অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

কালিম্পং

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি! জলপাইগুড়ি

পাহাড়ে প্রশাসনিক অচলাবস্থা কাটাতে জিটিএ-তে প্রশাসক, উন্নয়নে ২৫০ কোটি!

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে তৈরি হওয়া প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। জিটিএ-র প্রশাসক হিসেবে আইএএস আধিকারিক স্মৃতিরঞ্জন মোহান্তিকে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রী। এরপর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জিটিএ-তে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।পাহাড়ের বিপর্যয় মোকাবিলা এবং সার্বিক উন্নয়নের জন্য ২৫০ কোটি টাক

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের! জলপাইগুড়ি

পুজোর আগেই খুলতে পারে ১০–১২টি বন্ধ চা বাগান! মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো ডুয়ার্সের শ্রমিকদের!

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাজ্যের একাধিক চা বাগান পুজোর আগেই খুলে যেতে পারে। এমনই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুজোর আগেই ১০ থেকে ১২টি বন্ধ চা বাগান খোলার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিকরা। রেড ব্যাঙ্ক, নিউ ডুয়ার্স, কিলক

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা! পশ্চিমবঙ্গ

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা!

পশ্চিমবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। ঝাড়খণ্ডের উপর অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগের মূল কেন্দ্র হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া

পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426! জলপাইগুড়ি

পর্যটকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ! শিলিগুড়িতে চালু হল নতুন হেল্পলাইন ও ট্রাফিক মার্শাল, চালু হল বিশেষ সহায়তা নম্বর 9800242426!

শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও পর্যটক পরিষেবাকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন। রবিবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'ট্রাফিক মার্শাল' পরিষেবা এবং পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন নম্বর – 9800242426। অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, জেলাশাসক হরিশংকর পানিকের, ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের শীর্ষ

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত! বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ পশ্চিমবঙ্গ

প্রবল বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত! বালাসনের জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ

প্রবল বর্ষণের জেরে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়লেও বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সারারাতের টানা ভারী বৃষ্টিতে একাধিক এলাকায় ধস নেমেছে, ভেঙে পড়েছে গাছ এবং বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দুধিয়া এলাকায়, যেখানে বালাসন নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে অস্থায়ী দুধিয়া সেতু। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। জানা গিয়েছে, বৃহস্পত

কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন?রিচাকে বঙ্গভূষণ, ডিএসপির পদে চাকরি! CRICKET

কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন?রিচাকে বঙ্গভূষণ, ডিএসপির পদে চাকরি!

শনিবার ৯ই নভেম্বর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।রিচাকে সম্মান জানাতে বসেছিল চাঁদের হাত। ক্রিকেটের নন্দনকাননে যেন বিশ্বজয়ের ঢাক বাজল শনিবার, রিচাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী— কে ছিলেন না! যেন চাঁদের হাট।মুখ্যমন্ত্রী বলেন, 'ঝুলন

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর! আলিপুরদুয়ার

উত্তরবঙ্গে গিয়ে মঙ্গলের সূচীতে হঠাৎ পরিবর্তন মুখ্যমন্ত্রীর!

দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বদলে গেল মুখ্য়মন্ত্রী সফরসূচি। তিনি মিরিকে যাবেন না, তার পরিবর্তে যাবেন সুখিয়াপোখরিতে। লাগাতর বৃষ্টি, ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দার্জিলিঙের এ

দার্জিলিং ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ১৪! কালিম্পং

দার্জিলিং ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ১৪!

ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়। যার ফলে  পাহাড়ে নেমেছে ভূমিধস। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ বিভিন্ন সড়ক। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। উত্তাল তিস্তা, মহানন্দা, জলঢাকা এবং তোর্সা নদী। জলবন্দি কয়েক হাজার পরিবার।কালিম্পংয়ে তিস্তা বাজার নদীর জলের তলায়। সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়ায় সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৯ মাইল এলাকায় বালুওয়াখানি ত

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ! কালিম্পং

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ!

পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ভেঙে পড়েছে ব্রিজ। বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের সমতল এলাকায়। মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ফুঁসছেে তোর্সাও। দার্জিলিঙে ধস নেমে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেঙে গিয়েছে অসংখ্য রাস্তা ও সেতু। ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তার জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? আংশিকভাবে বাতিল করা হয়েছে কোন কোন ট্রেন? কোন কোন রাস্তা বন্ধ আছে? কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? ১)

অতিভারী বৃষ্টিতে তিস্তার জলে ভেসেছে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়ক! কালিম্পং

অতিভারী বৃষ্টিতে তিস্তার জলে ভেসেছে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি ১০ নম্বর জাতীয় সড়ক!

সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বিরাট এলাকা। বর্ষণের জেরে বিপর্যস্ত হয়েছে দার্জিলিং। সোমবার রাতে হওয়া এই প্রবল বৃষ্টিতে সিকিমের রাজপথ ভেসে গিয়ে সাময়িকভাবে প্রায় নদীর আকৃতি নেয়। সেইসঙ্গে প্লাবিত হয়েছে সমতলও। জানা গিয়েছে, সিকিমে প্রবল বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা। অতিভারী বৃষ্টির জন্য এই পাহাড়ি নদীর জলে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের উপর রবি ঝোরার লিখুভির এলাকায় হয়েছে ভূমিধস। যার জেরে সিকিম-কালিম্পং-শিলিগুড়ি যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে।

ভয়াবহ বৃষ্টি বিপর্যস্ত কালিম্পং-সিকিম! কালিম্পং

ভয়াবহ বৃষ্টি বিপর্যস্ত কালিম্পং-সিকিম!

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত কালিম্পং-সিকিম যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়ক ১০-এর একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে লাগাতার নেমে আসছে বড় বড় পাথর ও বোল্ডার। সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। কালিম্পংয়ের পুলিশ সুপারের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাতীয় সড়ক ১০-এর একাধিক অংশ ক্ষতিগ্রস্ত। লিকুভিড়ের কাছে পাহাড় বেয়ে পাথর নামছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পংয়ে ১০৪.৬ মিলি

শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস! কালিম্পং

শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস!

শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনা ঘটেছে অটল সেতু ভেঙে। বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করতে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের প্রতিকূলতার মুখে পড়তে হয়। উদ্ধারে হাত লাগায় সিকিম পুলিশও। দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রংপো হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানাযায়,মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ২০ জনের বেশি। তবে হতাহ

৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে! জলপাইগুড়ি

৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে!

৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল হয়ে গেলো শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে পুলিশ কর্তার উদ্যোগে।থার্ড আই আর্টিস্ট গোষ্ঠীর সভাপতি অংশুমান সাহা (আইপিএস) ও দাভগ্রাম শিলিগুড়ির র‍্যাফের কমান্ডান্টের উদ্যোগে এবং শিল্পী তথা জওহর নবোদয় বিদ্যালয়ের আর্ট শিক্ষক সোমনাথ বিশ্বাসের ব্যাবস্থাপনাই দেশ বিদেশের ৩২ জন শিল্পীদের নিয়ে ৭তম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালটি হয়। অনুষ্ঠিত হয় ২০শে অক্টোবর থেকে ২৩শে অক্টোবর। থিম ছিল গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড নেচার। প্রায় ১৫০ টি ছবি

২ দিন পরে ভোট!নেই কোনও ব্যানার, ফেস্টুন বা ফ্ল্যাগ,চুপচাপ কালিম্পং! কালিম্পং

২ দিন পরে ভোট!নেই কোনও ব্যানার, ফেস্টুন বা ফ্ল্যাগ,চুপচাপ কালিম্পং!

লোকসভা ইলেকশন ২০২৪ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই শহরে লক্ষাধিক ভোটার। কিন্তু ভোট নিয়ে নেই কোনো উত্তেজনা। এমনকী, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোটারের কাছে করজোড়ে ভোট প্রার্থনাও নেই।এমনিতেই কালিম্পংয়ে বাম কিংবা কংগ্রেসের তেমন অস্তিত্ব নেই। আছে কেবল তৃণমূল সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিজেপি ও তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ। নির্বাচন ঘোষণার পরে বিজেপি এখনও পর্যন্ত একটি কর্মিসভা করেছে। আলাদা করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফও কর্মিসভা করেছে।

কয়েক মিনিটের ঘূর্ণিঝড়, আর তাতেই কার্যত তছনছ! দার্জিলিং

কয়েক মিনিটের ঘূর্ণিঝড়, আর তাতেই কার্যত তছনছ!

রবিবার ঘড়ির কাঁটা ৫টা ছুঁই ছুঁই। হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে জলপাইগুড়িতে। কিছু বোঝার আগেই দানবের মতো তাণ্ডব চালাতে থাকে ঘূর্ণিঝড়। প্রভাবিত জলপাইগুড়ি শহর সহ ধূপগুড়ি, ময়নাগুড়ি।জলপাইগুড়ির ঝড়টা টর্নেডো। এখন যে পরিস্থিতি রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে।’জানা গিয়েছে, রবিবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা কর

কয়েক মিনিটের ঝড়়ে লন্ডভন্ড উত্তরবঙ্গ! কালিম্পং

কয়েক মিনিটের ঝড়়ে লন্ডভন্ড উত্তরবঙ্গ!

রবিবার বিকেলে তাতেই লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার— উত্তরবঙ্গের এই তিন জেলার বিস্তীর্ণ এলাকা। প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি।ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা বাগান ও ধূপগুড়ি। অনেকেই আহত। ঘরদোর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু।রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মাথাভাঙার ১ নম্বর ব্লকের শিকারপ

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই! পশ্চিমবঙ্গ

লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই!

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল প্রকাশ করা হবে। কেন এবার ৭ দফায় নির্বাচন করা হচ্ছে, তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “দেশের ভৌগলিক চিত্র দেখুন। নদী থেকে পাহাড়, মরুভূমি। নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন। তাদের উপরে কী চাপ দেখুন। ২-৩ দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। এর মাঝে হোলি থেকে শুরু করে রাম নবমী-হাজারো উৎসব রয়েছে। তার মাঝে ন

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক! জলপাইগুড়ি

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক!

সেবকের করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিল এক যুবক। বাড়িতে নিজের বোনকে ফোন করে তারপরেই সে করোনেশন ব্রিজ থেকে তিস্তার জন্য ঝাঁপ দেয়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশে খবর দেন। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্য শুরু করা হয়নি। যুবকটি শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে সে কেন আত্মহননের পথ বেছে নিল সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবারের লোকজন।বাড়িতে ফোন করে সেবকে তিস্তায় ঝাঁপ দিল এক যুবক। বুধবার বিকালে সেবকে করোনেশন সেতুর কাছে ঘটনাটি ঘটে। যদিও রাত হয়ে যাওয়ায় এদি