অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

পিংলায় ISI যোগের অভিযোগে STF-এর জাল, OTP পাচার চক্রে গ্রেপ্তার ২, তদন্তে চাঞ্চল্য! পশ্চিম মেদিনীপুর

পিংলায় ISI যোগের অভিযোগে STF-এর জাল, OTP পাচার চক্রে গ্রেপ্তার ২, তদন্তে চাঞ্চল্য!

পশ্চিম মেদিনীপুর জেলার  পিংলায় পাকিস্তানি গুপ্তচরচক্রের যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য! গভীর রাতে অভিযান চালিয়ে শেখ মুরসালিন ও গৌতম খাঁড়া নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তকারীদের দাবি, ধৃতরা ওটিপি (OTP) এবং মোবাইল ডেটা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর কাছে পাচার করত।সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া গৌতম খাঁড়ার একটি মোবাইল সিমের দোকান ছিল। অভিযোগ, গ্রাহকদের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে বিপুল সংখ্যক প্রি-অ্যাক্টিভেটেড সি

অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা, প্রকৃত উপভোক্তাদের হাতেই পৌঁছবে সরকারি সুবিধা: বার্তা বিমান মাহাতোর! পশ্চিম মেদিনীপুর

অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা, প্রকৃত উপভোক্তাদের হাতেই পৌঁছবে সরকারি সুবিধা: বার্তা বিমান মাহাতোর!

শালবনি বিধানসভার অন্তর্গত গড়বেতা–৩ ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ কর্মসূচি। এই উপলক্ষে এলাকার মা-বোনেদের হাতে আবেদনপত্র তুলে দেন শালবনির বিধায়ক বিমান মাহাতো।সম্প্রতি প্রকাশিত ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্রকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের পাশাপাশি নানা প্রশ্নও তৈরি হয়েছে। আবেদনপত্রে পরিবারের সদস্যদের পরিচয়, আর্থিক অবস্থা, সম্পত্তি এবং বিভিন্ন সরকারি সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।এই প্রসঙ্গে বিধ

‘লক্ষ্মীর ভাণ্ডার’ বিতর্কে ফের চাঞ্চল্য, চন্দ্রকোণা থেকে তৃণমূল নেতার গ্রেপ্তারকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা! পশ্চিম মেদিনীপুর

‘লক্ষ্মীর ভাণ্ডার’ বিতর্কে ফের চাঞ্চল্য, চন্দ্রকোণা থেকে তৃণমূল নেতার গ্রেপ্তারকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা!

বুধবার সাংবাদিক বৈঠকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সেই ঘটনার পরই মুর্শিদাবাদের বাসিন্দা রাকিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এবার একই ধরনের অভিযোগ সামনে এল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। এই ঘটনায়ও অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মনোহরপুর গ্রামের এক তৃণমূল নেতার অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা ঢুকছিল।

খড়্গপুরের রাজনীতিতে জল্পনা তুঙ্গে, গেরুয়া ইঙ্গিতে ‘বেবি কোল’ ঘিরে বিতর্ক! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের রাজনীতিতে জল্পনা তুঙ্গে, গেরুয়া ইঙ্গিতে ‘বেবি কোল’ ঘিরে বিতর্ক!

খড়্গপুরের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে ‘বেবি কোল’। তিনি কি তবে রাজনৈতিক অবস্থান বদল করছেন—এই প্রশ্নই এখন ঘুরছে শহরের নানা মহলে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের উপস্থিতি কমে যাওয়ায় জল্পনা আরও বাড়ে।সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে বেবি কোলের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে গেরুয়া শিবির-ঘনিষ্ঠ একাধিক পোস্ট ও ছবি। সেখানে বিজেপি নেতৃত্বের বিভিন্ন মুখের সঙ্গে তাঁর ছবি শেয়ার হতে দেখা যাচ্ছে। এর মধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্ট

রজত জয়ন্তী উপলক্ষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ উদ্যোগ, গেস্ট হাউস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

রজত জয়ন্তী উপলক্ষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ উদ্যোগ, গেস্ট হাউস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান!

দাঁতন মানব কল্যাণ কেন্দ্র দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে চলেছে। রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে ‘মা সারদাময়ী গেস্ট হাউস’-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যন্ত্রচালিত তিন চাকার গাড়ি প্রদান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মেয়েদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ Rahul Sinha। এছাড়াও একাধিক বিশিষ্ট অতিথি, স্থানীয় জনপ্রতিনি

আইআইটি খড়গপুরে স্পিক ম্যাকে সম্মেলনের তৃতীয় দিন, যোগ-ধ্যান ও লোকশিল্পে মুগ্ধ প্রতিনিধিরা! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে স্পিক ম্যাকে সম্মেলনের তৃতীয় দিন, যোগ-ধ্যান ও লোকশিল্পে মুগ্ধ প্রতিনিধিরা!

আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত স্পিক ম্যাকে-র একাদশ আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতায়। এদিন ছাত্রছাত্রীরা শুধুমাত্র শিল্প পরিবেশনা উপভোগ করেই থেমে থাকেননি, বরং কর্মশালা, লোকনৃত্য, যোগ, ধ্যান এবং শাস্ত্রীয় শিল্পচর্চার মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে গভীরভাবে অনুভব করার সুযোগ পান।ভোর ৪টায় ব্রহ্ম মুহূর্তে দিনের সূচনা হয়। স্বামী ত্যাগরাজানন্দ সরস্বতীর পরিচালনায় হঠ যোগ এবং পদ্মশ্রী প্রাপ্ত ওস্তাদ ওয়াসিফুদ্দিন ডাগরের নে

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে RKS-এর প্রথম বৈঠক, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে RKS-এর প্রথম বৈঠক, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা!

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আজ অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির (RKS) প্রথম বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শীতল কপাট। হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও জনমুখী করে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় ব্লাড ব্যাংকের বিভিন্ন সমস্যা, হাসপাতালের একাধিক ভবনের পরিকাঠামোগত দুর্বলতা এবং টয়লেট পরিষেবার মানোন্নয়নের বিষয়টি। পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আরও উন্নত পরিষেবা কীভাবে প্রদান করা যায

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিধায়ক সুকান্ত দোলুই, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিধায়ক সুকান্ত দোলুই, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর

চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, টয়লেট পরিষেবা এবং রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদান নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।বৈঠকে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের কীভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হয়।পরিদর্শনের সময় বিধায়ক ব

চন্দ্রকোনা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ ট্রাক্টর; লক্ষাধিক টাকার ক্ষতি! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ ট্রাক্টর; লক্ষাধিক টাকার ক্ষতি!

চন্দ্রকোনা রোডের নয়াবসতের ডুমুরগেড়িয়া এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ বাড়ি থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রবল গরম ও দমকা হাওয়ার জেরে মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।আগুন লাগতেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা কুয়ো, টিউবওয়েল ও পুকুরের জল, পাশাপাশি বালি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর দেওয়া হয় গড়বেতা থানায় এ

মেদিনীপুর সদর বিডিও অফিসে RKS বৈঠক, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর বিধায়ক ডা. শংকর গুছাইতে! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর সদর বিডিও অফিসে RKS বৈঠক, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর বিধায়ক ডা. শংকর গুছাইতে!

মেদিনীপুর সদর বিডিও অফিসে অনুষ্ঠিত হল রোগী কল্যাণ সমিতি (RKS)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং রোগীদের সুবিধা বাড়াতে বিভিন্ন প্রস্তাবও উত্থাপিত হয়। প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে

মেদিনীপুরে বনদপ্তরের বড় অভিযান, বাজেয়াপ্ত কাঠ বোঝাই লরি-সহ একাধিক গাড়ি; সিল অবৈধ চেরাই মিল! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বনদপ্তরের বড় অভিযান, বাজেয়াপ্ত কাঠ বোঝাই লরি-সহ একাধিক গাড়ি; সিল অবৈধ চেরাই মিল!

মেদিনীপুরে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বনদপ্তর। পরপর একাধিক অবৈধ কাঠ চেরাই মিলে অভিযান চালিয়ে সিল করা হয় বেশ কয়েকটি ইউনিট। বনদপ্তরের এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এলাকায় অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগ আসছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ও সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাপক অভিযান। অভিযোগ, রাতের অন্ধকারে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে গাড়ি বোঝাই করে চোরাই কাঠ বি

মধ্যরাতে মোহনপুর ব্রিজে পুলিশ সুপারের সারপ্রাইজ ভিজিট, ভারী যান চলাচলে কড়া নজর! পশ্চিম মেদিনীপুর

মধ্যরাতে মোহনপুর ব্রিজে পুলিশ সুপারের সারপ্রাইজ ভিজিট, ভারী যান চলাচলে কড়া নজর!

মেদিনীপুর–খড়্গপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ মোহনপুর ব্রিজে গভীর রাতে সারপ্রাইজ ভিজিট করলেন জেলা পুলিশ সুপার Papiya Sultana। কংসাবতী নদীর উপর নির্মিত এই সেতুটি সংস্কারের পর থেকেই ৩৫ টনের বেশি ভারী যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিয়ম কার্যকর করতে ধর্মা এলাকায় তৈরি করা হয়েছে বিশেষ নাকা পয়েন্ট।মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ আচমকাই ওই নাকা পয়েন্টে পৌঁছে যান পুলিশ সুপার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার Soutam Banerjee-সহ অন্যান্য পুলিশ আধিকারিকর

ভগবন্তপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সুকান্ত দোলুই,উঠল এলাকার উন্নয়নের একাধিক দাবি! পশ্চিম মেদিনীপুর

ভগবন্তপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনায় সুকান্ত দোলুই,উঠল এলাকার উন্নয়নের একাধিক দাবি!

চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক Sukanta Dolui-কে সংবর্ধনা জানাল ভগবন্তপুর ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা এলাকার একাধিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিদাওয়ার বিষয় বিধায়কের সামনে তুলে ধরেন। বাজার এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানো, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এবং একটি মূত্রত্যাগ স্থল নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়েও বি

আচমকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির বিধায়ক, খতিয়ে দেখলেন পরিকাঠাম। পশ্চিম মেদিনীপুর

আচমকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির বিধায়ক, খতিয়ে দেখলেন পরিকাঠাম।

রাজ্যে পালাবদলের পর চন্দ্রকোনা বিধানসভায় নতুন বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুকান্ত দোলুই। বিধায়ক হওয়ার পর একাধিক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমি পার্টটাইম বিধায়ক নই, ফুলটাইম বিধায়ক হিসেবে সবসময় মানুষের পাশে থাকব।”সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল সোমবার সকালে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পাইকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হঠাৎই পৌঁছে যান নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই।কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, নির্ধারিত সময়ে কেন্দ্র খ

খড়গপুরে বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগও জৈন পরিবারের স্মৃতিতে! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগও জৈন পরিবারের স্মৃতিতে!

খড়গপুর শহরের খরিদায় স্বর্গীয় মহেন্দ্রলাল জৈন ও প্রভাস কুমার জৈনের স্মৃতিতে মঙ্গলবার অনুষ্ঠিত হলো একটি বৃহৎ স্বাস্থ্য পরীক্ষা শিবির। খরিদার দিগম্বর জৈন ধর্মশালায় আয়োজিত এই শিবির ছিল ১৩তম বর্ষের উদ্যোগ। M K Jain Sons and Grand Sons Foundation-এর উদ্যোগে এবং Hope Charitable Trust-এর সহযোগিতায় আয়োজিত এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন Rotary Eye Hospital Medinipur-এর চিকিৎসকরা। যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠান

খড়গপুর স্টেশনে যাত্রীদের হাতে ঠান্ডা জল, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ স্কাউটস অ্যান্ড গাইডসের! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর স্টেশনে যাত্রীদের হাতে ঠান্ডা জল, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ স্কাউটস অ্যান্ড গাইডসের!

The Bharat Scouts and Guides-এর খড়গপুর শাখার উদ্যোগে গ্রীষ্মের তীব্র দাবদাহে খড়গপুর স্টেশনে রেলযাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জল। চলমান World Environment Day 2026 অভিযানকে সামনে রেখেই এই মানবিক পরিষেবা কর্মসূচির আয়োজন করা হয়। যাত্রীসেবা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে স্কাউটস ও গাইডস সদস্যরা একনিষ্ঠভাবে এই উদ্যোগে অংশ নেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, খড়গপুর বিভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রাকৃতিক তন্তু থেকেই সার্জিক্যাল সেলাই! যুগান্তকারী গবেষণায় নতুন দিগন্ত খুলল বাংলার বিজ্ঞানীরা! পশ্চিম মেদিনীপুর

প্রাকৃতিক তন্তু থেকেই সার্জিক্যাল সেলাই! যুগান্তকারী গবেষণায় নতুন দিগন্ত খুলল বাংলার বিজ্ঞানীরা!

প্রাকৃতিক উদ্ভিদ তন্তু থেকে পরিবেশবান্ধব সার্জিক্যাল সেলাই উপকরণ তৈরির ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করলেন গবেষকরা। Vidyasagar University, Lady Brabourne College এবং Botanical Survey of India-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে।গবেষণায় দেখা গিয়েছে, Calamus viminalis উদ্ভিদ থেকে সংগৃহীত প্রাকৃতিক তন্তু ভবিষ্যতে সিন্থেটিক সার্জিক্যাল সেলাইয়ের কার্যকর বিকল্প হতে পারে। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা Journal of Polymers and the Environment-এ

পাথরায় তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক সূড়ঙ্গ আট্রালিকা গুঁড়িয়ে জমি দখলের অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

পাথরায় তিনশো বছরের প্রাচীন ঐতিহাসিক সূড়ঙ্গ আট্রালিকা গুঁড়িয়ে জমি দখলের অভিযোগ?

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কাঁসাই নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক মন্দিরময় পাথরা এলাকায় প্রায় তিনশো বছরের প্রাচীন একটি সূড়ঙ্গ আট্রালিকা বাড়ি ভেঙে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, কাঁচকলা ভবানীনগর গ্রামের বাসিন্দা তথা স্বর্ণ ব্যবসায়ী Lalu Pal গোপনে ওই প্রাচীন স্থাপত্য ভেঙে বুলডোজার দিয়ে জমি সমান করে দখল করেছেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাচীন মন্দির সংরক্ষণ আন্দোলনের অন্যতম মুখ Yasin Pathan। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর

আইআইটি খড়গপুরে SPIC MACAY সম্মেলনে রজিত কাপুরের বার্তা, “নিজের পরিচয় গড়তে পৃথিবীর পথে বেরিয়ে পড়ো” পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে SPIC MACAY সম্মেলনে রজিত কাপুরের বার্তা, “নিজের পরিচয় গড়তে পৃথিবীর পথে বেরিয়ে পড়ো”

IIT Kharagpur-এ শুরু হয়েছে SPIC MACAY-এর ১১তম আন্তর্জাতিক সম্মেলন। ২৫ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী সম্মেলনে ভারত ও বিদেশের ১৫০০-রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অভিজ্ঞতা লাভের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।উদ্বোধনী দিনেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা Rajit Kapur-এর অনুপ্রেরণামূলক বক্তব্য মন জয় করে উপস্থিত ছাত্র-যুবদের। প্রশংসিত চলচ্চিত্র The Making of the Mahatma প্রদর্শনের পর আত্মসচেতনতা, দায়িত্ববোধ এব

মেদিনীপুর পৌরসভার সংবর্ধনায় সম্মানিত কৃতি ছাত্র-ছাত্রীরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার সংবর্ধনায় সম্মানিত কৃতি ছাত্র-ছাত্রীরা!

সোমবার, ২৫ মে Midnapore Municipality-এর উদ্যোগে মেদিনীপুর পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Shankar Kumar Guchhait, সদর মহকুমা শাসক Chitradeep Sen, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর Mridul Simani, পৌরসভার চেয়ারম্যান Soumen Khan, কোতোয়ালি থানার আইসি Siddhartha Ghosh, Bharat Sevashram Sangha-র স্বামীজি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শ