পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
বকেয়া বেতনের দাবিতে চন্দ্রকোণা পুরসভার সামনে VCT কর্মীদের অবস্থান-বিক্ষোভ, দ্রুত মজুরি মেটানোর দাবি
দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন ভেক্টর কন্ট্রোল টিম (VCT)-এর কর্মীরা। বুধবার সকালে পুরসভার মূল প্রবেশদ্বারের সামনে বিক্ষোভে অংশ নেন পুরসভার ১২টি ওয়ার্ডে কর্মরত মোট ৮৪ জন VCT কর্মী। তাঁদের বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য বেতন ও অন্যান্য বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। একাধিকবার পুরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি
'বকেয়া মেটাতেই হবে'—চন্দ্রকোণা পুরসভার সামনে VCT কর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন VCT (ভেক্টর কন্ট্রোল টিম)-এর কর্মীরা। বুধবার পুরসভার প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ১২টি ওয়ার্ডে কর্মরত মোট ৮৪ জন VCT কর্মী। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য বেতন বকেয়া রয়েছে। একাধিকবার পুরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া
নীলবাতির গাড়ি ছেড়ে টোটোয় চেপে বন্যাপ্রবণ গ্রামে পুলিশ সুপার, আগাম প্রস্তুতিতে জোর!
ঘাটালে বন্যার আশঙ্কা, আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে টোটোয় চেপে গ্রামে পুলিশ সুপার পাপিয়া সুলতানা!ঘাটাল মানেই বর্ষা এলেই বন্যার আশঙ্কা। বছরের পর বছর নদীর জল বাড়লেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া যেন এই মহকুমার মানুষের নিত্যসঙ্গী। তবে এবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই মাঠে নেমেছে প্রশাসন। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে নিজেই সরেজমিনে পৌঁছে গেলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ভোটের আগে জেলার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নজর কেড়েছিলেন তিনি। এ
মেদিনীপুরের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের!
মেদিনীপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নম্রতা চৌধুরীর বিরুদ্ধে এলাকায় পড়েছে ‘নিখোঁজ’ পোস্টার। নতুন বাজার এলাকায় টাঙানো ওই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সামাজিক চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্বাচনের পর থেকে কাউন্সিলরকে এলাকায় প্রায় দেখা যায় না। ফলে রাস্তা, পানীয় জল-সহ একাধিক নাগরিক পরিষেবার সমস্যা দীর্ঘদিন ধরেই অমীমাংসিত রয়ে গিয়েছে। বাসিন্দাদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পথশ্রী-৪ প্রকল্পের আওতায় নতুন বাজার থ
খড়গপুর গ্রামীণ তৃণমূল বিধায়কের বাড়িতে সরকারি ত্রাণের ত্রিপল পোড়ানোর অভিযোগ, তদন্তে পুলিশ!
খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীনেন রায়ের বাড়িতে সরকারি ত্রাণের ত্রিপল পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবর পেয়ে বহু স্থানীয় বাসিন্দা বিধায়কের বাড়ির সামনে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, বিধায়কের বাড়ির গ্যারেজে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণের ত্রিপল মজুত রাখা ছিল। তাঁদের দাবি, প্রয়োজনের সময় বারবার আবেদন করা হলেও সেই ত্রিপল সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়নি। মঙ্গলবার দুপু
পশ্চিম মেদিনীপুর
কৃত্রিম রঙের বিকল্পে বড় সাফল্য! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ প্রাকৃতিক রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদের সন্ধান দিলেন গবেষকরা!
অর্জুন গাছের শিকড়, বেতের তন্তু, পলাশ ফুলের পাপড়ি, বাসক পাতার রস— এমনকি বিট, গাজর, আম, জাম, কমলালেবু ও পেয়ারার মতো পরিচিত ফল ও সবজি থেকেও তৈরি হতে পারে পরিবেশবান্ধব প্রাকৃতিক রং। এমনই সম্ভাবনার দিশা দেখাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও Botanical Survey of India (বিএসআই)-এর বিজ্ঞানীদের যৌথ গবেষণা। গবেষণায় ভারতের প্রায় ৪০০টি প্রাকৃতিক রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদের তথ্য তুলে ধরা হয়েছে। গবেষকদের দাবি, এই উদ্ভিদজাত রঞ্জক ভবিষ্যতে বস্ত্রশিল্পের পাশাপাশি খাদ্য, ওষুধ, প্রসাধনী, চামড়া শি
খড়গপুর পৌরসভায় ১,২০০ অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীর অনির্দিষ্টকালের ধর্মঘট, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে বিক্ষোভ!
বেতন বৃদ্ধি, ভবিষ্যনিধি (পিএফ), স্থায়ী পরিচয়পত্র (আইডি কার্ড) এবং অন্যান্য শ্রমিক-সুবিধার দাবিতে সোমবার খড়গপুর পৌরসভার প্রায় ১,২০০ জন অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি (ধর্মঘট) চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁরা এখনও ন্যায্য পারিশ্রমিক এবং প্রয়োজনীয় শ্রমিক-সুবিধা থেকে বঞ্
ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে গড়বেতায় বিজেপি যুব মোর্চার রক্তদান শিবির, সংগ্রহ ২০৮ ইউনিট রক্ত!
ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গড়বেতা বিধানসভা এলাকার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সোমবার আয়োজিত হলো এক বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২০৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা। তিনি বলেন, "ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে স্মরণ করে সমাজের বৃহত্তর স্বার্থে এই রক্তদান শিবিরের আ
রামজীবনপুর পৌরসভার উদ্যোগে পালিত হল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-১ ব্লকের অন্তর্গত রামজীবনপুর পৌরসভার উদ্যোগে সোমবার, ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন পৌরসভা প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক নন্দদুলাল নিয়োগী, পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি , রামজীবনপুর পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার অফিসের
খড়গপুর মহকুমায় মর্যাদার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী, ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান!
ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে খড়গপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে খড়গপুর মহকুমাশাসকের কার্যালয়ে ড. মুখার্জীর জীবন, কর্ম এবং জাতির প্রতি তাঁর অবদানকে তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনীর (Exhibition) আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিস ওম, কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম, খড়গপুরের মহকুমাশাসক জ্যোতি ঘোষ, অনুপম বাগ, তারাশঙ্কর প্রামাণিক, রাজকুমার বিশ্বাস, সুবৃতি সরকার
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর শহরের গেট বাজার এলাকার সরকারি আবাসনে তালা ভেঙে নগদ ও সোনার গয়না লুট !
মেদিনীপুর শহরের গেট বাজার এলাকার সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা নগদ অর্থের পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সরকারি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের নার্সিং স্টাফ তপতী লাহা রবিবার রাতে স্বামী ও মেয়েকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। অনুষ্ঠান শেষে সেদিন রাতেই
মেদিনীপুরে 'মা আহার'-এ বড় চমক, এবার মাত্র ৫ টাকায় মিলবে মাছ-ভাত!
৬ই জুলাই ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে মেদিনীপুর পৌরসভার 'মা আহার' প্রকল্পে মাত্র ৫ টাকায় ভর্তুকিযুক্ত মাছ-ভাত পরিবেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য হল সমাজের আর্থিকভাবে দুর্বল, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের কাছে স্বল্পমূল্যে পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত খাবার পৌঁছে দেওয়া। নতুন সূচি অনুযায়ী, 'মা আহার' প্রকল্পে প্রতি
পশ্চিম মেদিনীপুর
রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে মেদিনীপুরে সিপিআইএম এর সাধারণ সভা
মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিকে কেন্দ্র করে সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের সমাগম ঘটে। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম থেকেই নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। 'নির্বাচনোত্তর পরিস্থিতি ও আমাদের কাজ' বিষয়কে সামনে রেখে মহম্মদ সেলিম বলেন, বর্তমান সময়ে সংগঠনকে আরও শক্তিশালী কর
কেশপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যু!
পতাকা উত্তোলনের সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ লোহার রড, গুরুতর আহত আরও তিনজন!ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের পাঁচখুরি গ্রামে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতির মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দলীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। মৃতের নাম পাপাই পান (২৫)। আহতদের মধ্যে রয়েছেন কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি প্রবীণ হালদার, সুশান্ত দাস এবং কালিপদ সিং। তাঁদ
মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধার সঙ্গে উদযাপিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী!
উপাচার্যের নেতৃত্বে মাল্যদান, আলোচনা সভা ও জাতীয় সংগীতের মাধ্যমে পালিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান!৬ জুলাই সোমবার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এস. এন. ঘোষ লাউঞ্জে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজ্ঞ ও রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা, বিশ্ববিদ্যালয়ের ন
বন্যা রুখতে বড় পদক্ষেপ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা!
প্রতিবছর বর্ষা এলেই বন্যার জেরে কার্যত জীবনযুদ্ধের মুখে পড়তে হয় ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষকে। নদীর জল উপচে পড়ে গ্রাম, চাষের জমি ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। আগামী চার বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্ষা শেষ হলেই শুরু হবে প্রকল্পের মূল নির্মাণকাজ। রবিবার ঘাটাল টাউন হলে প্রাক-বন্যা পরিস্থিত
বাঁকুড়ার জঙ্গলে মিলল বিরল ‘রাবণ তাল’, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও BSI-এর যৌথ গবেষণায় বড় সাফল্য, পশ্চিমবঙ্গে প্রথম নথিভুক্ত ‘রাবণ তাল’!পূর্ব ভারতের উদ্ভিদবৈচিত্র্য গবেষণায় এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা। বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর এলাকার শুষ্ক পর্ণমোচী অরণ্যে সন্ধান মিলেছে বিরল প্রজাতির শাখাবিশিষ্ট তালগাছ Hyphaene dichotoma-র, যা স্থানীয়ভাবে ‘রাবণ তাল’ নামে পরিচিত। একাধিক শাখায় বিভক্ত কাণ্ডের কারণেই এই নামের প্রচলন বলে মনে করছেন গবেষকরা। এ
চন্দ্রকোনায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের ১২৫তম প্রয়াণদিবস, আদর্শ অনুসরণের আহ্বান!
স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে চন্দ্রকোনায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১২৫তম প্রয়াণদিবস।এদিন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ
রক্তে জীবন, চুলে আত্মবিশ্বাস -মানবসেবার বার্তায় এগিয়ে এল যুবসমাজ!
মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে রবিবার (৫ জুলাই) মেদিনীপুরের রেডক্রস ভবনে মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও চুল দান কর্মসূচি। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার অনন্য বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু স্বেচ্ছাসেবী। মেদিনীপুরে মানবতার নজির! ১১৮ ইউনিট রক্ত সংগ্রহ, ৪৪ জনের চুল দান ক্যান্সার রোগীদের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহ
মেদিনীপুরে বিজ্ঞানচর্চার আহ্বান, ৪০ বছর পূর্তিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিশেষ কর্মসূচি!
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এবং সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের পঞ্চম সভা উপলক্ষে মেদিনীপুরে অনুষ্ঠিত হল শংকর চক্রবর্তী স্মারক বক্তৃতা। এবারের কর্মসূচির মূল আহ্বান ছিল— "বিজ্ঞানের আলো, প্রতি ঘরে জ্বালো"।রবিবার মেদিনীপুর শহরের বার্জটাউনে এবিপিটিএ হল-এ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিজ্ঞান আন্দোলনের অন্যতম