পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ, আগাম বন্যা মোকাবিলায় প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী!
বর্ষা এলেই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। প্রতিবছরের মতো এবারও যাতে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটালে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস। সম্প্রতি নতুন সরকার গঠনের পর রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ নতুন করে শুরু হওয়ায় আশার আলো দেখছেন ঘাটালবাসী। রবিবার ৫ই জু
জঙ্গলমহলের ছাত্রীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে নতুন ভবন!
শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করতে মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ)-এ সাংসদ তহবিল থেকে ₹৬০ লক্ষ ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হল। নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোরাই-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, এই নতুন ভবন মেদিনীপুর ও জঙ্গলমহল এলাকার
পঞ্চায়েত প্রধানদের কড়া বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, "কাজে ফিরুন, না হলে কঠোর ব্যবস্থা"
রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পঞ্চায়েতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগের মধ্যে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী অভিযোগ করেন, বহু পঞ্চায়েতে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রধান ও উপপ্রধানরা নিয়মিত দায়িত্ব পালন করছেন না। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানাবিধ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বলেন, "ভালো মানুষের মতো পঞ্চায়েতে ফিরে
মেদিনীপুরবাসীর জন্য বড় সুখবর! কলকাতা ও দীঘা রুটে চালু হল ৬টি নতুন SBSTC বাস!
যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণে বড় উদ্যোগ নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। মেদিনীপুর থেকে কলকাতা এবং মেদিনীপুর থেকে দীঘা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হল। রবিবার মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নতুন এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিদিন বাড়তে থাকা যাত্রীসংখ্যার চাপ সামাল দেওয়া এবং গণপরিবহণ পরিষেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যেই মেদিনীপুর ডিপোর উদ্যোগে এই নতুন বাস পরিষেবা চালু হয়েছে। উদ্বোধনের দিন মেদিনীপুর-কলকাতা ও মেদিনীপুর-দীঘা রুটে
অনুকরণীয় কাজের স্বীকৃতি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মীদের সম্মান জানালেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা!
শনিবার ৫ই জুলাই নিষ্ঠা, সাহসিকতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনকারী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একাধিক পুলিশকর্মীকে সম্মানিত করা হল। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের অনুকরণীয় সেবা, অটল কর্তব্যনিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার সম্মানপ্রাপ্ত পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি অঙ্গীকারই জেলা পুলিশের শ
অবহেলায় ধুঁকছে এম. আর. বাঙ্গুর টিবি স্যানেটোরিয়াম, পুনরুজ্জীবনের দাবি জোরদার!
একসময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ যক্ষা (টিবি) চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোডের ডিগ্রি এলাকায় অবস্থিত এম. আর. বাঙ্গুর টিবি স্যানেটোরিয়াম হাসপাতাল। ১৯৫০ সালে ৩১৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী হাসপাতাল বর্তমানে অবকাঠামোগত সংকট ও দীর্ঘদিনের অবহেলায় কার্যত অস্তিত্ব সংকটে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৯ জন রোগী। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব,
'এমন মানুষ হও, সবাই যেন তোমাদের অনুসরণ করে'—ডিএভি স্কুলে পড়ুয়াদের বার্তা পুলিশ সুপারের
দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল পদমর্যাদা প্রদান (Investiture Ceremony)। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদের ব্যাজ ও স্যাশ তুলে দেওয়া হয়। এবার মোট ৭২ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন পদে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— "দায়িত্বকে সম্মান জানাতে, উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করতে।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্
গৌরবের ৭২তম সমাবর্তন, আইআইটি খড়্গপুর থেকে নতুন স্বপ্নের উড়ান!
৪ঠা জুলাই শনিবার খড়্গপুরে অনুষ্ঠিত হল ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের ৭২তম সমাবর্তন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্তাব্যক্তি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক মন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লেনারি স্পিকার ও প্রেসিডেন্ট প্রফেসর নিকোলাস বি. ডার্কস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, রাজ্যের শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ,মুখ্য স
খড়্গপুরবাসীর জন্য বড় স্বস্তি! আইআইটি হাসপাতালে আসছে অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা!
সাধারণ মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিল খড়্গপুর আইআইটি। খুব শীঘ্রই বলরামপুরে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হতে চলেছে এমআরআই (MRI), সিটি স্ক্যান (CT Scan) এবং আল্ট্রাসোনোগ্রাফি (USG) পরিষেবা। স্বল্প খরচে এই অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার খড়্গপুর আইআইটির ৭২তম সমাবর্তন অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার বিকেলে আইআইটির টেকনোলজি গেস
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে চালু মহিলা হেল্প ডেস্ক, নারী সুরক্ষায় নতুন উদ্যোগ!
নারী সুরক্ষা ও আইনি সহায়তা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটি অত্যাধুনিক মহিলা হেল্প ডেস্ক (Women's Help Desk)। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হেল্প ডেস্কে ২৪ ঘণ্টা মহিলা পুলিশ কর্মীরা দায়িত্বে থাকবেন। এলাকার কোনো মহিলা যদি গার্হস্থ্য হিংসা, শারীরিক বা মানসিক হেনস্থা, সাইবার অপরাধ কিংবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনি সরাসরি এই ডেস্কে এসে নিজের অভিযোগ জা
আইআইটি খড়গপুরে হিন্দি টাইপিং প্রতিযোগিতা ও কর্মশালা, দাপ্তরিক কাজে হিন্দির ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ!
দাপ্তরিক কাজে হিন্দির কার্যকর ব্যবহার এবং হিন্দি টাইপিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুরের সরকারি ভাষা বিভাগ এবং খড়গপুর নগর সরকারি ভাষা বাস্তবায়ন কমিটি (নোরকাস)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল হিন্দি টাইপিং প্রতিযোগিতা ও বিশেষ কর্মশালা।কর্মসূচির প্রথম পর্বে আইআইটি খড়গপুরের তক্ষশীলা ক্যাম্পাসের সিআইসি ল্যাবরেটরিতে হিন্দি টাইপিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। নোরকাসের অন্তর্গত বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২৩ জন কর্মকর্তা ও কর্মচারী উৎসাহের সঙ্গে
ঝাড়গ্রাম
ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি !
জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের অকাল মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার, ঝুমুর শিল্পী মহল এবং কুড়মি সমাজের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নার্সিংহোমের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে
জুলাইয়ে প্রশিক্ষণ, আগস্টে স্ব-তথ্য নিবন্ধন! জনগণনা নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রশাসনের বড় প্রস্তুতি!
আসন্ন জনগণনা কার্যক্রমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে জনগণনা দপ্তরের উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। একইসঙ্গে জনগণনা কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা হয়। প্রশিক্ষণ শিবিরে জনগণনার বিধি-বিধান, তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল তথ্য সংরক্ষণ, প্রশাসনিক দায়িত্ব এবং মাঠপর্যায়ে কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয
ভুয়ো জব কার্ডে কড়া পদক্ষেপ, বাতিল প্রায় ৪ হাজার; ‘ভিবি-জি রাম-জি’ প্রকল্পে কর্মসংস্থানে জোর পশ্চিম মেদিনীপুরে!
গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকাকে আরও শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর জেলায় ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবি-জি রাম-জি’ প্রকল্প বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মূল লক্ষ্য, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপভোক্তাদের হাতে কাজের সুযোগ পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করা। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, প্রকল্প শুরুর আগেই ব্যাপক যাচাই অভিযানে প্রায় ৪ হাজার ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, ভবিষ্
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী, স্মরণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়!
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ উদ্যাপন উপলক্ষে শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষামূলক ও স্মারক কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে তাঁর জীবন, কর্ম ও জাতীয় জীবনে অবদান তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি একটি তথ্যসমৃদ্ধ প্রদর্শনীরও আয়োজন করা হয়। এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু সভাকক্ষে (বেতার বিদ্যাসাগরের নিকটে) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্
পশ্চিম মেদিনীপুর
জনগণের বিভিন্ন দাবিতে সিপিএমের মিছিল, চন্দ্রকোনা রোডে বিক্ষোভ কর্মসূচি
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া পরিশোধ ও পুনরায় চালুর দাবি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের প্রতিবাদে বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করল সিপিআই(এম)। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, জেলা ও স্থানীয় নেতৃত্বের সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত ঘোষ বলেন, মূল্যবৃদ
পশ্চিম মেদিনীপুর
গড়বেতা থানায় চালু সাইবার সহায়তা কেন্দ্র ও মহিলা সহায়তা কেন্দ্র, সাধারণ মানুষের সুবিধায় নতুন উদ্যোগ!
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল সাইবার সহায়তা কেন্দ্র এবং মহিলা সহায়তা কেন্দ্র। সাধারণ মানুষের কাছে এই দুই কেন্দ্রের অবস্থান ও পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে থানায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (অপারেশন), গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁরা জানান, বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনা মোকাবিলায় এই সাইবার সহায়তা কেন্দ্র গুরুত
সাইবার প্রতারণা রুখতে বড় উদ্যোগ! রাজ্যের সব থানায় চালু সাইবার সহায়তা কেন্দ্র ও নারী সহায়তা কেন্দ্র!
আজ, ২ জুলাই (বৃহস্পতিবার), রাজ্যের প্রতিটি থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল সাইবার সহায়তা কেন্দ্র এবং নারী সহায়তা কেন্দ্র। ভার্চুয়াল মাধ্যমে এই দুই গুরুত্বপূর্ণ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে খড়গপুর টাউন থানায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. ভূশারা বানো-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বর্তমানে সাইবার প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনলাইন জালিয়াতির ফাঁদে
পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অভিনব সামার ইন্টার্নশিপ!
প্লাস্টিকের বিকল্প গড়তে বড় উদ্যোগ! সাবাই ঘাসের হস্তশিল্প শিখে স্বনির্ভরতার পথে কলেজছাত্রীরা!জাতীয় শিক্ষা নীতি (NEP-2020)-এর আওতায় এক অভিনব সামার ইন্টার্নশিপ কর্মসূচির আয়োজন করল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এই কর্মসূচিতে ষষ্ঠ সেমেস্টারের প্রায় ১৬০ জন ছাত্রী নয়াগ্রামের অভিজ্ঞ কারিগরদের কাছ থেকে হাতে-কলমে শিখলেন সাবাই ঘাস দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির কৌশল। ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ছাত্রীরা সাবাই ঘাস দিয়ে দড়ি, টেবিল ম্যাট, ঝুড়ি-সহ
পশ্চিম মেদিনীপুর
অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের হাতে অনুমোদনপত্র
গড়বেতা-৩ উন্নয়ন ব্লকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের হাতে অনুমোদনপত্র (Sanction Letter) তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় নির্বাচিত উপভোক্তাদের আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীভিত্তিক ও ব্যক্তিগত ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সু