অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

মেধার স্বীকৃতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ২৬০ কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ববিদ্যালয় পদক! পশ্চিম মেদিনীপুর

মেধার স্বীকৃতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ২৬০ কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ববিদ্যালয় পদক!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ জুলাই বুধবার বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে ২০২৩, ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) স্তরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় পদক প্রদান অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ২৬০ জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয় পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বল

নারী শিক্ষা, ক্ষমতায়ন ও নিরাপত্তায় জোর, শালবনীর পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ে সচেতনতা শিবির! পশ্চিম মেদিনীপুর

নারী শিক্ষা, ক্ষমতায়ন ও নিরাপত্তায় জোর, শালবনীর পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ে সচেতনতা শিবির!

১৫ই জুলাই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে 'নারী শিক্ষা, ক্ষমতায়ন ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস)। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, বিধায়ক বিমান মাহাতো-সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার, নারীর আত্মনির্ভরতা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত

মেদিনীপুর শহরের  পঞ্চুরচকে ৪১টি দোকানে উচ্ছেদের নোটিস, জীবিকা নিয়ে শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের পঞ্চুরচকে ৪১টি দোকানে উচ্ছেদের নোটিস, জীবিকা নিয়ে শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা!

মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় রাস্তার ধারে ছোট-বড় দোকান করে বহু ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। এই দোকানগুলির আয়ের উপরই নির্ভর করে তাঁদের সংসার, সন্তানের পড়াশোনা, চিকিৎসার খরচ এবং বিভিন্ন ঋণের কিস্তি পরিশোধ। কিন্তু এবার সেই জীবিকাই অনিশ্চয়তার মুখে পড়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের পক্ষ থেকে পঞ্চুরচক সংলগ্ন রাস্তার ধারে থাকা প্রায় ৪১টি দোকানে উচ্ছেদের নোটিস দেওয়া হয়। নোটিসে জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে দোকান খালি করতে হবে। নির্ধারিত স

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জে. এন. মহান্তির দর্শনচিন্তা নিয়ে আন্তর্জাতিক সেমিনার, ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন নিয়ে আলোচনা! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জে. এন. মহান্তির দর্শনচিন্তা নিয়ে আন্তর্জাতিক সেমিনার, ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন নিয়ে আলোচনা!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন ও জীবন-জগৎ বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাশমল হলে অনুষ্ঠিত হল "ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন: সমকালীন চিন্তায় জে. এন. মহান্তির দার্শনিক অবদানের অনুসন্ধান" শীর্ষক একদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। বিশিষ্ট দার্শনিক জে. এন. মহান্তি-র দর্শনচিন্তা এবং ভারতীয় দর্শনের সঙ্গে আধুনিক বৌদ্ধিক ভাবনার সংযোগ নিয়ে এই সেমিনারে বিশদ আলোচনা হয়।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দার্শনিক, শিক্ষাবিদ, গবে

মাটিতে স্তূপ করে রাখা ওষুধ, স্যাঁতসেঁতে ঘরে মেডিকেল স্টোর—মেদিনীপুর মেডিকেলে নতুন বিতর্ক! পশ্চিম মেদিনীপুর

মাটিতে স্তূপ করে রাখা ওষুধ, স্যাঁতসেঁতে ঘরে মেডিকেল স্টোর—মেদিনীপুর মেডিকেলে নতুন বিতর্ক!

আবারও বিতর্কের কেন্দ্রে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার অভিযোগ, হাসপাতালের মেডিকেল স্টোর দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে। ফলে সেখানে সংরক্ষিত ওষুধের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রোগীদের জীবন নিয়ে চরম অবহেলা করা হচ্ছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। ২০২৫ সালের বহুচর্চিত স্যালাইন-কাণ্ড এবং সম্প্রতি মেয়াদোত্তীর্ণ স্যালাইন বিতরণের অভিযোগের পর ফের হাসপাতালের ওষুধ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি

পশ্চিম মেদিনীপুরে DISHA বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে DISHA বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা!

মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিম মেদিনীপুর জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (District Development Coordination and Monitoring Committee – DISHA) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP), সাংসদ, বিধায়ক, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভ

পরিবেশ রক্ষায় একসুরে প্রশাসন, পশ্চিম মেদিনীপুরে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

পরিবেশ রক্ষায় একসুরে প্রশাসন, পশ্চিম মেদিনীপুরে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি!

পরিবেশ সংরক্ষণ, বনায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ ২০২৬। এ বছর সমগ্র পশ্চিমবঙ্গে ৭ কোটি ২০ লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা।উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সূচনা করেন। সে

পেনশন ও বেতন-বিতর্কে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারক, আদালত অবমাননার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে মামলা! পশ্চিম মেদিনীপুর

পেনশন ও বেতন-বিতর্কে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারক, আদালত অবমাননার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে মামলা!

শ্চিমবঙ্গের জেলা বিচার বিভাগের বিচারকদের উচ্চশিক্ষার যোগ্যতা (এলএল.এম.)-জনিত অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং সেই ভিত্তিতে পেনশন নির্ধারণের বিতর্ক এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক সোমা চক্রবর্তী সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে অভিযোগ করেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় তিনি এখনও পর্যন্ত প্রাপ্য পেনশন ও অন্যান্য অবসরকালীন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।সোমা চক্রবর্তী ২০২৪ সালের ৩১ মে বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেল

বৃষ্টিকেও উপেক্ষা করে ‘জনতার দরবার’-এ বিধায়ক শঙ্কর গুছাইত, শুনলেন মানুষের অভাব-অভিযোগ পশ্চিম মেদিনীপুর

বৃষ্টিকেও উপেক্ষা করে ‘জনতার দরবার’-এ বিধায়ক শঙ্কর গুছাইত, শুনলেন মানুষের অভাব-অভিযোগ

বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করেই নিয়মমাফিক অনুষ্ঠিত হলো ‘জনতার দরবার’ কর্মসূচি। মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুছাইত এদিন বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরাসরি শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।প্রতিদিনের মতো এদিনও বহু মানুষ পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্পসহ একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে বিধায়কের কাছে উপস্থিত হন। তিনি প্রত্যেক আবেদনকারীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সম

খড়গপুরে জগন্নাথের নবযৌবন দর্শনে উপচে পড়ল ভক্তসমাগম, এবার রথযাত্রার অপেক্ষা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে জগন্নাথের নবযৌবন দর্শনে উপচে পড়ল ভক্তসমাগম, এবার রথযাত্রার অপেক্ষা!

১৪ জুলাই এই পবিত্র উপলক্ষে খড়গপুরের নিউ সেটেলমেন্ট জগন্নাথ মন্দিরে বহু ভক্ত সমবেত হয়ে মহাপ্রভুর নবযৌবন রূপ দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরে বিশেষ পূজা, আরতি ও ধর্মীয় আচার পালিত হয়।স্নানযাত্রার পর দীর্ঘ ১৫ দিনের অনাসারা পর্ব শেষে ভক্তদের দর্শন দিলেন মহাপ্রভু জগন্নাথ। পুরীর শ্রীমন্দিরের পাশাপাশি খড়গপুরের নিউ সেটেলমেন্ট জগন্নাথ মন্দিরেও অনুষ্ঠিত হলো নেত্র উৎসব ও নবযৌবন দর্শন। এই শুভক্ষণকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। হিন্দু ধর্মীয়

আজও ভিজবে বাংলা: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! পশ্চিম মেদিনীপুর

আজও ভিজবে বাংলা: একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড় ও ড

শালবনিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর! পশ্চিম মেদিনীপুর

শালবনিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর!

ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ২৩৪ নম্বর শালবনি বিধানসভার অন্তর্গত শালবনি মণ্ডল–২-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ জুলাই চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য, জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, শালবনি মণ্ডল–২-এর সভাপতি পলাশ সেন, রাজ্য, জেলা

আমতলায় মাটি ধসে ভেঙে পড়ার আশঙ্কা শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি! পশ্চিম মেদিনীপুর

আমতলায় মাটি ধসে ভেঙে পড়ার আশঙ্কা শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি!

মেদিনীপুর শহরের উপকণ্ঠে খড়গপুর ২২৮ গ্রামীণের অন্তর্গত আমতলার ক্ষুদিরাম পার্কে অবস্থিত জেলার সর্ববৃহৎ শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি বর্তমানে ধসে পড়ার আশঙ্কায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্বিতীয় কাঁসাই সেতুর নির্মাণকাজের জন্য মূর্তির পাদদেশের মাত্র এক মিটার দূরে গভীর গর্ত খোঁড়া হয়েছে। টানা বর্ষণে বেলে মাটি ধসে পড়ায় মূর্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনও মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৫ ফেব্রুয়ারি ড

মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মহিলা বিজ্ঞানকর্মী প্রশিক্ষণ শিবির, স্বনির্ভরতা ও বিজ্ঞানচর্চায় নতুন দিশা পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মহিলা বিজ্ঞানকর্মী প্রশিক্ষণ শিবির, স্বনির্ভরতা ও বিজ্ঞানচর্চায় নতুন দিশা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এবং মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় রবিবার নির্মল হৃদয় আশ্রম (চার্চ) হাইস্কুলে অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় মহিলা বিজ্ঞানকর্মী প্রশশিক্ষণ শিবির। বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, নারী স্বনির্ভরতা এবং স্বাস্থ্য ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার ১৮টি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় বিজ্ঞান সভার সদস্য, রাজ্য নেতৃত্ব, অতিথি, জেলা প্রশিক্ষক, জেলা নেতৃত্ব ও স্বেচ্ছাসেবক-সহ মোট

শালবনিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন,জনসংযোগে ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর! পশ্চিম মেদিনীপুর

শালবনিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন,জনসংযোগে ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর!

ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ২৩৪ নম্বর শালবনি বিধানসভার অন্তর্গত শালবনি মণ্ডল–২ এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ জুলাই চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য, জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, শালবনি মণ্ডল–২-এর সভাপতি পলাশ সেন, রাজ্য, জেলা

শিক্ষিত বেকার যুবক-যুবতীদের  স্বনির্ভর করতে পশ্চিম মেদিনীপুরে চালু ‘PACE’ অ্যাপ পশ্চিম মেদিনীপুর

শিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে পশ্চিম মেদিনীপুরে চালু ‘PACE’ অ্যাপ

শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) অ্যাপ। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতা

খড়গপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দিলীপ ঘোষ, বললেন—'মানুষ পরিষেবা চাইছে, কাজ করুন'! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দিলীপ ঘোষ, বললেন—'মানুষ পরিষেবা চাইছে, কাজ করুন'!

অরণ্য সপ্তাহ উপলক্ষে সোমবার খড়গপুরে নিজের বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিভিন্ন প্রজাতির চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ, সমাজসেবী এবং পরিবেশপ্রেমীরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "রাজ্য সরকার ১৩ জুলাই থেকে সাত দিনের জন্য অরণ্য সপ্তাহ পালন করছে। আমরা প্রতি বছর রথযাত্রার সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। কিন্তু এখন মানুষ গাছ লাগানোর প

"Justice for Our Children"— ন্যায়বিচার ও প্রিন্সিপাল অপসারণের দাবিতে বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

"Justice for Our Children"— ন্যায়বিচার ও প্রিন্সিপাল অপসারণের দাবিতে বিক্ষোভ!

মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্র যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে।তবে ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের একাংশের। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই স্কুলের প্রধান ফটকের সামনে অভিভাবকরা অবস্থান-বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন

মেধাবীদের উৎসাহে অনন্য উদ্যোগ, ঘাটালে ভারতীয় রেডক্রসের সম্মাননা অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

মেধাবীদের উৎসাহে অনন্য উদ্যোগ, ঘাটালে ভারতীয় রেডক্রসের সম্মাননা অনুষ্ঠান!

ভারতীয় রেডক্রস সোসাইটি, ঘাটাল শাখার উদ্যোগে এবং দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট-এর সহযোগিতায় আয়োজিত হল ‘মেধা সম্মাননা ও উৎসাহ প্রদান-২০২৬’ অনুষ্ঠান। ঘাটাল মহকুমার ২০২৬ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের অফিসিয়াল পার্টনার ছিল কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে

ড. এ.পি.জে. আবদুল কালাম অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা পশ্চিম মেদিনীপুর

ড. এ.পি.জে. আবদুল কালাম অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হবিবপুর মিঠু মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ডক্টর এ.পি.জে. আবদুল কালাম অ্যাথলেটিক ক্লাব। শিবিরটির চিকিৎসা পরিষেবা প্রদান করে মেদিনীপুর রোটারি আই হাসপাতাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সেখ মইদুল, সহ-সভাপতি অরিন্দম মুখার্জি, তারক বোস, সেখ আরফান, সেখ বাবলু, সেখ সারজু, পিকুসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার সকাল থ