অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

'আজকের পড়ুয়ারাই আগামী ভারতের নির্মাতা'—ডিএভি স্কুলে অনুষ্ঠানে দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

'আজকের পড়ুয়ারাই আগামী ভারতের নির্মাতা'—ডিএভি স্কুলে অনুষ্ঠানে দিলীপ ঘোষ!

মেদিনীপুরের প্রায় ১৪০ বছরের ঐতিহ্যবাহী ডিএভি পাবলিক স্কুলে শনিবার (১১ জুলাই) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের সাফল্যের প্রশংসা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ আমলে আচার্য জ্ঞানানন্দ সরস্বতী-র উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, মূল্যবোধ ও সংস্কার গড়ে তোলার ক্ষেত্

চন্দ্রকোনা রোড রথযাত্রা ২০২৬: নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনের কড়া নজর, গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোড রথযাত্রা ২০২৬: নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনের কড়া নজর, গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত

আসন্ন চন্দ্রকোনা রোড রথযাত্রা ২০২৬-কে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গড়বেতা–৩ ব্লক প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গড়বেতা–৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার,মেদিনীপুর সদর এসডিপিও, সদর আইসি, গড়বেতা থানার ওসি, গড়বেতা ট্রাফিক ওসি, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আইসি, গড়বেতা ফায়ার ব্রিগেডের প্রতিনিধি, বনদপ্তরের (ফরেস্ট রেঞ্জ) প্রতিনিধি এবং চন্দ

এক ব্যাগ রক্ত, এক নতুন জীবন—দ্য ট্রি কিডস স্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

এক ব্যাগ রক্ত, এক নতুন জীবন—দ্য ট্রি কিডস স্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!

সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে মেদিনীপুরের দ্য ট্রি কিডস স্কুল-এ আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এই মানবিক উদ্যোগে রক্তদাতাদের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শংকর গুচ্ছাইত, নারায়ণগড়ের বিধায়ক রামাপ্রসাদ গিরি, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, বিদ্যালয়ের প্রধান রুম্পা খান বারিক সহ অভিভাবক,শিক্ষক- শিক্ষিকা এবং

প্রযুক্তি ও নিরাপদ ডিজিটাল ব্যবহারে জোর, বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলের অভিনব উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

প্রযুক্তি ও নিরাপদ ডিজিটাল ব্যবহারে জোর, বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলের অভিনব উদ্যোগ!

গত ৯ ও ১০ জুলাই বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence–AI) এবং সাইবার নিরাপত্তা (Cyber Security) বিষয়ক দুই দিনব্যাপী একটি সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, নিরাপদ ডিজিটাল ব্যবহারের কৌশল এবং ভবিষ্যতমুখী প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে পরিচিত করে তোলা। সিআইএসসিই (নিউ দিল্লি) অধিভুক্ত বেলদা ইংলিশ মিডিয়াম স্কুল, যা ব

পশ্চিম মেদিনীপুরে এম.এফ.আই.এন-এর মাইক্রোফিন্যান্স সচেতনতা শিবির, আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে জোর! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে এম.এফ.আই.এন-এর মাইক্রোফিন্যান্স সচেতনতা শিবির, আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে জোর!

ক্ষুদ্রঋণ গ্রাহকদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনার বার্তা পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুর জেলায় মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক (এমএফআইএন)-এর উদ্যোগে আয়োজিত হল একটি মাইক্রোফিন্যান্স সচেতনতা শিবির। শুক্রবার (১০ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচির সহযোগিতায় ছিল এল অ্যান্ড টি ফিনান্স লিমিটেড।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্বীকৃত এনবিএফসি-এমএফআই সংস্থাগুলির জাতীয় স্ব-নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এমএফআইএন দীর্ঘদিন ধরে আর্থিক সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্

মেদিনীপুরে গড়ে উঠবে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম, স্থান পরিদর্শনে বিধায়ক শংকর গুচ্ছাইত! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে গড়ে উঠবে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম, স্থান পরিদর্শনে বিধায়ক শংকর গুচ্ছাইত!

পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে মেদিনীপুর শহরে একটি আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রকল্পের সম্ভাব্য স্থান হিসেবে শুক্রবার রাঙ্গামাটি এলাকার সূর্যাস্তের হাট সংলগ্ন জমি পরিদর্শন করেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুচ্ছাইত। পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। তাঁরা প্রস্তাবিত প্রকল্পের জন্য জমির উপযুক্ততা, পরিকাঠামোগত সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থা এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন দিক খতি

গ্রিফিন্সের তিন দাবাড়ুর নজরকাড়া কৃতিত্ব, জাতীয়-আন্তর্জাতিক মঞ্চে বাড়ল বাংলার সম্মান! পশ্চিম মেদিনীপুর

গ্রিফিন্সের তিন দাবাড়ুর নজরকাড়া কৃতিত্ব, জাতীয়-আন্তর্জাতিক মঞ্চে বাড়ল বাংলার সম্মান!

দাবার বোর্ডে গ্রিফিন্সের জয়যাত্রা, ফিদে টুর্নামেন্টে একের পর এক সাফল্য তিন শিক্ষার্থীর!প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপেও ধারাবাহিক সাফল্যের নজির গড়ে চলেছে মেদিনীপুরের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল। এবার জাতীয় ও আন্তর্জাতিক ফিদে (FIDE) রেটেড দাবা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করে স্কুলের তিন শিক্ষার্থী—যশবর্ধন কাটঝারে, দিব্যাংশ বারিক এবং শাশ্রিক কুন্ডু—স্কুলের সুনাম আরও উজ্জ্বল করেছেন। তিন দাবাড়ুর এই সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং পরিকল

মেদিনীপুরের বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক অস্থায়ী কর্মী! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক অস্থায়ী কর্মী!

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের এক অস্থায়ী কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, ১০ই জুলাই শুক্রবার সকালে স্কুল চলাকালীন অভিযুক্ত কর্মী প্রথম শ্রেণির ওই ছাত্রের উপর যৌন নির্যাতন চালায়। স্কুল ছুটির পর বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এরপর অভিভাবকরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করলে ঘ

মেদিনীপুরে সিপিআই(এম) নেতা তাপস সিনহার উপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে সিপিআই(এম) নেতা তাপস সিনহার উপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি!

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে কৃষক সভার উদ্যোগে অনুষ্ঠিতব্য রাজ্য ভূমি কনভেনশনের প্রস্তুতির কাজ চলাকালীন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, মনোজ শর্মা নামে এক যুবক মদ্যপ অবস্থায় এসে আচমকা তাপস সিনহাকে আক্রমণ করেন। হামলায় তাঁর কাঁধের হাড়ে চিড় ধরে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়ে

মেদিনীপুর মেডিক্যালে ফের মেয়াদোত্তীর্ণ স্যালাইন বিতর্ক, তদন্তে স্বাস্থ্যদপ্তরের টিম; রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে ফের মেয়াদোত্তীর্ণ স্যালাইন বিতর্ক, তদন্তে স্বাস্থ্যদপ্তরের টিম; রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক রোগীর চিকিৎসায় ব্যবহৃত স্যালাইনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। ঘটনার তদন্তে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল। হাসপাতালের সুপার ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য

পুরবোর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশনে অগ্নিমিত্রা পাল, 'লাইভ ফোন-ইন'-এ শুনলেন নাগরিকদের অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

পুরবোর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশনে অগ্নিমিত্রা পাল, 'লাইভ ফোন-ইন'-এ শুনলেন নাগরিকদের অভিযোগ!

প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে নাগরিক পরিষেবাকে আরও সক্রিয় করতে আসানসোল পুরনিগমে চালু হল নতুন উদ্যোগ। পুরবোর্ড ভেঙে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার পুর কমিশনারের দপ্তরে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য 'লাইভ ফোন-ইন' কর্মসূচির আয়োজন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য অপসারণ-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ উঠে আসে। মন্ত্রী প্রতিটি অভি

খড়গপুরে রেল আধিকারিকের কোয়ার্টারে ইডির দীর্ঘ অভিযান, প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে রেল আধিকারিকের কোয়ার্টারে ইডির দীর্ঘ অভিযান, প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!

খড়গপুরে এক রেল আধিকারিকের সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার ভোর থেকে টানা অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মনিমোহন বড়াল নামে ওই আধিকারিক, যিনি খড়গপুর ডিআরএম অফিসের ইঞ্জিনিয়ারিং বিভাগের এসএসসি পদে কর্মরত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নিউ ডেভেলপমেন্ট এলাকার এস/৪/১ নম্বর সরকারি কোয়ার্টারে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ ইডির একটি দল পৌঁছায়। এরপর শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। প্রায় ১২ ঘণ্টা ধরে মনিমোহন বড়ালকে জিজ্ঞাসাবাদ

নেতাজী সুভাষচন্দ্র বসুকে  “গুন্ডাদের নেতা” বলার অভিযোগে দাসপুরে প্রতিবাদ কর্মসূচী পশ্চিম মেদিনীপুর

নেতাজী সুভাষচন্দ্র বসুকে “গুন্ডাদের নেতা” বলার অভিযোগে দাসপুরে প্রতিবাদ কর্মসূচী

নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের "গুন্ডা" বলে আখ্যায়িত করার মাধ্যমে নেতাজীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দাসপুর বাসস্ট্যান্ডে অবস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান

সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ—গোদাপিয়াসাল স্কুলে শিশু অধিকার ও আইন সচেতনতা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ—গোদাপিয়াসাল স্কুলে শিশু অধিকার ও আইন সচেতনতা কর্মসূচি!

বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং আইন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াসাল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হলো 'বিদ্যালয় সচেতনতা অভিযান'। 'শিশুদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি' প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা চ্যাপলিন ক্লাব। কর্মসূচিটি পরিচালিত হয় জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেড, শালবনি-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) উদ্যোগের অংশ হিসেবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব, আহতদের দেখতে হাসপাতালে সিন্টু সেনাপতি! পশ্চিম মেদিনীপুর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব, আহতদের দেখতে হাসপাতালে সিন্টু সেনাপতি!

কেশপুরে দলীয় কর্মসূচির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়াল বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাস এবং দলের রাজ্য সম্পাদক তথা পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। উল্লেখ্য, গত ৬ জুলাই কেশপুর বিধানসভার ১ নম্বর মণ্ডলের বুড়াপাট পাঁচকুড়ি এলাকায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের সময় শ

শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা! কিয়াবণী প্রমথনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বইমেলা ও খাদ্য মেলার আয়োজন পশ্চিম মেদিনীপুর

শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা! কিয়াবণী প্রমথনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বইমেলা ও খাদ্য মেলার আয়োজন

নতুন প্রজন্মের হাতে বই তুলে দিয়ে পাঠাভ্যাস গড়ে তোলা এবং বাংলার সমৃদ্ধ খাদ্য-ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার কিয়াবণী প্রমথনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বইমেলা ও খাদ্য মেলা। বিদ্যালয় ও গ্রাম শিক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গ

২৮ বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন প্রাক্তনী মন্ত্রী রাজেশ মাহাত, সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত! পশ্চিম মেদিনীপুর

২৮ বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন প্রাক্তনী মন্ত্রী রাজেশ মাহাত, সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী মন্ত্রী রাজেশ মাহাতকে সংবর্ধনা | ২৮ বছর পর ক্যাম্পাসে ফিরে আবেগঘন স্মৃতিচারণ!প্রাক্তন ছাত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতকে সংবর্ধনা জানাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। ১৯৯৮ সালে ইংরেজি বিভাগ থেকে স্নাতক হওয়ার প্রায় ২৮ বছর পর নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ৯ই জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীরেন্দ্রনাথ শাসমল সভাগৃহে আয়

খড়্গপুরে কাটমানির অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, বিক্ষোভে উত্তাল এলাকা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে কাটমানির অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, বিক্ষোভে উত্তাল এলাকা!

কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে খড়্গপুরে প্রাক্তন তৃণমূল নেতা অজিত দাস মহাপাত্রের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও বহু উপভোক্তা এখনও সরকারি সুবিধা পাননি। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এছাড়াও রাস্তা নির্মাণের কাজ এবং চাকরি পাইয়ে

মেদিনীপুর মেডিকেলে মেয়াদোত্তীর্ণ স্যালাইন-কাণ্ডে নড়েচড়ে স্বাস্থ্য দপ্তর, তদন্তে রাজ্য প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিকেলে মেয়াদোত্তীর্ণ স্যালাইন-কাণ্ডে নড়েচড়ে স্বাস্থ্য দপ্তর, তদন্তে রাজ্য প্রতিনিধি দল

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের আবহে বৃহস্পতিবার তদন্তে নামে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল দুপুর প্রায় ২টা ৫৫ মিনিটে মেডিকেল কলেজে পৌঁছে তদন্ত শুরু করে। হাসপাতালের কনফারেন্স রুমে প্রায় চার ঘণ্টা ধরে চলে বৈঠক ও নথি যাচাইয়ের কাজ। তদন্ত বৈঠকে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মৌসুমী নন্দী, সুপার ডা. ইন্দ্রনীল সেন, মুখ্য স্বাস্থ্

ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল! রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, তদন্তের নির্দেশ! পশ্চিম মেদিনীপুর

ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল! রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, তদন্তের নির্দেশ!

ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার এক গুরুতর অসুস্থ রোগীকে মেয়াদোত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, গত ৫ জুলাই হৃদরোগজনিত সমস্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা ৫৭ বছর বয়সী মানসী দে-কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হা