অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

ভাইরাল

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা FOOTBALL

ফুটবল মাঠের পর এবার অভিনয়ে রোনাল্ডো! ‘ডে ওয়ানস’-এ বিশেষ চরিত্রে পর্তুগিজ মহাতারকা

ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলকে কেন্দ্র করে তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু প্রযোজনাই নয়, বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।জানা গিয়েছে, নতুন ওয়েব সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। আধুনিক ফুটবল দুনিয়ার অন্দরমহলের নানা অজানা কাহিনি উঠে আসবে এই সিরিজে। ফুটবলার, এজেন্ট, বাজারের চাহিদা এবং বিভিন্ন ক্লাবের অভ্যন

৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ! বিশ্ব

৭৪ বছর পর অতলান্তিকের তলদেশে মিলল হারানো প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ!

আধুনিক প্রযুক্তিতে মিলল ১৯৫২ সালের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ। দীর্ঘ ৭৪ বছর ধরে অতলান্তিক মহাসাগরের অতল গহ্বরে হারিয়ে থাকা প্যান আমেরিকান এয়ারওয়েজ (প্যান অ্যাম)-এর ফ্লাইট ৫২৬এ-র ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধারকারীদের নজরে এসেছে। আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গভীর সমুদ্র ড্রোনের সহায়তায় পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট গভীরে বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। বিমান দুর্ঘটনার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচি

ভারতে মারুতির মেগা কারখানা, উদ্বোধনে দুই দেশের প্রধানমন্ত্রী দেশ

ভারতে মারুতির মেগা কারখানা, উদ্বোধনে দুই দেশের প্রধানমন্ত্রী

তিনদিনের ভারত সফরে বুধবার নয়াদিল্লিতে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার হরিয়ানার খারখোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে মারুতি সুজুকির নতুন গাড়ি কারখানার উদ্বোধন করবেন তিনি।প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পটি ভারতের অটোমোবাইল শিল্পে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্পূর্ণভাবে চালু হলে বছরে প্রায় ১০ লক্ষ

নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ, ডিগ্রি টি.বি. হাসপাতালে বিধায়কের হানা পশ্চিম মেদিনীপুর

নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ, ডিগ্রি টি.বি. হাসপাতালে বিধায়কের হানা

দীর্ঘদিন ধরে ডিগ্রি টি.বি. হাসপাতাল (এম. আর. বাঙ্গুর টি.বি. স্যানাটোরিয়াম) নিয়ে রোগী, হাসপাতাল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের জেরে সরেজমিনে পরিদর্শনে যান শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য। পরিদর্শনের সময় হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও রোগী পরিষেবার বেহাল চিত্র সামনে আসে। অভিযোগ, হাসপাতালে গ্রুপ-ডি কর্মীর তীব্র অভাব রয়েছে, বেডগুলির অবস্থা অত্যন্ত খারাপ এবং হাসপাতাল চত্বরে

ক্যামেরায় ধরা নৃশংসতা! হাসপাতালে রোগীকে লাথি, চাকরি গেল মহিলা স্বাস্থ্যকর্মীর উত্তরপ্রদেশের

ক্যামেরায় ধরা নৃশংসতা! হাসপাতালে রোগীকে লাথি, চাকরি গেল মহিলা স্বাস্থ্যকর্মীর

উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা হাসপাতালের এক অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসুস্থ এক যুবক হাসপাতালের মেঝেতে বসে রয়েছেন। সেই সময় এক মহিলা স্বাস্থ্যকর্মী তাঁকে পরপর লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিওতে অন্তত ১০ বার ওই রোগীকে লাথি মারতে দেখা যায় বলে দাবি।ভিডিওটি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনার তদন্তের নির্দেশ দেন। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মী পিঙ্

ছিঁড়বে না, ভিজবে না! প্লাস্টিকের নোট চালুর পথে আরবিআই? দেশ

ছিঁড়বে না, ভিজবে না! প্লাস্টিকের নোট চালুর পথে আরবিআই?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দাবি করা হচ্ছিল, আগামী ৩০ জুনের পর থেকে দেশে কাগজের নোট তুলে দিয়ে প্লাস্টিকের নোট চালু করা হবে। এই খবর ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা ও বিভ্রান্তি ছড়ায়।তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সরকারি সূত্রের স্পষ্ট বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর পক্ষ থেকে কাগজের নোট বন্ধ করে প্লাস্টিকের নোট চালুর কোনও পরিকল্পনা নেই। বর্তমানে প্রচলিত কাগজের নোটই বাজারে বহাল থাকবে।পিআইবি সাধারণ মানুষকে সতর্ক করে

খড়্গপুর ডিভিশনে টিকিট চেকিংয়ে বড় সাফল্য, একদিনেই উদ্ধার ৩.৬৭ লক্ষ টাকা পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর ডিভিশনে টিকিট চেকিংয়ে বড় সাফল্য, একদিনেই উদ্ধার ৩.৬৭ লক্ষ টাকা

টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশন। বুধবার ডিভিশনের বিভিন্ন স্টেশন ও যাত্রীবাহী ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে মোট ৩ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর ডিভিশনের আওতাধীন শালিমার, পাঁশকুড়া, মেদিনীপুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন এবং বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় টিকিটবিহীন ভ্রমণ, অনিয়মিত টিকিট ব্যবহার এবং বুকিং ছাড়া লাগেজ বহনের

যুদ্ধ থামার নাম নেই, কুয়েতে ইরানের হামলায় নিহত আরও এক ভারতীয় বিশ্ব

যুদ্ধ থামার নাম নেই, কুয়েতে ইরানের হামলায় নিহত আরও এক ভারতীয়

মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চলার মাঝেই কুয়েত ও বাহরিনে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস।কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থ

গোপন অস্ত্রভাণ্ডারের খোঁজ! মাটি খুঁড়তেই বেরোল বন্দুক ও কার্তুজ উত্তর ২৪ পরগনা

গোপন অস্ত্রভাণ্ডারের খোঁজ! মাটি খুঁড়তেই বেরোল বন্দুক ও কার্তুজ

উত্তর ২৪ পরগনার হাবড়া-মছলন্দপুরে ফের চাঞ্চল্যকর উদ্ধার। নগদ টাকা ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের পর এবার মাটি খুঁড়ে উদ্ধার হল তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড কার্তুজ। গোবরডাঙা থানার পুলিশ ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে সঙ্গে নিয়েই এই তল্লাশি চালায়।পুলিশ সূত্রে খবর, শুক্রবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শক্তিনগরের কানাপুকুর এলাকার একটি জমিতে পৌঁছয় তদন্তকারী দল। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জমির এক

রাজনীতিতে নতুন ট্রেন্ড! যুব সমাজের মুখে এখন ‘ককরোচ জনতা পার্টি’ দেশ

রাজনীতিতে নতুন ট্রেন্ড! যুব সমাজের মুখে এখন ‘ককরোচ জনতা পার্টি’

ডিজিটাল যুগে প্রতিবাদের ভাষা বদলেছে। আর সেই নতুন ভাষার নাম এখন ‘ককরোচ জনতা পার্টি’ বা সংক্ষেপে ‘সিজেপি’। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাতারাতি সামাজিক মাধ্যমে জন্ম নিয়েছে এই ব্যঙ্গাত্মক আন্দোলন, যা এখন দেশের যুব সমাজের হতাশা, ক্ষোভ ও বঞ্চনার প্রতীক হয়ে উঠছে।ঘটনার সূত্রপাত একটি মামলার শুনানিতে। সেখানে প্রধান বিচারপতি কিছু বেকার ও আন্দোলনকারী তরুণদের ‘আরশোলা’ ও ‘পরজীবী’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ। সেই মন্তব্য ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সোশ্য

রাজৌরির জঙ্গলে সেনার বড় সাফল্য, ৫৬ ঘণ্টার এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি দেশ

রাজৌরির জঙ্গলে সেনার বড় সাফল্য, ৫৬ ঘণ্টার এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তবর্তী গম্ভীর মুঘলান জঙ্গলে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের মতো হামলার আশঙ্কায় গত ৫৬ ঘণ্টা ধরে চলছে এই বিশেষ অপারেশন। সেনা সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে তিন জঙ্গি গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে সন্দেহ।কাশ্মীর পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ২৪ মে রাত থেকে শুরু হয় অভিযান। ‘অপারেশন শেরুওয়ালি’ নামে চলা এই অভিযানে অংশ নিয়েছে সেনার রোমিও ফোর্স, স্পেশাল অপারেশন ফোর্স, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। জঙ্গিদের কোণ

‘তোকে মেরে দেব’, খুনের হুমকি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দেশ

‘তোকে মেরে দেব’, খুনের হুমকি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

দেশের প্রধান বিচারপতিকে ঘিরে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ এবার নতুন বিতর্কের কেন্দ্রে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন, তিনি হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি অভিযোগ জানান।প্রকাশিত স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে লিখেছেন, “তোকে মেরে দেব।” পাশাপাশি আরও একটি বার্তায় দাবি করা হয়েছে, অবিলম্বে এক্স অ্যাকাউন্ট বন্ধ করে

ইবোলা আতঙ্কে বড় সিদ্ধান্ত! স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক দেশ

ইবোলা আতঙ্কে বড় সিদ্ধান্ত! স্থগিত দিল্লির ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক

আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এই উদ্বেগজনক পরিস্থিতির জেরে স্থগিত করা হল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সরকার ও আফ্রিকান ইউনিয়নের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২৮ থেকে ৩১ মে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হওয়ার কথা ছিল। আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারত-আফ্রিকা

অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু! জেনে নিন কীভাবে করবেন আবেদন পশ্চিমবঙ্গ

অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু! জেনে নিন কীভাবে করবেন আবেদন

রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের পোর্টাল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকেই নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা।নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পে সিলমোহর দেয় বিজেপি সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই জানিয়েছিলেন, নতুন আবেদন ও পুরনো আবেদনকারীদের স্টেটাস যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতো ইতিমধ্যেই চালু

CBI তদন্তে বড় তথ্য, NEET প্রশ্নফাঁস কাণ্ডে উঠে এল অধ্যাপকের নাম দেশ

CBI তদন্তে বড় তথ্য, NEET প্রশ্নফাঁস কাণ্ডে উঠে এল অধ্যাপকের নাম

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬-এর প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের দাবি, এই গোটা চক্রের অন্যতম ‘কিংপিন’ হলেন পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপক, যিনি পরীক্ষার আয়োজক সংস্থা National Testing Agency-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন। ফলে পরীক্ষার প্রশ্নপত্রে তাঁর সরাসরি প্রবেশাধিকার ছিল বলেই সন্দেহ তদন্তকারীদের।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে কুলকার্নি ধৃত অভিযুক্ত মনীষা ওয়াঘম

কঙ্গোয় ইবোলা আতঙ্ক! আক্রান্ত দুই শতাধিক, বাড়ছে মৃত্যুমিছিল বিশ্ব

কঙ্গোয় ইবোলা আতঙ্ক! আক্রান্ত দুই শতাধিক, বাড়ছে মৃত্যুমিছিল

আফ্রিকায় ফের ভয়াবহ রূপ নিচ্ছে মারণ ইবোলা ভাইরাস। মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ইতিমধ্যেই এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৬৫ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০। তাঁদের মধ্যে শতাধিক রোগী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে ব্যাপক হারে ইবোলা পরীক্ষা শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রতি ২০ জনের মধ্যে অন্তত ১৩ জন আক্রান্ত হচ্ছেন। এর আগে ২০১৮ এবং ২০২০ সালেও ভয়াবহভাবে ইবোলার সংক্রমণ ছড়িয়েছিল কঙ্গো

অবৈধ নির্মাণে কড়া শুভেন্দু, বিল্ডিং প্ল্যান না থাকলেই কাটা হবে বিদ্যুৎ সংযোগ পশ্চিমবঙ্গ

অবৈধ নির্মাণে কড়া শুভেন্দু, বিল্ডিং প্ল্যান না থাকলেই কাটা হবে বিদ্যুৎ সংযোগ

তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার রাজ্যজুড়ে অবৈধ নির্মাণ ও বেআইনি কারখানার বিরুদ্ধে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানিয়েছেন, বৈধ বিল্ডিং প্ল্যান ছাড়া কোনও নির্মাণ আর বরদাস্ত করা হবে না। এমনকি অনুমোদনহীন বহুতল বা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না। রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অবৈধ বহুতল

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন অন্যান্য

পকেট বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে সতর্ক হন

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি ফিরেই একটু ঠান্ডা ঘরে আরাম করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নতুন এসির চড়া দামের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ভরসা রাখছেন সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির উপর। কম খরচে ঠান্ডার স্বস্তি মিললেও, পুরনো এসি কেনার ক্ষেত্রে অসতর্কতা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহৃত এসির ভিতরের যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় কম্প্রেসরে। পুরনো কম্প্রেসর অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈর

অফিসে গা-ছাড়া মনোভাব শেষ! সময় মেনে হাজিরা বাধ্যতামূলক সরকারি কর্মীদের পশ্চিমবঙ্গ

অফিসে গা-ছাড়া মনোভাব শেষ! সময় মেনে হাজিরা বাধ্যতামূলক সরকারি কর্মীদের

রাজ্যের সরকারি দপ্তরে কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তনের পথে হাঁটল নবগঠিত বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজে গতি আনতে একাধিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সরকারি কর্মীদের জন্য জারি হল কড়া সময়বিধি।মঙ্গলবার রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি কর্মচারীকে সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি বিকেল ৫টা ১৫ মিনিটের আগ

‘দুর্নীতিতে জিরো টলারেন্স’, দায়িত্ব নিয়েই কড়া বার্তা অগ্নিমিত্রার পশ্চিমবঙ্গ

‘দুর্নীতিতে জিরো টলারেন্স’, দায়িত্ব নিয়েই কড়া বার্তা অগ্নিমিত্রার

রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কড়াকড়ি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার বিকাশভবনে নিজের দপ্তরে এসে সেই বার্তাকেই আরও স্পষ্ট করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পল।এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য সরকার এবার থেকে “জিরো টলারেন্স” নীতিতে চলবে। দুর্নীতি, সমাজবিরোধী কার্যকলাপ কিংবা মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় কোনওভাবেই আপস করা