ্চল্য কর ভিডিয়ো!
জলপাইগুড়িতে ধরা পড়ল এক চাঞ্চল্য কর ঘটনা। জলপাইগুড়ির বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। আর একজন জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা পঞ্চানন রায়। এই দুই শাসক ও বিরোধী শিবিরের কীর্তি ঘিরে হতবাক সাধারন মানুষ। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে,এই দুই রাজনীতিবিদ স্থানীয় ক্রান্তি এলাকায় জঙ্গলের পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে সুরা পান করছিলেন। হটাৎ মাঝ রাস্তায় ওমন একটি গাড়ি দাঁড়ানো দেখে সন্দেহ জাগে এলাকাবাসীদের মধ্যে। তারাই ঘিরে ধরে গাড়িটি এবং মোবাইল ন
জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা!
ঘটনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার মামলা। চলতি মাসের ১৪ তারিখ রাত একটা নাগাদ ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর দুটি এটিএম-এ হানা দিয়ে মোট ৫৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা চুরি করে নেয় দুষ্কৃতিরা। এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, ময়নাগুড়ির জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা।একটা গ্যাস 'কাটার'। তাই দিয়েই পরপর দুটো এটিএম ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকা চুরি করে উধাও একদল দুষ্কৃতি। উধাও বলে উধাও? একেবারে জঙ্গলে ভ্যানিশ।খবর পাওয়া মাত্রই এলাকার বিভিন্ন রাস্তায় চেকিং চাল
সক্রিয় হয়েছে জঙ্গিদের স্লিপার সেল,সতর্ক করলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান!
শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হল মক ড্রিলের মধ্যে দিয়ে।এরই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজারদের বলেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “বাড়িতে নতুন ভাড়াটিয়া রাখলে, সেই ভাড়াটিয়ার যাবতীয় তথ্য
মুদিখানার দোকানে কাজ করে মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সেরা কৌশিকঘোষ !
মুদিখানা দোকানে কাজ করেও মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সেরা হয়েছে কৃতী ছাত্র কৌশিক ঘোষ। টোটোচালক বাবাকে আর্থিক সহায়তা করতে ছোট্ট একটি মুদিখানা দোকান চালায় কৌশিক। দিনভর সেখানেই কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে জেলার সেরা হয়েছে সে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৪। মাত্র ২ নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ রয়েছে কৌশিকের। তাই আগামীদিনে আরও ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হতে চায় মাধ্যমিকের এই কৃতী ছাত্র।
কালিম্পং
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস!
শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনা ঘটেছে অটল সেতু ভেঙে। বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করতে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের প্রতিকূলতার মুখে পড়তে হয়। উদ্ধারে হাত লাগায় সিকিম পুলিশও। দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রংপো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানাযায়,মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ২০ জনের বেশি। তবে হতাহ
ঝাড়গ্রাম
রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলায় শুরু হচ্ছে ‘জয় জোহার’ মেলা!
রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলায় শুরু হচ্ছে ‘জয় জোহার’ মেলা। ‘জয় জোহার মেলা’র আয়োজনের জন্য বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর জেলার অধীনে থাকা ব্লকগুলিতে। সরকারি সূত্রে খবর, ১৫টি জেলার মোট ১০২টি ব্লকে এই মেলার আয়োজন করা হচ্ছে। সেখানে বিগত ১১ বছরে আদিবাসীদের উন্নয়নের জন্য কী কী করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা তুলে ধরা হচ্ছে। প্রচার করা হবে আদিবাসীদের সুবিধার্থে রাজ্য সরকার কোন কোন প্র
৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে!
৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে পুলিশ কর্তার উদ্যোগে।থার্ড আই আর্টিস্ট গোষ্ঠীর সভাপতি অংশুমান সাহা (আইপিএস) ও দাভগ্রাম শিলিগুড়ির র্যাফের কমান্ডান্টের উদ্যোগে এবং শিল্পী তথা জওহর নবোদয় বিদ্যালয়ের আর্ট শিক্ষক সোমনাথ বিশ্বাসের ব্যাবস্থাপনাই দেশ বিদেশের ৩২ জন শিল্পীদের নিয়ে ৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালটি হয়। অনুষ্ঠিত হয় ২০শে অক্টোবর থেকে ২৩শে অক্টোবর। থিম ছিল গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড নেচার। প্রায় ১৫০ টি ছবি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিতালি এক্সপ্রেস!
কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মিতালি এক্সপ্রেস বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রবিবার নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত
জলপাইগুড়ি
বেপরোয়া বালি বোঝাই ডাম্পারের বলি হস্তিশাবক!
বৃহস্পতিবার ভোর রাতে বৈকন্ঠপুর বনবিভাগের অধীনে থাকা গজল ডোবা ক্যানেল রোডের এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হস্তিশাবক। ওই সময় বেপরোয়া ভাবে চলা একটি বালি বোঝাই ডাম্পার পিষে দেয় হাতির ছানাটিকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও বনদফতরের হাতে এসেছে। জঙ্গলের ভিতর থেকে সবেমাত্র বেরিয়েছিল হস্তিশাবকটি। তখনই পিষে দেয় ডাম্পারটি। বুঝতে পেরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। তারপর আবার ব্যাক গিয়ারে পিছিয়ে এসে পাশ কাটিয়ে চলে যায় ডাম্পারটি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে হস্তিশাবকটি।এরপর
দেশ
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারী চালক ও গার্ডকে দায়ী রেলের!
রেল সূত্রে যৌথ পর্যবেক্ষণ রিপোর্টে দাবি করা হয়েছে নিয়ম অমান্য করে দ্রুত গতিতে মালগাড়ি চালানোর জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। মালগাড়ির মৃত চালক অনিল কুমার, জখম সহকারী চালক মনু কুমার এবং ট্রেন ম্যানেজার (গার্ড) ভবেশকুমার শর্মাকে ওই রিপোর্টে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। বলা হয়েছে, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ থাকলে যে নিয়ম মেনে ট্রেন চালানো উচিত, তা মানেননি তাঁরা। এমনকি নিয়মের বাইরে বেরিয়ে অতিরিক্ত গতিতে মালগাড়ি চালিয়েছেন। অন্যদিকে রেল সূত্রে খবর,
মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হল ঐতিহ্যবাহী বন বাংলো!
মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হলং এর ঐতিহ্যবাহী বন বাংলো। আগুন নিভলেও ক্ষতির ক্ষত গভীর। কারণ জলদাপাড়া অভয়ারণ্যের গভীরে সবুজে ঢাকা এই বন বাংলোর প্রতি বরাবরই অন্যরকম টান অনুভব করেন রাজ্যের ভ্রমণপ্রিয় মানুষ। বিষয়টা জানা আছে বন দফতরেরও। কিন্তু ফিনিক্স পাখির মতো সেই বাংলোর বেঁচে ফেরা হবে কিনা তা নিয়ে এখনও অন্ধকারেই রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। ১৯৬৭ সালে তৈরি এই আট কোঠার বাংলো পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বাংলোর সামনে থেকেই দেখা যেত বাইসন, হাতি,
"কাঞ্চনজঙ্ঘা"ট্রেনে ছিল না ‘কবচ’?
সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার গাফিলতি কার? এখন কাঁটাছেঁড়া চলছে তা নিয়েই। এই ঘটনায় আরও একবার চর্চায় ‘কবচ’। এই প্রযুক্তি ট্রেনে থাকলে এড়ানো যেত আজকের ঘটনা। সোমবার সকালের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের (সাত যাত্রী এবং দুই রেলকর্মী) মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চলছে তাঁদের চিকিৎসা। উদ্ধারকাজ শেষ হলেও ট্রেন চলাচল পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রেলের ব্যাখ্যা অনুযায়ী, ‘কবচ’ হল মূলত একটি সংঘর্ষবিরোধী প্রযুক্তি। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস!
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক ঘণ্টার দূরত্বে থাকা রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কামরা আর একটি কামরার উপরে উঠে গেছে। কামরাগুলি দুমড়েমুচড়ে গিয়েছে। ভেতরে বেশ কয়েকজন আটকে আছে দেখা যাচ্ছে। তাঁদের অনেকেই নিথর অবস্থায় রয়েছে
সিকিমে অতিবৃষ্টির জের, জলস্তর বাড়ছে তিস্তায়!
ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীতে । সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন । ইতিমধ্যেই বৃহস্পতিবার তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল । ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরও বেড়েছে । এই বিষয়ে সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে ।অতিরিক্ত বৃষ্টির সতর্কবার্তা জারির আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ত্রাহি রব উঠেছে উত্তরবঙ্গ ও সিকিমে। অতিবৃষ্টির জেরে ধস নামা, বাড়ি ধসে পড়া, রাস্তা ভেসে যাওয়া থেকে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নাভিশ্বাস উঠেছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্প