অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

বিধানসভা-নির্বাচন ২০২৬

খড়্গপুরে উত্তেজনা চরমে! তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর-দখলের অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে উত্তেজনা চরমে! তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর-দখলের অভিযোগ!

বাংলায় নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে রেল শহর খড়্গপুরেও একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ইন্দা লোকাল থানার সামনের তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি পুরাতন বাজারের হাতি গোলা পুল সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড, গোলবাজারের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূ

ফাইল রক্ষায় কঠোর ‘নবান্ন’! কলকাতা

ফাইল রক্ষায় কঠোর ‘নবান্ন’!

ফাইল সরানোয় কঠোর নিষেধাজ্ঞা! ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই সরকারি নথিপত্র রক্ষায় বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যসচিবের নির্দেশ অমান্য করলে আধিকারিকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। শ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা স্বাক্ষরিত একটি আদেশে জানানো হয়েছে, রাজ্যের কোনো সরকারি দপ্তর বা অফিস থেকে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা ফাইল সরানো বা নষ্ট করা যাবে না। এমনকি অনুমতি ছাড়া কোনো নথির স্ক্যান বা ফোটোকপি করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আসানসোলে খুলল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির! বিজেপির জয়ের পরই বদলের হাওয়া! পশ্চিম বর্ধমান

আসানসোলে খুলল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির! বিজেপির জয়ের পরই বদলের হাওয়া!

আসানসোলের বস্তিন বাজারে বহু বছর ধরে বন্ধ থাকা মা দুর্গার মন্দির অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এই মন্দির পুনরায় খোলার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবিই বাস্তবায়িত হয়েছে, যার ফলে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরই কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই নতুন করে মন্দিরটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে, আসানসোলের রাজনৈতিক ফলাফলও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আস

পানিহাটি থেকে জয়ী ‘ডক্টর দেবনাথের মা’, মেয়ের বিচার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইই প্রধান লক্ষ্য! উত্তর ২৪ পরগনা

পানিহাটি থেকে জয়ী ‘ডক্টর দেবনাথের মা’, মেয়ের বিচার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইই প্রধান লক্ষ্য!

২২ হাজার ভোটে জয়ী রত্না দেবনাথ। আর জিতেই আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের লড়াইয়ের বার্তা দিলেন তিনি। আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা হিসেবে নির্বাচনে লড়াই করা রত্না দেবনাথের এই জয়কে ঘিরে এলাকায় উচ্ছ্বাসের ছবি। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আর এই নির্বাচনে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন পানিহাটি কেন্দ্রের জয়ী প্রার্থী রত্না দেবনাথ, যিনি পরিচিত ‘ডক্টর দেবনাথের মা’ হিসেবেও।জয়ের পরই নিজের লক্ষ্য স

১৫ বছরের শাসনের অবসান কেন—শিক্ষা ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তীর! পশ্চিম মেদিনীপুর

১৫ বছরের শাসনের অবসান কেন—শিক্ষা ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তীর!

চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ কৃষ্ণগোপাল চক্রবর্তী জানালেন, বহু প্রতীক্ষিত ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই স্পষ্ট। ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের পরিবর্তন হয়েছে এবং আগামী ৯ তারিখ নতুন সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টি শপথ নেবে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলই ঠিক করবে। তিনি প্রশ্ন তোলেন, ১৫ বছর পর কেন একটি সরকারকে সরে যেতে হলো? তাঁর মতে, যে কোনও সরকারের মূল দায়িত্ব মানুষের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য—পূরণ করা। অন্ন-ব

খড়গপুর সদরে দিলীপ ঘোষের বড় জয়, ৩০,৫০৬ ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর সদরে দিলীপ ঘোষের বড় জয়, ৩০,৫০৬ ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার!

পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায়। ৪ মে ২০২৬, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রদীপ সরকারকে ৩০,৫০৩ ভোটে পরাজিত করেন বিজেপির দিলীপ ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার পর রাত প্রায় নটার সময় জয়ের শংসাপত্র হাতে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। গেটের বাইরে স্ত্রী তাঁর গলায় জয়ের মালা পরিয়ে দেন।পথ চলতে চলতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। খড়গপু

চন্দ্রকোনা-ঘাটালে গেরুয়া সাফল্য! জয়ের পর শান্তির বার্তা বিজেপি নেতাদের! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা-ঘাটালে গেরুয়া সাফল্য! জয়ের পর শান্তির বার্তা বিজেপি নেতাদের!

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। চন্দ্রকোনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই(৩৩৪৮১)জয়ী হয়েছেন, পাশাপাশি ঘাটাল কেন্দ্র থেকেও বিজেপির প্রার্থী শীতল কপাট (৩৭৬৫৭)জয় ছিনিয়ে নিয়েছেন। দাসপুর বিধানসভার বিজয়ী প্রার্থী তপন কুমার দত্ত(৩২১৩৪) জয় ছিনিয়ে নিয়েছেন। এই জোড়া জয়ের ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের রাজনৈতিক প্

মেদিনীপুরে জয়ের পরই উত্তপ্ত রাজনীতি! তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগে কাঠগড়ায় বিজেপি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে জয়ের পরই উত্তপ্ত রাজনীতি! তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগে কাঠগড়ায় বিজেপি!

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে নির্বাচনী ফল প্রকাশের পরই রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের জয়ের পরপরই তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় দখলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।স্থানীয় সূত্রে খবর, জয়ের উল্লাসে মেতে ওঠা বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে প্রবেশ করে সেটি দখল করে নেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে এবং সেটিও দখলের চেষ্টা হয়েছে বলে দাবি উঠেছ

ভবানীপুরে চমক! ১৫,১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন  শুভেন্দু অধিকারী! কলকাতা

ভবানীপুরে চমক! ১৫,১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী!

ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১০৫ ভোটে হারালেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে শুভেন্দু পেয়েছেন ৭৩,৯১৭ ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২ ভোট।উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছেই পরাজিত হয়েছিলেন মমতা। যদিও একই বছরে তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুরে পাল্টা জয়ের মাধ্যমে শুভেন্দুকে হারিয়েছিলেন তিনি।

আসানসোল উত্তরে ধাক্কা! ১১৬১৫ভোটে পরাজিত মলয় ঘটক, ফলের পর বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি! পশ্চিম বর্ধমান

আসানসোল উত্তরে ধাক্কা! ১১৬১৫ভোটে পরাজিত মলয় ঘটক, ফলের পর বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি!

বিধানসভা ভোটের ফল প্রকাশ ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক সেই সময়ই বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মলয় ঘটক। আসানসোল উত্তর কেন্দ্র থেকে তিনি ১১৬১৫ ভোটে পরাজিত হয়েছেন। একসময় রাজ্যের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো মলয় ঘটক গত পাঁচ বছরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সিবিআই কর্তৃক ফিরহাদ হাকিম-সহ চার নেতাকে গ্রেফতার করা এবং সেই সময় নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি—এই পুরো ঘটনায় আদালতে উ

গড়বেতায় গেরুয়া দাপট! বিজেপির জয় নিশ্চিত, প্রদীপ লোধার কণ্ঠে শান্তির বার্তা—‘হিংসা নয়, চাই স্থিতি’! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় গেরুয়া দাপট! বিজেপির জয় নিশ্চিত, প্রদীপ লোধার কণ্ঠে শান্তির বার্তা—‘হিংসা নয়, চাই স্থিতি’!

জয়ের পর সংযমের ডাক নবনির্বাচিত বিধায়কের, উত্তেজনার আবহে স্বস্তির বার্তা!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে গড়বেতা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। গণনার শেষ পর্বে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করেন তিনি। এই ফলাফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।গণনার মাঝপথেই ১৫তম রাউন্ড শেষে প্রায় ৩০,০৩৫ ভোটে এগিয়ে পড়েছিলেন প্রদীপ লোধা, যা শেষ পর্যন্ত জয়ের ভিত মজবুত করে দেয়। ফল ঘোষণা হতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্

ট্রেন্ডেই জয়ের আভাস, শালবনীতে গেরুয়া ঝড়—চন্দ্রকোনা রোডে উৎসবের আমেজ! পশ্চিম মেদিনীপুর

ট্রেন্ডেই জয়ের আভাস, শালবনীতে গেরুয়া ঝড়—চন্দ্রকোনা রোডে উৎসবের আমেজ!

“এটা মানুষের জয়”—রঘুনাথ মান্না; আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতৃত্ব!পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে বাড়তে শুরু করেছে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। চন্দ্রকোনা রোডে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের একাংশকে উৎসবের মেজাজে দেখা গিয়েছে—আবির, মিষ্টি আর স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।দলীয় সূত্রে খবর, শালবনী কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিমান মাহাতো এগিয়ে রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবুও

গণনাকেন্দ্রে তুমুল সংঘর্ষ! নোয়াপাড়া-বীজপুরে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে পরিস্থিতি! কলকাতা

গণনাকেন্দ্রে তুমুল সংঘর্ষ! নোয়াপাড়া-বীজপুরে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে পরিস্থিতি!

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর ভোটগণনা কেন্দ্রের ভিতরেই হামলার অভিযোগ উঠেছে। একইসঙ্গে বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকেও মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে স্থাপিত গণনাকেন্দ্রকে ঘিরেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।তৃণাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ, গণনার সময় তাঁর হাত থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এবং তাঁর

গণনা ঘিরে উত্তেজনা চরমে, মমতা–অভিষেকের বাড়ির সামনে কড়া নিরাপত্তা—মোতায়েন আধাসেনা! কলকাতা

গণনা ঘিরে উত্তেজনা চরমে, মমতা–অভিষেকের বাড়ির সামনে কড়া নিরাপত্তা—মোতায়েন আধাসেনা!

বাংলার রাজনৈতিক পরিস্থিতি ভোটগণনার দিনেই ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রের খবর, দ্রুত আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডেই রাজ্যে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি বেশ কিছু জায়গায় এগি

গণনাকেন্দ্রে ‘জিরো ব্ল্যাকআউট’ টার্গেট! ৭০০০ অতিরিক্ত কর্মী, ডাবল জেনারেটরে সুরক্ষিত ভোটগণনা! পশ্চিমবঙ্গ

গণনাকেন্দ্রে ‘জিরো ব্ল্যাকআউট’ টার্গেট! ৭০০০ অতিরিক্ত কর্মী, ডাবল জেনারেটরে সুরক্ষিত ভোটগণনা!

রাজ্যের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের দিনে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। ভোটগণনা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহে নজিরবিহীন প্রস্তুতি নিল West Bengal State Electricity Distribution Company Limited। সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, তার পর সাড়ে ৮টা থেকে ইভিএম গণনা—এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এক সেকেন্ডের বিদ্যুৎ বিভ্রাটও যাতে না ঘটে, সেদিকেই কড়া নজর। বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি সুরক্ষা বলয় : রাজ্যজুড়ে সাব-স্টেশন ও কাস্টমার কেয়ার ইউনিটে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০০ অত

খড়গপুরে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু, পুজো দিয়ে মানস ভুঁইয়া—‘পরিবর্তন’ নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু, পুজো দিয়ে মানস ভুঁইয়া—‘পরিবর্তন’ নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ!

খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের গণনা কেন্দ্র চত্বরে কড়া নিরাপত্তা বলয়ে শুরু হতে চলেছে ভোট গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরো এলাকা কার্যত সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে। এরই মাঝে সকালেই মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা করেন মানস ভুঁইয়া। অন্যদিকে, রাজ্যে পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়।

গণনার আগেই উত্তপ্ত ভবানীপুর! TMC-বিজেপি এজেন্টদের সংঘর্ষে চড়ল পারদ! কলকাতা

গণনার আগেই উত্তপ্ত ভবানীপুর! TMC-বিজেপি এজেন্টদের সংঘর্ষে চড়ল পারদ!

ভোটগণনা শুরুর ঠিক আগে উত্তেজনা ছড়াল কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে অবস্থিত গণনা কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস (TMC) ও ভারতীয় জনতা পার্টি (BJP)-র এজেন্টদের মধ্যে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও, দুই পক্ষের সমর্থকদের জমায়েত বাড়তে থাকায় উত্তেজনা আরও ঘনীভূত হয়। নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চ

শুরু হচ্ছে গণনার মহাযজ্ঞ! কড়া নিরাপত্তায় আজ খুলবে ২৯৩ বিধানসভার ফলের ভাগ্যফল! পশ্চিম মেদিনীপুর

শুরু হচ্ছে গণনার মহাযজ্ঞ! কড়া নিরাপত্তায় আজ খুলবে ২৯৩ বিধানসভার ফলের ভাগ্যফল!

আজ সোমবার, ৪ঠা মে, রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে উত্তেজনা। একযোগে ২৯৩টি বিধানসভার ভোটের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোর থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে বাড়ছে কর্মব্যস্ততা, চোখে পড়ছে কড়া নিরাপত্তার চাদর।মেদিনীপুরে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হবে ভোটগণনা। মেদিনীপুর কলেজে গণনা হবে মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও ডেবরা বিধানসভার ভোট। অন্যদিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কেশপুর, দাঁতন এবং নারায়ণগড় বিধানসভার ভোটগণনার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৬টা থেকেই কাউন্টিং সেন্টারের বাইরে

লোডশেডিংয়ে কারচুপির আশঙ্কা! রাত জেগে ভোট পাহারার ডাক মমতা ব্যানার্জীর, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! পশ্চিমবঙ্গ

লোডশেডিংয়ে কারচুপির আশঙ্কা! রাত জেগে ভোট পাহারার ডাক মমতা ব্যানার্জীর, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

সোশ্যাল মিডিয়ায় তীব্র সতর্কবার্তা দিলেন মমতা ব্যানার্জীর। তিনি লিখেছেন, “সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন।”মমতা ব্যানার্জীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিকল্পিতভাবে লোডশেডিংয়ের অভিযোগ সামনে আসছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম থেকে শুরু করে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র—একাধিক জায়গায় দফায় দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ। এর জেরে সিসিটিভি ব্যবস্থা অচল হয়ে পড়ছে এবং একইসময়ে স্ট্রং রুম এলাকায় সন্দেহজনকভাবে

গণনার আগেই আত্মবিশ্বাস তুঙ্গে! মেদিনীপুরে ১৫-তে ১৫ জয়ের দাবি জুন মালিয়ার, বিরোধীদের কড়া কটাক্ষ! পশ্চিম মেদিনীপুর

গণনার আগেই আত্মবিশ্বাস তুঙ্গে! মেদিনীপুরে ১৫-তে ১৫ জয়ের দাবি জুন মালিয়ার, বিরোধীদের কড়া কটাক্ষ!

বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে আগেভাগেই রাজ্যজুড়ে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন Mamata Banerjee। সেই নির্দেশ মেনেই পশ্চিম মেদিনীপুরে ঘাঁটি গাড়ার কথা রয়েছে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার সাংসদ June Malia এবং Deepak Adhikari-র।গণনার আগের দিন, রবিবারই মেদিনীপুরে পৌঁছে যান জুন মালিয়া। সন্ধ্যায় বিদ্যাসাগর হলে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেখানে সংগঠনের প্রস্তুতি, গণনার দিনের কৌশল এবং সার্বিক সতর্কতা নিয়ে বি