মেদিনীপুর 29° ⛅ · AQI 176 · মাঝারি 10 নভেম্বর 2026, মঙ্গলবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

বিধানসভা-নির্বাচন ২০২৬

ভোটগণনায় গাফিলতি মানেই চাকরি খোয়া যাওয়ার ঝুঁকি! কড়া বার্তা নির্বাচন কমিশনের! পশ্চিমবঙ্গ

ভোটগণনায় গাফিলতি মানেই চাকরি খোয়া যাওয়ার ঝুঁকি! কড়া বার্তা নির্বাচন কমিশনের!

ভোটগ্রহণের মতোই ভোটগণনা পর্বেও কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না—স্পষ্ট বার্তা দিল Election Commission of India। কমিশন জানিয়ে দিয়েছে, গণনার কাজে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরি পর্যন্ত চলে যেতে পারে।সূত্রের খবর, এসআইআর থেকে ভোটগ্রহণ—প্রতিটি ধাপেই দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হয়নি কমিশন। ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের গাফিলতির অভিযোগ সামনে

গণনার আগেই ‘ডেটা ফাঁস’ বিস্ফোরণ! WhatsApp-এ ছড়াল গোপন তথ্য, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী! কলকাতা

গণনার আগেই ‘ডেটা ফাঁস’ বিস্ফোরণ! WhatsApp-এ ছড়াল গোপন তথ্য, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী!

৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে বড়সড় বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। তাঁর দাবি, গণনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের অত্যন্ত গোপনীয় তথ্য এবং ডিউটি রোস্টার WhatsApp-এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সরাসরি নির্বাচনী বিধিভঙ্গের সামিল।রবিবার নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ও স্প্রেডশিটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গণনার কাজে নিযুক্ত আধিকারিকরা স্বেচ্ছায় বা চাপে প

গণনার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি—সকাল থেকেই শুরু হবে ভোটগণনা! পশ্চিম মেদিনীপুর

গণনার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি—সকাল থেকেই শুরু হবে ভোটগণনা!

রাত পোহালেই ভোটগণনা। তার আগেই মেদিনীপুর শহরের কাউন্টিং সেন্টার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা এলাকাজুড়ে টহল বাড়িয়ে কার্যত ফাঁকা করে দিয়েছে আশপাশ। পঞ্চুরচক থেকে গোলকুয়া চক পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ৪ মে, সোমবার সকাল ৮টা নাগাদ শুরু হবে ভোটগণনা। রাজ্যের প্রায় সব কেন্দ্রেই একই সময়ে গণনা শুরু হওয়ার কথা, যদিও বিশেষ কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে বলে প্রশা

ফল ঘোষণার আগে মেদিনীপুরে বিজেপির কড়া প্রস্তুতি, কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক! পশ্চিম মেদিনীপুর

ফল ঘোষণার আগে মেদিনীপুরে বিজেপির কড়া প্রস্তুতি, কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক!

ভোটগণনার আগে সংগঠনকে আরও মজবুত করতে জেলায় জেলায় তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। সেই ধারাবাহিকতায় শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গণনা কেন্দ্রকে ঘিরে দলের করণীয় নির্ধারণ এবং কাউন্টিং এজেন্টদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগণনার দিন প্রতিটি টেবিলে এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, ইভিএম ও ভিভিপ্যাট যাচাইয়ের পদ্ধতি এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত কীভাবে পদক্ষেপ নিতে হবে—এই স

ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব, ২০০-র বেশি আসনে জয়ের বার্তা মমতা-অভিষেকের! পশ্চিমবঙ্গ

ভার্চুয়াল বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব, ২০০-র বেশি আসনে জয়ের বার্তা মমতা-অভিষেকের!

শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে আত্মবিশ্বাসী সুরে তাঁরা জানান, ২০০-র বেশি আসনে জয় পেয়ে ফের বাংলার ক্ষমতায় ফিরবে তৃণমূল।সূত্রের খবর, বৈঠকে দলীয় কর্মীদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান মমতা। পাশাপাশি ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর হাতে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি। এক্সিট পোলের ফলাফলকে উড়িয়ে দিয়ে তাঁর দাবি

কালীঘাট থানার ওসি সাসপেন্ড, রাইফেল হাতে ছবি পোস্টে বিতর্ক তুঙ্গে! কলকাতা

কালীঘাট থানার ওসি সাসপেন্ড, রাইফেল হাতে ছবি পোস্টে বিতর্ক তুঙ্গে!

কলকাতার কালীঘাট থানার ওসি গৌতম দাস-কে সাসপেন্ড করা হল সোশ্যাল মিডিয়ায় রাইফেল হাতে ছবি পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় TMC, এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।অভিযোগ, গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে পুলিশ ইউনিফর্ম পরে আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে থানার চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল—‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জান

সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের! ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়ে মামলা খারিজ, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর! কলকাতা

সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের! ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়ে মামলা খারিজ, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর!

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল তৃণমূল। Supreme Court of India স্পষ্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশন তার নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালাতে পারবে। এর ফলে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।শনিবার সকালে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, ১৩ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন কাউন্টিং প্রক্রিয়া পরিচালনা করতে পারবে এবং এ বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশের প্রয়োজন নেই।তৃণমূলের ত

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে ভোর থেকেই ভিড়, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ! দক্ষিণ ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে ভোর থেকেই ভিড়, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ!

২ মে দক্ষিণ ২৪ পরগনা-র ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম-এর মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন ঘিরে দেখা গেল উৎসাহ ও সতর্কতার মিশেল। কড়া নিরাপত্তার মধ্যেই দিনভর ভোটগ্রহণ হয়, আর বহু বুথে নজরে পড়ে ভোটারদের দীর্ঘ লাইন।আগের দফায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠায় এদিন প্রশাসন ছিল বাড়তি সতর্ক। যদিও কিছু বুথে ইভিএমে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তবুও দ্রুত তা সামলে নিয়ে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন রাখে কর্তৃপক্ষ। সর্বত্র মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও RAP-এর কড়া নজরদারি।শনিবার ভোর হত

ফল ঘোষণার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা বলয়, স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি চরমে! পশ্চিম মেদিনীপুর

ফল ঘোষণার আগে মেদিনীপুরে কড়া নিরাপত্তা বলয়, স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি চরমে!

ফল প্রকাশের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে। স্ট্রংরুম ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া পাহারা, তার সঙ্গে বহুস্তরীয় নিরাপত্তা বলয় ও নজরদারির ব্যবস্থা কার্যত দুর্গে পরিণত করেছে গণনা কেন্দ্রগুলিকে। প্রশাসন ও পুলিশ—উভয়ই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার জন্য মোট চারটি গণনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মেদিনীপুর শহরে রয়েছে দুটি কেন্দ্র, খড়

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে শনিবার পুনর্নির্বাচন, ফলতা নিয়ে ধোঁয়াশা বজায়! বিধানসভা-নির্বাচন ২০২৬

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে শনিবার পুনর্নির্বাচন, ফলতা নিয়ে ধোঁয়াশা বজায়!

দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম—এই দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন

ভোট মিটতেই স্ট্রংরুমে তুমুল বিতর্ক, বৃষ্টির রাতেই তীব্র সংঘর্ষে উত্তাল কলকাতা! কলকাতা

ভোট মিটতেই স্ট্রংরুমে তুমুল বিতর্ক, বৃষ্টির রাতেই তীব্র সংঘর্ষে উত্তাল কলকাতা!

ভোট পর্ব শেষ হতেই স্ট্রংরুম ঘিরে উত্তেজনা চরমে উঠল কলকাতায়। ঝড়-বৃষ্টির মাঝেই Khudiram Anushilan Kendra-র বাইরে শুরু হয় নাটকীয় পরিস্থিতি। তৃণমূল নেতা Kunal Ghosh ও Shashi Panja ধরনায় বসেন, অভিযোগ ওঠে স্ট্রংরুমে অনিয়মের। মুহূর্তেই পরিস্থিতি গড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে।এই উত্তেজনার আবহেই ঘটনায় নতুন মোড় আনেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রাত আটটা নাগাদ সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি পৌঁছে যান Shakuntala Memori

ইভিএম ঘিরে উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, অভিযোগ খারিজ মুখ্য নির্বাচনী আধিকারিকের! কলকাতা

ইভিএম ঘিরে উত্তেজনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, অভিযোগ খারিজ মুখ্য নির্বাচনী আধিকারিকের!

৩০শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় Khudiram Anushilan Kendra-এর স্ট্রং রুম ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সাতটি কেন্দ্রের স্ট্রং রুমে ইভিএম খোলার চেষ্টা চলছে—যা নিয়ে সরব হন তৃণমূল নেতা Kunal Ghosh ও Shashi Panja। পরিস্থিতির প্রতিবাদে তাঁরা ঘটনাস্থলেই ধরনায় বসেন।তাঁদের দাবি, স্ট্রং রুমে কারা প্রবেশ করেছেন এবং কেন তাঁদের না জানিয়ে এই কাজ করা হচ্ছে, তা স্পষ্ট নয়। এই অভিযোগকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কর্মীরাও বিক্ষোভে সামিল হন। পরে ঘ

ইভিএমে কারচুপির আশঙ্কা, গভীর রাতে স্ট্রংরুমে পাহারায় মমতা—টানটান উত্তেজনা শাখওয়াত মেমোরিয়ালে! কলকাতা

ইভিএমে কারচুপির আশঙ্কা, গভীর রাতে স্ট্রংরুমে পাহারায় মমতা—টানটান উত্তেজনা শাখওয়াত মেমোরিয়ালে!

ভোট পরবর্তী পরিস্থিতিতে বাড়ছে উত্তেজনা। Shakuntala Memorial School-এর বাইরে প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএমে সম্ভাব্য কারচুপির অভিযোগ সামনে আসতেই নিজে স্ট্রংরুম পাহারা দিতে সেখানে পৌঁছে যান তিনি।রাত বাড়তে থাকলেও অবস্থান থেকে সরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাত ১২টার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কারচুপির অভিযোগ আসছিল, যা টেলিভিশনে দেখার পরই তিনি সরাসরি ঘটনাস

মহিলাদের ভোটে ইতিহাস! পশ্চিমবঙ্গে রেকর্ড অংশগ্রহণ—ফলাফলের অপেক্ষায় গোটা রাজ্য পশ্চিমবঙ্গ

মহিলাদের ভোটে ইতিহাস! পশ্চিমবঙ্গে রেকর্ড অংশগ্রহণ—ফলাফলের অপেক্ষায় গোটা রাজ্য

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার তৈরি হল নতুন নজির। স্বাধীনতার পর এই প্রথম এত বিপুল সংখ্যক মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেন বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের প্রাথমিক পরিসংখ্যান। পুরুষ ভোটারদের তুলনায় বহু কেন্দ্রে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় মহিলাদের। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই মহিলাদের সক্রিয় অংশগ্রহণ স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাড়তি অংশগ্রহ

দ্বিতীয় দফায় দুপুর ৫টা পর্যন্ত ভোটে উৎসবের আমেজ প্রায় ৮৯.৯৯%! পশ্চিমবঙ্গ

দ্বিতীয় দফায় দুপুর ৫টা পর্যন্ত ভোটে উৎসবের আমেজ প্রায় ৮৯.৯৯%!

বুধবার, ২৯ এপ্রিল সাত জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। এসআইআরের পরে ওই আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯।দ্বিতীয় দফায় দুপুর ৫টা পর্যন্ত ভোটে উৎসবের আমেজ প্রায় ৮৯.৯৯% ভোট পড়ল বাংলায় হুগলিতে ভোট পড়ল ৯০.৩৪%, হাওড়ায় ৮৯.৪৪%, কলকাতা উত্তরে ৮৬.১১%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৮৭.৭৭%, নদিয়ায় ৯০.২৮%, উত্তর ২৪ পরগনায় ৮৯.৫৭ %, পূর্ব বর্ধমানে ৯২.৪৬% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৮৯.৭৪%।

অবাধ ভোট না ‘অত্যাচারের দিন’? ভবানীপুরে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের! কলকাতা

অবাধ ভোট না ‘অত্যাচারের দিন’? ভবানীপুরে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

ভোটের দিনেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বিকেল ৪টার পর ভোট দিতে এসে তিনি সরাসরি অভিযোগ তুললেন— “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন" নামে দিনভর চলছে অত্যাচার, হেনস্থা এবং সন্ত্রাস।ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট দেওয়ার পর তিনি দাবি করেন, রাজ্যের একাধিক জায়গায় ভোটের নামে অত্যাচার চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, নদিয়া, হুগলি ও ক্যানিং-সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলা ও শিশুদের

ভবানীপুরে ভোটে উত্তেজনা: শুভেন্দুকে ঘিরে স্লোগান, সংঘাতে লাঠিচার্জ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন! কলকাতা

ভবানীপুরে ভোটে উত্তেজনা: শুভেন্দুকে ঘিরে স্লোগান, সংঘাতে লাঠিচার্জ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন!

ভোটের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভবানীপুরে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান তোলার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘বহিরাগত’ ইস্যু সামনে এনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এলাকাজুড়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় শুভেন্দুকেও। তবে তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থী বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।কালীঘাটের জয় হিন্দ ভবনে পৌঁছানোর পর শুভেন্দুকে লক্ষ্য ক

দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ৬১-৬২% ভোট পড়েছে! পশ্চিমবঙ্গ

দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ৬১-৬২% ভোট পড়েছে!

বুধবার, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ক্রমশ বাড়ছে অংশগ্রহণের হার। সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। এসআইআর-এর পর এই পর্যায়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯।দুপুর ১টা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ৬১ থেকে ৬২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জেলা অনুযায়ী ভোটের হারও নজরকাড়া—হুগলিতে ৬৪.৫৭%, হাওড়ায় ৬০.৬৮%, কলকাতা উত্তরে ৬০.১৮%, কলকাতা দক্ষিণে ৫৭.৭৩%, নদিয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৬৬.৮০% এবং দক্

পূর্ব বর্ধমানের জামালপুরের প্রবীণ ভোটারের বয়স এখন ১০৪ বছর! পশ্চিম বর্ধমান

পূর্ব বর্ধমানের জামালপুরের প্রবীণ ভোটারের বয়স এখন ১০৪ বছর!

পূর্ব বর্ধমানের জামালপুরের বত্রিশবিঘার বাসিন্দা শতায়ু শেখ ইব্রাহিমের ভোটদান ঘিরে উঠে এল প্রশাসনিক জটিলতার ছবি। ১৩৮ নম্বর বুথের এই প্রবীণ ভোটারের বয়স এখন ১০৪ বছর। তবুও, ভোটাধিকার প্রয়োগ করতে শেষ পর্যন্ত তাঁকে নিজে গিয়ে ভোটকেন্দ্রে হাজির হতে হয়।সূত্রের খবর, এসআইআর শুনানির জন্য প্রথমে তাঁকে বিডিও অফিসে ডাকা হয়েছিল। পরে অবশ্য বাড়িতেই গিয়ে সেই শুনানি সম্পন্ন করা হয়। যদিও তাঁর নাম প্রথমে বিবেচনাধীন তালিকায় ছিল, পরে সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।অন্যদিকে, নির্বাচন কমিশনের

ভোটগ্রহণে ধীরগতি, ভোটার হয়রানির অভিযোগ লাভলি মৈত্রের! কলকাতা

ভোটগ্রহণে ধীরগতি, ভোটার হয়রানির অভিযোগ লাভলি মৈত্রের!

ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস প্রার্থী Lovely Maitra। সকাল থেকেই সোনারপুর দক্ষিণের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।বিভিন্ন বুথ ঘুরে দেখে তাঁর অভিযোগ, বেশ কিছু জায়গায় ভোটগ্রহণের প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীরগতির, যার ফলে সাধারণ ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি দ্রুত ও নির্বিঘ্ন ভোটপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।