পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঘি, দুধ, দই, মধু ও পবিত্র জলে মহাস্নান, খড়গপুরে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত!
ভক্তিময় পরিবেশে ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খড়গপুর জগন্নাথ মন্দিরে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। সোমবার (২৯ জুন) ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমতে শুরু করে।সকাল ৭টায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় শ্রীজগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার বিগ্রহকে স্নানবেদিতে আনা হয়। সকাল সাড়ে ১০টায় সূর্যপূজার পর প্রাচীন রীতি মেনে পৃথকভাবে ঘি, মধু, দই, দুধ ও পবিত্র জল দিয়ে তিন দেবদেবীর মহাস্নান সম্পন্ন করা হয়। স্নানপর্
রাজ্য সম্মেলন সফল করতে মেদিনীপুরে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা!
আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার, ২৯ জুন, মেদিনীপুর শহরের একটি লজে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। সভায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের পদাধিকারী, সদস্য এবং ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন রাজ্য সম্মেলনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ডেকোরেটর শিল্পের বর্তম
মেদিনীপুরে শরৎপল্লীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের উপর হামলার পর গুলি চালিয়ে ছিনতাই!
মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় রবিবার ২৯শে জুন গভীর রাতে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায় চারজন দুষ্কৃতী। অভিযোগ, ব্যাট দিয়ে এলোপাথাড়ি মারধর করে তাঁদের কাছে থাকা একাধিক ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর আতঙ্ক সৃষ্টি করতে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত দুই ব্যবসায়ীর নাম অলোক রানা ও রাজু রানা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধা
খড়্গপুর রেলস্টেশন থেকে উদ্ধার নিখোঁজ চার নাবালক, পরিবারের মুখে ফিরল হাসি!
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেলস্টেশন থেকে নিখোঁজ চার নাবালককে নিরাপদে উদ্ধার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল খড়্গপুর সরকারি রেল পুলিশ (জিআরপি)। বুধবার স্টেশনের ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই চার নাবালককে উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন থেকে চার নাবালক নিখোঁজ ছিল। এই ঘটনায় এক নাবালকের বাবার অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএ
খেলা
'ক্যারাটে গড়ে তোলে আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা'— মেদিনীপুরে অনুষ্ঠানে বিধায়ক শংকর গুছাইত!
মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউট এবং অ্যাডভান্স ক্যারাটে অ্যাকাডেমি-র যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো একদিনের ইনস্ট্রাক্টরস ক্যাম্প। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্য থেকে আগত ক্যারাটে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ৮১তম বেল্ট গ্রেডেশন টেস্টের পাশাপাশি ব্ল্যাক বেল্ট আপগ্রেড সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ক্যারাটে ক্ষেত্রে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ সংস্থার ২৩ জন প্রশিক্ষণার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। মেদিনীপ
বিশ্বকাপের জ্বরে কাঁপছে পশ্চিম মেদিনীপুরের বেলদা, স্টেশন চত্বরে শতাধিক দর্শকের সঙ্গে মেসি উৎসব!
বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির আবেগ, উন্মাদনা আর অন্তহীন ফুটবলচর্চা। পাড়ার চায়ের দোকান থেকে ক্লাবের আড্ডা— সর্বত্রই চলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তর্ক-বিতর্ক, বিশ্লেষণ আর প্রিয় দলের জয় কামনা। সেই ফুটবলপ্রেমেরই এক অনন্য ছবি ধরা পড়ল রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেলওয়ে স্টেশন চত্বরে।ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা। ছুটির দিনের অলস সকালকে উপেক্ষা করে শতাধিক ফুটবলপ্রেমী ভিড় জমিয়েছিলেন স্টেশন চত্বরে। বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম জর্ডনের বিশ্বকাপ ম্যাচ উপভোগ ক
আইআইআইটি কল্যাণীর অতিরিক্ত দায়িত্ব নিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী!
আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী-র ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে যুক্ত হলেন তিনি।জাতীয় গুরুত্বসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইআইআইটি কল্যাণী তথ্যপ্রযুক্তি শিক্ষা, অত্যাধুনিক গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রের সঙ্গে কার্যকর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। নতুন দায়িত্ব গ্র
খড়গপুরে বিদ্যালয় স্তরের রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ২৮টি স্কুলের ৫৬ জন পড়ুয়া!
আগামী প্রজন্মের মধ্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক জ্ঞান প্রসারের লক্ষ্য নিয়ে অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনারস, ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এবং খড়গপুর ভলান্টারি ব্লাড ডোনারস অর্গানাইজেশনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা চ্যাম্পিয়নশিপের আওতায় রাজ্যব্যাপী বিদ্যালয় স্তরের রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে কলকাতা থেকে উপস্থিত ছিলেন দীপঙ্কর সরকার ও পঙ্কজ তাঁতি। সমগ্র অনুষ্ঠান সফলভাবে পরিচালনায় খড
খড়গপুরে দিশা ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্ত দিলেন ৩৫ জন!
সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় খড়গপুর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খরিদা ভারতী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে। রবিবার আয়োজিত এই শিবিরে ১১ জন মহিলা-সহ মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদান কর্মসূচির পাশাপাশি মানবকল্যাণের এক অনন্য বার্তা তুলে ধরে তিনজন ব্যক্তি মরণোত্তর অঙ্গ ও দেহদানের অঙ্গীকার করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সুবীর সাঁতরা, শাশ্বতী শীট এবং বিশ্বজিৎ চক্রবর্তী দেহ ও অঙ্গদানের
জাতীয় পোলিও দিবসে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে টিকাকরণ কর্মসূচির সূচনা, শিশুকে পোলিও টিকা খাওয়ালেন বিধায়ক সুকান্ত দোলুই!
জাতীয় পোলিও দিবস উপলক্ষে রবিবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিশেষ পোলিও টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। তিনি এক শিশুকে নিজ হাতে পোলিওর জীবনরক্ষাকারী দুই ফোঁটা টিকা খাইয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।এদিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিও টিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আধিকারিক হিমাংশু মাইতি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিক
জাতীয় পালস পোলিও দিবসে মেদিনীপুরে টিকাকরণ উৎসব, সচেতনতার বার্তা ছড়াল গানে গানে!
আজ সারা দেশজুড়ে পালিত হলো জাতীয় পালস পোলিও টিকাকরণ দিবস। পোলিওমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুরেও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ডাঃ শংকর কুমার গুছাইত, অতিরিক্ত জেলাশাসক সম্রাট মণ্ডল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গী, ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শিমনি, পবিত্র সাহু-সহ স্বাস্থ্
পশ্চিম মেদিনীপুর
পিতা-মাতার স্মৃতিতে মানবসেবার অনন্য নজির,১০১ ইউনিট রক্ত সংগ্রহ,শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র
প্রয়াত পিতা ডাঃ তারক প্রসাদ চ্যাটার্জি ও মাতা স্বপ্না চ্যাটার্জির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল চ্যাটার্জি পরিবার। পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি ও তাঁর সহধর্মিণী প্রিয়াঙ্কা চ্যাটার্জির উদ্যোগে মেদিনীপুর শহরের শরৎপল্লীতে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি। পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি এবং আর এক্স অন্বেষণা হাসপাতালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল ষষ্ঠ বর্ষের আয়োজন। পুরুষোত্তম হ
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সরকারি চাকরির প্রস্তুতিতে নতুন দিশা, রামজীবনপুর ফাঁড়িতে বিনামূল্যে কোচিংয়ের সুযোগ
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের স্বপ্নপূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির সহযোগিতায় রামজীবনপুর ফাঁড়ি প্রাঙ্গণে সফলভাবে পরিচালিত হচ্ছে ‘প্রচেষ্টা’ নামে একটি অবৈতনিক কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের নিয়মিত পাঠদা
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরের পঞ্চুরচকে সনাতনী সংঘের প্রথম রক্তদান শিবির,সংগ্রহ ৪৪ ইউনিট রক্ত
মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর প্রাঙ্গণ সংলগ্ন পঞ্চুরচক এলাকায় প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সনাতনী সংঘ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং সনাতনী সংঘের সদস্য বরুণ আগরওয়ালের তত্ত্বাবধানে আয়োজিত এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন এলাকার বহু স্বেচ্ছাসেবী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক শংকর গুছাইত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী। অনুষ্ঠানে বক্তারা বলেন
নারায়ণগড়ে প্যারালাইসিসে আক্রান্ত স্কুলছাত্রীর পাশে থাকার আশ্বাস বিধায়ক রমা প্রসাদ গিরির!
অল্প বয়সেই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছে নারায়ণগড়ের এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী। তার চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার কুশবসান অঞ্চলের জৈতা গ্রামের বাসিন্দা সঞ্চিতা গায়েন বর্তমানে প্যারালাইসিসে আক্রান্ত। অসুস্থতার কারণে তার দুই পা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাপন তো দূরের কথা, পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে
গড়বেতায় ৩৪ বছর পর বাবার শ্রাদ্ধশান্তি, পরিবারের দাবি— ‘বিজেপি ক্ষমতায় এলে তবেই পূরণ হবে প্রতিজ্ঞা!
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় প্রায় ৩৪ বছর পর তাঁদের বাবা হরিসাধন দগরির শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান সম্পন্ন করলেন পরিবারের দুই ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি, ১৯৯২ সালে এলাকায় বিজেপির রাজনীতি করার কারণে হরিসাধন দগরিকে সিপিএমের সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। ঘটনার পর গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ পরিবারের।পরিবারের সদস্যদের বক্তব্য, বাবার মৃত্
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ঋষি বঙ্কিমচন্দ্রের ১৮৮তম জন্মবার্ষিকী!
সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট–৮-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সাহিত্যিকের জীবন, কর্ম ও দেশপ্রেমের আদর্শ স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পরেশ চন্দ্র জানা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাং
রশ্মি গ্রুপের মানবিক উদ্যোগ, আম্বা পশ্চিমে মিলল কমিউনিটি হল ও আইসিডিএস কেন্দ্র!
রশ্মি গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) কর্মসূচির আওতায় পশ্চিম মেদিনীপুরের আম্বা পশ্চিম (জাগাই) গ্রামে নবনির্মিত একটি কমিউনিটি হল এবং আইসিডিএস (ICDS) কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে। স্থানীয় মানুষের সামাজিক ও সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।রশ্মি মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ‘জাগাই গরম বুড়ি কোরা কোডা সমিতি’-র জন্য নির্মিত এই দুটি পরিকাঠামোর উদ্বোধনকে ঘিরে গ্রামজুড়ে ছিল উৎসবের আবহ। অন
মানবতার অনন্য নজির, দৃষ্টিহীন ছাত্রের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিল আর এক্স অম্বেষণা!
"পিতাই শ্রদ্ধা, মায়ের টান— সেই সন্তানই মানবতার প্রকৃত প্রাণ।" এই মানবিক দর্শনকে সামনে রেখে প্রয়াত মা স্বর্গীয়া সন্ধ্যারানী চ্যাটার্জীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং পিতা স্বর্গীয় ডা. তারক প্রসাদ চ্যাটার্জীর পবিত্র স্মৃতির উদ্দেশ্যে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি এবং আর এক্স অম্বেষণা প্রাইভেট লিমিটেড (আর এক্স অম্বেষণা হাসপাতাল)-এর কর্ণধার ডা. ত্রিনাথ চ্যাটার্জী ও তাঁর সহধর্মিণী ডা. প্রিয়াঙ্কা চ্যাটার্জীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে
মেদিনীপুরের রাঙ্গামাটির কারখানায় আগুন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ শ্রমিক!
মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় একটি লুব্রিকেন্ট প্রস্তুতকারী কারখানায় দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কারখানার একটি কেমিক্যাল সংরক্ষণকারী ট্যাঙ্কারের পাইপলাইনে লিকেজ মেরামতের কাজ চলছিল। সেই সময় ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুনের ফুলকি থেকে বিস্ফোরণসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তে