পশ্চিম মেদিনীপুর
রাস্তা না পুকুর! বৃষ্টিতে ডুবল মেদিনীপুরের মহাতাবপুর, ক্ষোভে বাসিন্দারা!
শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধান এবং বর্ষাকালে জল জমার প্রবণতা কমাতে মহাতাবপুর এলাকায় বড় নিকাশি নালা (মহা নালা) নির্মাণের কাজ চলছে। প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে জলনিকাশি ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে নির্মাণকাজ চলাকালীন সাম্প্রতিক বৃষ্টিতে মহাতাবপুর এলাকার প্রধান সড়কে ব্যাপক জল জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। কোথাও কোথাও এতটাই জল জমেছে যে রাস্তা ও পুকুরের মধ্যে পার্থক
জাতীয় চিকিৎসক দিবসে ঘাটালে চিকিৎসকদের সংবর্ধনা, বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন!
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার (১ জুলাই, ২০২৬) ভারতীয় রেডক্রস সোসাইটি, ঘাটাল শাখার উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। এদিন জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানিয়ে তাঁদের মানবিক সেবা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের জীবনরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত যে নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মত্য
মেদিনীপুরে পরিত্যক্ত রাস্তা দখল, রাস্তার ধারে অব্যবহৃত গাড়ি- পদক্ষেপের দাবিতে সরব মেদিনীপুরের ব্যবসায়ীরা!
শহরের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে একাধিক অব্যবহৃত ও ভাঙাচোরা গাড়ি পড়ে থাকার অভিযোগ নতুন নয়। স্থানীয়দের দাবি, এসব গাড়ির কারণে যান চলাচল, পার্কিং এবং পথচারীদের চলাফেরায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।এমনই অভিযোগ উঠেছে মেদিনীপুর শহরের কেরানীতলা জজকোর্ট রোড এলাকায়। স্থানীয় ব্যবসায়ী শিশির ভট্টাচার্যের দাবি, তাঁর দোকানের প্রবেশপথের সামনেই দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ও ভাঙা গাড়ি পড়ে রয়েছে। এর ফলে প্রতিদিনই পার্কিং সমস্যার পাশাপাশি ক্রেতাদের দোকানে আসা-যাওয়াতেও অসুবিধার সৃষ্
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ১৩ হাজার মহিলার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা, মেদিনীপুরে ভার্চুয়াল কর্মসূচি!
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বুধবার (১ জুলাই, ২০২৬) অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মেদিনীপুর পৌরসভা এলাকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও সরাসরি আর্থিক সহায়তার অর্থ পাঠানো হয়। এই প্রকল্পের আওতায় মেদিনীপুর পৌরসভা এলাকার প্রায় ১৩ হাজার মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন বিধায়ক সুকান্ত দোলুই
চন্দ্রকোনা-১ নম্বর ব্লক অফিসে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা-র উপভোক্তা মা-বোনেদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। তিনি উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পৌঁছে যায়, সেই লক্
পশ্চিম মেদিনীপুর
জাতীয় ডক্টরস ডে-তে ঘাটাল হাসপাতালে চিকিৎসকদের সংবর্ধনা, সম্মান জানালেন বিধায়ক শীতল কপাট
জাতীয় ডক্টরস ডে উপলক্ষে বুধবার ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসকদের সম্মান জানাতে এক আন্তরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। এদিন হাসপাতালের চিকিৎসকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান বিধায়ক। পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শীতল কপাট বলেন, "চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় দিন-রাত নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁদের নিষ্ঠা, আত্মত্যাগ এবং মানবি
মেদিনীপুর রোটারি আই হাসপাতালে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন, চিকিৎসকদের সম্মাননা!
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মেদিনীপুর রোটারি আই হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন চিকিৎসকদের সমাজের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের সম্মানিত করা হয় এবং চিকিৎসা পরিষেবায় তাঁদের নিষ্ঠা ও মানবিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডা. শঙ্কর কুমার গুছাইত, কবি ও লেখিকা রোশেনারা খান, হাসপাতালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, ডা. ইন্দ্রনীল দেব, সত্যব্রত রায়, শঙ্কর মাইতি , রোটারি ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, হাসপা
নিরাপত্তাহীনতা, অপরিচ্ছন্ন পরিবেশ, কর্মী সংকট— ডিগ্রি টিবি হাসপাতাল ঘুরে দেখলেন বিধায়ক!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায় অবস্থিত ঐতিহাসিক টিবি হাসপাতাল স্যানাটোরিয়াম ডিগ্রি (MR Bangur TB Sanatorium)। দীর্ঘদিন ধরে অব্যবস্থা, পরিকাঠামোর বেহাল দশা এবং নিরাপত্তাহীনতার অভিযোগকে কেন্দ্র করে সরেজমিনে পরিদর্শনে গেলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য। পরিদর্শনের সময় বিধায়ক হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক পরিস্থিতির
পশ্চিম মেদিনীপুর
নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ, ডিগ্রি টি.বি. হাসপাতালে বিধায়কের হানা
দীর্ঘদিন ধরে ডিগ্রি টি.বি. হাসপাতাল (এম. আর. বাঙ্গুর টি.বি. স্যানাটোরিয়াম) নিয়ে রোগী, হাসপাতাল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের জেরে সরেজমিনে পরিদর্শনে যান শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য। পরিদর্শনের সময় হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও রোগী পরিষেবার বেহাল চিত্র সামনে আসে। অভিযোগ, হাসপাতালে গ্রুপ-ডি কর্মীর তীব্র অভাব রয়েছে, বেডগুলির অবস্থা অত্যন্ত খারাপ এবং হাসপাতাল চত্বরে
মেদিনীপুর মেডিকেল কলেজে মর্যাদার সঙ্গে পালিত জাতীয় চিকিৎসক দিবস, উন্মোচন হল ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তি!
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতার আবহে পালিত হল বিশেষ অনুষ্ঠান। এদিন চিকিৎসা জগতে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়-কে স্মরণ করা হয় এবং সমাজের প্রতি চিকিৎসকদের অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা. মৌসুমী নন্দী, মেদিনীপুর
ডক্টরস ডে উপলক্ষে প্রবীণ চিকিৎসক-সহ একাধিক চিকিৎসককে সংবর্ধনা বেলদায়!
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল বেলদায়। বুধবার নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি চিকিৎসা পরিষেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বেলদার প্রবী
বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান ইস্যুতে মোদি–সীতারামনের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ!
পশ্চিমবঙ্গে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুও। বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের উন্নয়ন এবং একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে তিনি জানান।সূত্রের খবর, বৈঠকে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
মেদিনীপুরে হুল দিবস উদযাপন, সাঁওতাল বিদ্রোহের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক অনুষ্ঠান!
সাঁওতাল বিদ্রোহের বীর শহিদদের আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিকে সম্মান জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা ও স্মরণের পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শুরুতেই সিধু মুর্মু, কানহু মুর্মু, চাঁদ, ভৈরব, ফুলো ও ঝানো-সহ সাঁওতাল বিদ্রোহের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে উপস্থ
চার বছর পর বাংলায় ফিরল ১২৫ দিনের কাজ, শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাঠে নামলেন বিধায়ক সুকান্ত দোলুই!
দীর্ঘ প্রায় চার বছর পর পশ্চিমবঙ্গে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-এর আওতায় ১০০ দিনের কাজ। এই কর্মসূচির পুনরায় সূচনাকে ঘিরে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে কোদাল তুলে নিয়ে মাটি কেটে প্রকল্পের সূচনা করলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। মঙ্গলবার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি কাটার কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ১২৫ দিনের কাজ
খড়্গপুরে বৃদ্ধা নির্যাতন কাণ্ডে তোলপাড়! ৯০ বছরের শাশুড়িকে মারধরের অভিযোগে গ্রেপ্তার পুত্রবধূ, ক্ষুব্ধ জনতা পুলিশের হাতে তুলে দিল দম্পতিকে!
খড়্গপুর শহরে এক প্রবীণ মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খড়্গপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খরিদা নিমগড়িয়া পাটনা এলাকায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধার উপর শারীরিক নির্যাতন চালানো হয়।ঘটনার জেরে পরিবারেরই আর এক পুত্রবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীর ক্ষোভও প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তের প্রাথমিক পর্যায় শেষে অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মর্যাদার সঙ্গে পালিত হুল দিবস, সিধু-কানু ও বীরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ্য!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। সিধু-কানু ও বীরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘সাঁওতালি সাহিত্য ও সাঁওতাল বিদ্রোহ’ বিষয়ক আলোচনা সভা।বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম-এর উদ্যোগে এবং সাঁওতালি বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বীর শহীদ সিধু মুর্মু, কানু মুর্মু এবং বীরসা মুন্ডা-র মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানা
অমৃত ভারত স্টেশন প্রকল্পে বদলে যাচ্ছে মেদিনীপুর রেলস্টেশন, শেষ হয়েছে প্রায় ৫০ শতাংশ কাজ!
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে মেদিনীপুর রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ। প্রায় ৫২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল রেলস্টেশন, যা সম্পূর্ণ হলে জেলার রেল পরিকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হবে। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই প্রকল্পের প্রায় ৫০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে যৌথভাবে পরিদর্শনে আসেন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত এবং দক্ষিণ-পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকার
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও দর্শন নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা!
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর পক্ষস্মরণ উপলক্ষে সোমবার (২৯ জুন) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তৃতা। বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. অনির্বাণ গাঙ্গুলী, ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি, নয়া দিল্লি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের দায়িত্বপ্রাপ্ত অধ্যক
চন্দ্রকোনা রোডে আরএসএস স্বয়ংসেবকদের একত্রিকরণ ও সমন্বয় কর্মসূচি!
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড খণ্ডের পুরাতন ও নতুন স্বয়ংসেবকদের বিকাশ ও সমন্বয়ের লক্ষ্যে একত্রিকরণ ও সমন্বয় কর্মসূচি অনুষ্ঠিত হল চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনি মাঠে। আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণীর সদস্য ও বরিষ্ঠ প্রচারক অদ্বৈত চরণ দত্ত, জেলা সঙ্ঘচালক আশীষ পান এবং জেলা কার্যবাহ কিঙ্কর দত্ত।সকাল ৭টায় ধ্বজ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হালকা ব্যায়াম, যোগাভ্যাস, সমবেত গীত ও একক গীত পরিবেশিত হ
একাধিক দাবি নিয়ে গোয়ালতোড়ে ICDS কর্মীদের বিক্ষোভ, CDPO-কে স্মারকলিপি প্রদান!
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ICDS কর্মীরা। ডিম-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি, মোবাইল রিচার্জের ব্যয়ভার এবং কর্মক্ষেত্রের নানা সমস্যার সমাধানের দাবিতে গোয়ালতোড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিলটি গোয়ালতোড় বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর গোয়ালতোড় CDPO-র দপ্তরে পৌঁছায়। সেখানে প্রতিনিধিদল CDPO-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সঙ্গে স